নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর দেশ গড়ার সপ্ন দেখি

এমডি ছালা উদ্দিন

দেশ ভালো থাকুক

এমডি ছালা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

যশোরে পুলিশের কাছ থেকে পেশাদার ছিনতাইকারীর পলায়ন

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৮




যশোরে পুলিশের কব্জা থেকে পালিয়ে গেছে এক ছিনতাইকারী। মঙ্গলবার দুপুরে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে গণপিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছিল তাকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেজপাড়া গুরগুল্লার মোড় এলাকার শয়ন ও জনি পেশাদার ছিনতাইকারী। সপ্তাহের পাঁচ দিন অফিস চলাকালীন সময়ে তারা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশেপাশে আবস্থান নিয়ে ছিনতাই করে থাকে। বিভিন্ন এলাকা থেকে আসা পাসপোর্ট প্রত্যাশীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসেটসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার বহু অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। পেশাদার ছিনতাইকারী হিসাবে তারা ওই এলাকায় পরিচিত। এলাকাবাসী একাধিকবার অভিযোগ দিলেও পুলিশ তাদের আটক করতে পারেনি।
মঙ্গলবার বেলা ১২টা দিকে শয়ন, জনিসহ ৩-৪ জন ওই এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় আশেপাশের লোকজন শয়নকে ধরে পিটুনি দেয়। এরপর সেখানে কর্তব্যরত পুলিশ হাবিলদার মিঠুর কাছে সোপর্দ করে জনতা। কিন্তু পুলিশের কাছ থেকে শয়ন পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার এএসআই ইসরাফিল ঘটনাস্থলে আসেন। কিন্তু শয়নকে আর পাওয়া যায়নি।
এএসআই ইসরাফিল জানিয়েছেন, ‘এক আসামিকে জনগণ আটক করে পুলিশের কাছে দিয়েছে বলে খবর পেয়ে আমি পাসপোর্ট অফিসে যাই। কিন্তু সেখানে গিয়ে শুনি, আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। হাবিলদার মিঠুর অসাবধানতার সুযোগ নিয়ে আসামি কৌশলে সটকে পড়ে। তবে তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।’

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.