নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রথম প্রকাশনা বসন্তের অনুরণন

Md. Saleh Mazumder, born in 1st September 1985, from Dhaka Bangladesh; graduated in Business Information Technology Under NCC education and University of Grinwitch. He is a business professional. A published author of Bashanter Kobita and Lyrics of Saleh

সালেহ মজুমদার

Md. Saleh Mazumder, born in 1st September 1985, from Dhaka Bangladesh; graduated in Business Information Technology Under NCC education and University of Grinwitch. He is a business professional. A published author of Bashanter Kobita and Lyrics of Saleh Mazumder. E Anthology “Metaphoric Sun”. He has Contributed his poetry to number of literary journals and magazines at home and across USA, Canada, UK, India, China, Philippines. He thinks think poetry is the media to express the unspoken desire and passion to the world. We could use the media as the voice of one to work together to make this world more peaceful, beautiful and a better place to live. To read his E Anthology visit http:// http://salehmazumder.blogspot.com/

সালেহ মজুমদার › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম প্রকাশনা বসন্তের অনুরণনের এক গুচ্ছ কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

সেইসব দিনরাত্রি



কাটত সময় কাটত বেলা

মগ্ন মনের হাঁসি খেলা

দুঃখ সুখের আলো আধারি

তোমার আমার ভুলে যাওয়া

সেইসব দিন রাত্রি।

আজ ভাবি বসে একা

হয় যদি আবার কোথায় দেখা

হয় যদি মনের কিছু কথা

বসে পাশা পাশি

চোখের পানে শুধু চেয়ে থাকা।

চোখের ভাষায় মনের

আকাশ দেখা

তবে কেমন হবে এ পৃথিবী।





তুফান



আমি সবকিছু ছেড়ে আছি বসে

অনেক খানি আশায়।

আমার মনের অঙ্গন ভাঙ্গল বাণে।

সর্বনাশা ভালবাসায়।



নীড়ের ধাঁরে একটি বন

সেই বনেতে লাগল তুফান।

মাতাল হাওয়ায় উঠল দুলে

বৃক্ষ সাড়ি ফুলে ফুলে

অনেক খানি আশায়।

আমার মনের ফাগুণ উঠল কেপে

সর্বনাশা ভালবাসায়।



নীল সাগরে উঠল ঢেউ

আসবে কবে আসবে কেও

উথাল পাথাল ঢেউয়ে

উঠছে দুলে সাগর আকুল



মাতাল হাওয়া উঠল কূলে

বৃক্ষ সাড়ি ফুলে ফুলে

অনেক খানি আশায়।

আমার মনের ফাগুণ উঠল কেপে

সর্বনাশা ভালবাসায়।





মুক্ত মঞ্চ



তোমার পদার্পণে বিলাসী আমি

এ বিস্তৃত পৃথিবীর মুক্ত মঞ্চে।

প্রয়োজনে অপ্রয়োজনে

এসো কাছে।

তোমার সমর্পণে অপরিণত আমি

ছিন্ন জীবনের অবিনাশী রদ্দুর ।

তোমার চরণে সমাহিত

প্রয়াত ভালবাসার সেই সুর।

কারনে অকারণে

এসো কাছে।

সুখে দুঃখে এসো কাছে

নির্মল ভালবাসায়।

কবিতার চরণে

এ মুক্ত মঞ্চে লেখা রবে না হয়

তোমার আমার কিছু কথা।





নীল নিখিলে



যে দিন আমার গেছে ভেশে মুগ্ধ ভালবাসায়

নীল নিখিলে খুঁজে ফিরি সে দিনের ও আশায়

দিনের পরে রাত্রি নামায় আকাশ তারার বাণ

সেই তাঁরাতে খুঁজে ফিরি সুখের অনুরাগ।

সুখের আশায় দুঃখে দুঃখে কাটল কত বেলা

গভীর প্রেমের সাঁজা দিল করল অবহেলা।



যে দিন আমার গত হল আকুল ভালবাসায়

আজো তবু আছি বসে সে দিনের ও আশায়।

হয়ত বা সে আসবে ফিরে অবাক প্রানের টান

দুই হৃদয়ে উঠবে ভরে নব প্রেমের বাণ।

হাঁসি খেলায় আসবে ফিরে জীবন জয়গান।

কষ্ট সকল যাবে মুছে হবে অবসান।



সুখের আশায় দুঃখ পেলাম কাটল কত বেলা

চোখের জ্বলে ভাসি তুমি করল অবহেলা।





দেখা হবে



অনেক দিন ধরে ভাবছিলাম দেখা হবে

কোন ফুল হাতে নয় হয়ত বা ভুল করে

নিঃসঙ্গ পথ চলার পথে।

কিছু কথা হবে আবেগ ঘন প্রলাপে নয়

হয়ত বা মুঠ ফোনের ক্রস লাইনে।

রঙ্গ নাম্বারে।

