| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত শুক্রবার রাজধানীর স্বামীবাগে হিন্দু সমপ্রদায়ের রথযাত্রা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে অশালীন বক্তব্য ও তার জীবননাশের হুমকি দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্রদল। ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বজলুল করিম চৌধুরী আবেদ তাকে একজন রাজনৈতিক উন্মাদ ও রাজনৈতিক ভণ্ড বলে মন্তব্য করেছেন। রোববার দলের দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেন তারা।
বিবৃতিতে বলা হয়, নিজে দলের নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে ইনু এখন হাসিনার কাছে নাকে খত দিয়ে রাজনীতি করছেন। ৫ জানুয়ারি নির্বাচনে অবৈধ হাসিনা সরকারের মন্ত্রিত্বে আসীন হয়েছেন তিনি। নিজ স্বার্থ ও ক্ষমতার লোভে ইনু অমানুষে পরিণত হয়েছেন। নেতৃবৃন্দ তাকে খুনি হিসিবে চিহ্নিত করে বলেন, এই ইনু ’৭২-৭৫ সাল পর্যন্ত গণবাহিনী গঠন করে নির্বিচারে মানুষ হত্যা করেছেন। দেশের গণতন্ত্রকে ধ্বংসের পেছনেও তার ষড়যন্ত্র রয়েছে। তিনি একজন রাজনৈতিক অমানুষ ছাড়া আর কিছুই নয়।
ইনুকে ‘আওয়ামী গোলাম’ উল্লেখ করে ছাত্রদলের নেতারা বলেন, খালেদা জিয়া সম্পর্কে আবোল-তাবোল না বকে সোজা পথে আসুন, তা না হলে এদেশের ছাত্র-জনতার প্রতিরোধের মুখে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। একই বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বজলুল করিম চৌধুরী আবেদ শীর্ষ নিউজকে বলেন, এই সেই ইনু যে ১৯৭৪ সালে চরমভাবে শেখ মুজিব ও আওয়ামী লীগ বিদ্বেষী ছিলেন। ইনুর চক্রান্তে সে সময় হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে। এখন সে দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে শেখ হাসিনার পদলেহন করতে চায়। ইনুর মতো নেতারা একটা সময় শেষে শেখ হাসিনাকেও চিনবে না। এটাই ইনুদের ইতিহাস। সে রাজনৈতিক ভণ্ড ছাড়া আর কিছুই নয়। ইনু যদি খালেদা জিয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা বক্তব্য বন্ধ না করে তাহলে ছাত্রদল তাকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন আবেদ।
২|
১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৭
াহো বলেছেন:
==========================================
শেখ মুজিব মৃত্যুর 10 দিন পরে, বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন ইউএসএ শেখ মুজিবের নেতৃত্বের প্রশংসা করা হয়েছে.পুরো বাংলা পড়ুন. লিঙ্ক শেষে.
