| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে
টিবিএন২৪ এর যাত্রা শুরু
নিউইয়র্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে টিবিএন২৪ পূর্ণ সম্প্রচার শুরু হলো। গত ২৪ জুন মঙ্গলবার নিউইয়র্কের কুইন্স প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশ ও প্রবাসের ৭ গুনীজন নতুন প্রজন্মের হাতে মঙ্গল প্রদীপ তুলে দিয়ে টিবিএন২৪ এর আনুষ্ঠানিক সম্প্রচার ঘোষণা করেন। এ সময় বিশিষ্টজন ও ৩ শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।
গুনীজনরা হলেন- কবি মহাদেব সাহা, বিশ্ব বরেণ্য সঙ্গীতজ্ঞ পন্ডিত রমেশ মিশ্র, নাট্যজন জামাল উদ্দিন হোসেন, একুশে পদক প্রাপ্ত ড. মুনসুর খান, শিল্পী রথীন্দ্রনাথ রায়, রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, শিল্পী বারী সিদ্দিকী।
এরআগে টিবিএন২৪ এর সিইও আহমদুল বারভুইয়া (পুলক) স্বাগত বক্তব্যে বলেন, টিবিএন২৪ প্রবাসীদের মুখপাত্র হিসেবে কাজ করবে।
তিনি বলেন, আমরা চাই আমাদের সন্তানরা শিকডের সন্ধান করুক। তারা আমাদের সংস্কৃতিকে আকড়ে চর্চা করুক। এজন্য টিবিএন২৪ প্রবীনদের মাধ্যমে নবীনদের হাতে পরিচালিত হবে। প্রবাসের নতুন প্রজন্মই হবে আমাদের শক্তি।
টিবিএন২৪ কে প্রবাসীদের মুখপাত্র প্রতিষ্ঠিত করার জন্য সবার সহযোগিতায় কামনা করেন সিইও আহমদুল বারভুইয়া বলেন, আজ থেকে ‘টিবিএন২৪ ফেইস দ্যা এন.আর.বি’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করলো।
কনসাল জেনারেল এমডি শামীম আহসান বলেন, প্রবাসে বাংলাদেশীদের পরিচালিত বাংলা চ্যানেল, এটা সবার জন্য খুশির খবর। এ ধরণের উদ্যোগকে সফল করার জন্য সবার এগিয়ে আসার আহবান জানান তিনি।
কবি মহাদেব শাহা বলেন, নিউইয়র্কে এসে মনে হচ্ছে- বাংলাদেশেই আছি। সবাই বাংলায় কথা বলছে। খুবই ভালো লাগছে। প্রবাসে দেশকে তুলে ধরার জন্য টিবিএন২৪ উদ্যোগ প্রশংসার দাবীদার।
ড. মুনসুর খান বলেন, প্রবাসে টিবিএন২৪ এর মতো একটি টিভি চ্যানেলের খুবই প্রয়োজন ছিল। আশা করছি টিবিএন প্রবাসীদের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করবে।
রেজওয়না চৌধুরী বন্যা বলেন, প্রবাসে বাংলাদেশীরা বিভিন্নখাতে সুনাম অর্জন করছে। আশা করছি, বিবিসি ও সিএনএন’র মতো একটি মিডিয়া হিসেবে টিবিএন২৪ একদিন প্রতিষ্ঠিত হবে।
বারী সিদ্দিকী বলেন, আজকাল মিডিয়া বিভিন্ন ধরণের অনুষ্ঠান করা হয়। এসব অনুষ্ঠানের মান নিয়ে প্রশ্ন রয়েছে। আশা করছি টিবিএন২৪ মানসম্মত অনুষ্ঠানের আয়োজন করবে।
রথীন্দ্রনাথ রায় বলেন, টিবিএন২৪ প্রবাসে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস ও বাংলা ভাষাকে সঠিকভাবে
তুলে ধরবে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আরো বক্তব্য রাখেন হাসান ফেরদৌাস, আজকাল সম্পাদক আহমেদ মুসা, বিশিষ্ট কলামিষ্ট মঞ্জুর আহমদ, সাপ্তাহিক বাঙ্গালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মুক্তিযোদ্ধা ড. নুরুনবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গার্গী মুখোপাধ্যায়।
আলোচনা শেষে রেজওয়ানা চৌধূরী বন্যা ও বারী সিদ্দিকীর পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে।
এছাড়াও গান পরিবেশন করেন- গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাজুল ইমাম, সায়রা রেজা, শান্তনীল ধর, শাহ মাহবুব, দ্বীপাঞ্জলী ভৌমিক, রোহান মিশ্র ও রাজীব রহমান।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং বিরসা মুখোপাধ্যায় চট্টপাধ্যায়ের পরিবেশনায় মার্কিন যুক্ত রাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মৃদুল আহমেদ ও ফাতেমা সাহাব রুমা।
অনুষ্ঠানের এক পর্যায়ে টিবিএন২৪ কর্মকর্তা সৈয়দ আজিজুর রহমান তারিফ এবং কাজী জহিরুল ইসলাম চ্যানেলের উপস্থাপক ও উপস্থাপিকাদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন- মুজিব বিন হক, ফাহিম রেজা নূর, জিএইচ আরজু, সুইটি, শেখ সেলিম, নাসরীন, আল মুজাহিদী, মিল্টন আহমেদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩০
মেহেদী_বিএনসিসি বলেছেন: টিবিএন আবার কোনটা.......আপ্নেকি টাইম টেলিভিশনের কথা বলছেন ?