মুজিব।। স্থপতির মৃত্যু ---টাইম সাময়িকী USA
আগষ্ট ২৫,১৯৭৫
তাঁর প্রশংসনীয় উদ্যোগঃ(last paragraph,link bellow full Bangla & English)
স্বাধীনতার পরের তিনবছরে ৬০০০ হাজারের ও বেশী রাজনৈতিক হত্যাকান্ড ঘটে । সহিংসতা সারাদেশব্যাপি ছড়িয়ে পরার আশংকা তৈরী হলে মুজিব রাষ্ট্রীয় জরুরী অবস্থা ঘোষনা করেন । চরমবাম ও চরম ডানপন্থী সংগঠনগুলো নিষিদ্ধ করা হয়, পত্রিকাগুলোকে নিয়ে আসা হয় সরকারী নিয়ন্ত্রনে এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয় ।
এ উদ্যোগগুলো বৃহত্তর জাতীয় স্বার্থে গৃহীত হলেও অনেকেই সমালোচনামুখর হয়ে উঠেন । সমালোচকদের উদ্দেশ্যে মুজিব তার স্বভাবসুলভ ভংগীতে বলেনঃ-'ভুলে যেওনা আমি মাত্র তিনবছর সময় পেয়েছি । এই সময়ের মধ্যে তোমরা কোনো দৈব পরিবর্তন আশা করতে পারোনা' ।
যদি ও শেষ সময়ে তিনি নিজেই হতাশ ও বিরক্ত হয়ে কোন দৈব পরিবর্তন ঘটানোর জন্য অধৈর্য্য হয়ে পড়েছিলেন ।
সন্দেহাতীতভাবেই মুজিবের উদ্দেশ্য ছিলো তার দেশ ও দেশের মানুষের উন্নয়ন ঘটানো । শেষ মুহুর্ত পর্যন্ত মুজিব একটা 'সোনার বাংলা' গড়তে চেয়েছিলেন, যে 'সোনার বাংলা'র উপমা তিনি পেয়েছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে, ভালোবেসে মুজিব সেই 'সোনার বাংলা'র স্বপ্নকে তার দেশের জাতীয় সংগীত নির্বাচন করেছিলেন ।
Click This Link
পুরো বাংলা link
http://www.sachalayatan.com/hasan_murshed/7973
=============================
লন্ডনের টাইমস পত্রিকায়
25 Aug 1975
মুজিব অনুসারীদের হত্যার প্রতিশোধ করার শপথ
========================
বাকশাল ---প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত হবে
বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন ইউএসএ
According to Time Magazine USA--Feb. 10, 1975,
Under the new system, executive powers are vested in the President, who will be elected directly every five years, and in a Council of Ministers appointed by him. Although an elected Parliament can pass legislation, the President has veto power and can dissolve Parliament indefinitely.
Parliament may remove the President, however, by a three-fourths vote "for violating the constitution or grave misconduct" as well as for physical or mental Incapacity. The amendment also empowers Mujib to set up a single "national party," thus shutting off any political opposition.
Click This Link
========================
বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন ইউএসএ
1) পাকিস্তান এখন শেষ --শেখ মুজিব---15 মার্চ 1971
2)শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন --Apr. 05, 1971
--The World: Pakistan: Toppling Over the Brink
3)গত মার্চে পাকিস্তান সেনাবাহিনী ধ্বংসযজ্ঞ চালানোর পর বিশ্বব্যাংকের পরিদর্শকদের একটি বিশেষ টিম কিছু শহর প্রদক্ষিণ করে বলেছিলেন, ওগুলোকে দেখতে ভুতুড়ে নগরী মনে হয়। এরপর থেকে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এহেন ধ্বংসলীলার ক্ষান্তি নেই। ৬০ লাখ ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং ২৪ লাখ কৃষক পরিবারের কাছে জমি চাষের মতো গরু বা উপকরণও নেই। পরিবহনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, পুল-কালভার্টের চিহ্নও নেই এবং অভ্যন্তরীণ নৌ-যোগাযোগেও অনেক বাধাবিঘ্ন। ---শেখ মুজিবুর রহমান : বন্দি থেকে বাদশা / টাইম সাময়িকী ১৭ জানুয়ারি ১৯৭২
4)Bangladesh have suffered three consecutive years of natural or man-made disasters—a calamitous cyclone in 1970, the civil war in 1971, and a crop-crippling drought this year. Jan. 01, 1973
5)শেখ মুজিবের সময়কালে ৬০০০ হাজারের ও বেশী মানুষ সহিংসতা নিহত (মুজিব।। স্থপতির মৃত্যু Time Magazine USA আগষ্ট ২৫,১৯৭৫).
6)বাংলাদেশ. "বাস্কেট কেস", নয়, Jan. 01, 1973
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সেই ইনু যে ১৯৭৪ সালে চরমভাবে শেখ মুজিব ও আওয়ামী লীগ বিদ্বেষী ছিলেন। ইনুর চক্রান্তে সে সময় হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে। এখন সে দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে শেখ হাসিনার পদলেহন করতে চায়। ইনুর মতো নেতারা একটা সময় শেষে শেখ হাসিনাকেও চিনবে না। এটাই ইনুদের ইতিহাস। সে রাজনৈতিক ভণ্ড ছাড়া আর কিছুই নয়
++++