কিছু দিন ধরে অবিরাম বৃষ্টি ঝরছে

তোমার প্রিয় ঝুম বৃষ্টি।

বৃষ্টির কনা তো ধুয়ে মুছে নেয়

ক্ষত বিক্ষত চৈত্রের আর্তনাদ।

এসো না হয় এই বরষায়

আর একটি বার।

কোন ফুল হাতে নয় হয়ত বা ভুল করে

পথ চলার পথে।

কিছু কথা হবে আবেগ ঘন প্রলাপে নয়

হয়ত বা মুঠ ফোনের ক্রস লাইনে।

রঙ্গ নাম্বারে।

শেষ রাতের দুঃস্বপ্নে যেমন দেখা মিলে

দেখা হবে কোন এক সৃতি ভ্রমের দিনে

কোন ফুল হাতে নয় হয়ত বা ভুল করে

পথ চলার পথে।



সা-মজুমদার



সোনার হরিণ



এতকাল ছুটছি আমার সোনার হরিণ কই।

গোলক ধাঁধাঁয় ঘুরছি কেবল শূন্য প্রাণে রই।

নাটাই ছারা উড়ছে ঘুড়ি। কত স্বপ্ন মালার ফুল ঝুড়ি।

শঙ্খ নীলে হারাই কেবল পথ চেয়ে রই।

এতকাল ছুটছি আমার সোনার হরিণ কই।

হেলায় আমার কাটল বেলা, পণ্ড মনের হাঁসি খেলা।

প্রেমের মায়া বাঁধছি কেবল ভবঘুরে রই।

গোলক ধাঁধাঁয় ঘুরছি কেবল শূন্য প্রাণে রই।



যদি নাইবা আশে আর বসন্তের ঐ দিন

রইবে নাহয় এ বসুধা ভালবাসা বিহীন

তবে এত কেন মায়ার খেলা

প্রহর শেষে নিবিড় প্রাণে অবহেলা।

শঙ্খ নীলে হারাই কেবল পথ চেয়ে রই।

অনেক মায়ায় বাঁধা ঘরে একা পড়ে রই।

এতকাল ছুটছি দূরে সোনার হরিণ কই।



বসন্তের অনুরণন



নীল নির্জনে এক আমি

কল্পলোকে স্বপ্ন জুড়ী

মাধবী লতায় বাঁধা এ প্রান

হাসনাহেনা ফুলের লাগি ফেরারি।



অঙ্গে তার স্বপ্ন গাঁথা কল্প কথা।

দুই চোখে তার

মৃদু প্রেমের কথোপকথন।

খোলা হাওয়ায় বহে তার

বসন্তের অনুরণন ।



নীল নির্জনে এক আমি

সাজাই আশরি।

অঙ্গে তার মর্ম কথা

ফুলে ফুলে তরুলতা ।

দুই চোখে তার

নব প্রেমের আহ্বান

খোলা হাওয়ায় বহে তার

বসন্তের অনুরণন



দেহ



দেহের মায়ায় ভুলাও সুধু

মনের খবর কই।

মন সেতো অন্য কোথাও

মনের খবর লই।

নিবিড় সুখেও দেয়না সুখ

এ ক্যামন কথা।

প্রানের ছোঁয়া নাইরে প্রাণে

হিয়ায়া বড় ব্যথা।

হিয়ার খোঁজে হন্য হিয়া

কাঁদেই অজথা।



কখনো কি



কখনো কি মনে পড়ে সেই দিন

প্রথম ভালবাসার সেইসব দিন

তুমি ছিলে নব প্রেমের চৈতালি দুপুর।

স্রাবণ ধারার মত বাজত নূপুর

তৃষ্ণার্ত এ হৃদয়ে সময়ে অসময়ে।

তুমি ছিলে বসন্তের বিকেলে বর্ণালি ফুল।

তৃষ্ণার্ত এক প্রজাপতি উড়ে যেত

এ ফুল থেকে ঐ ফুলে রেণুর খোঁজে।

সকাল বিকেল সাঁঝে সময় অসময়ে।

কখনো কি মনে পড়ে সেইসব দিন।

অনুরাগে বড় বেশী অভিমানী।

নিতাত্ন কিছু ভুলে

ভাঙ্গত এসে ঢেউ সাগর কূলে কূলে।

অশ্রু জ্বলে করত টলমল

পাহাড় নদী ফুলে ফুলে।

আজ তুমি নেই পাশে।

আমার মগ্ন দিনের শেষে, সন্ধ্যার অবকাশে।

এক গুচ্ছ পুষ্প শুভেচ্ছা রইল

অনেকটুকু ভালবাসায়

তোমার নূতন দিনের চঞ্চলতায়

নূতন ভালবাসার নক্ষত্র মালায়।

যুগে যুগে চন্দ্র হয়ে রইব না হয়

তোমার পাশে পাশে।



সুখের কলরব



আমি কেন হারাব সব

দূর থেকে শুনি সুখের কলরব।

সঙ্গী সাথি মিলে পাখিরা সব গায়

একা আমি রইব পড়ে

কোন দুঃখেতে হায়।

কোন দোষেতে হলাম আমি দোষী

কোন কারণে হলাম সর্বনাশী।

গহীন বনে আপন মনে

পাখিরা সব গায়।

আমি কেন হারাবভালবাসা হায়।

কোন দোষেতে হলাম আজ দোষী

একলা কাটে বেলা

আজ একলা দিন যায়।

কোন কারণে হবে তুমি

সুদূর পরবাসী।

একা একা রইব পড়ে

কোন কারণে হায়

গহীন বনে সুখের দিনে

পাখিরা সব গায়।



এই ফেসবুক লিঙ্কটি তে লাইক দিয়ে আরও কবিতা পড়ুন।

https://www.facebook.com/BoshonterKobita



বইয়ের নাম বসন্তের অনুরণন।

লেখকঃ সালহ মজুমদার

মুল্য ঃ ১২০ টাকা।

প্রকাশ কালঃ পহেলা ফেব্রুয়ারী ২০১৩।

বই মেলায় বইটি উন্মোচন করা হবে।

প্রচ্ছদ শিল্পীঃ মোবারক হোসেন।

প্রকাশকঃ আন্যধারা প্রকাশনী।

স্টল নাম্বারঃ ২০৫



ঠিকানাঃ ৩৮/২ক, বাংলা বাজার, ঢাকা-১১০০



প্রকাশকঃ মোবারক ০১৯১৩২৮৮৩৪৮



পরিবেশকঃ আলীগড় লাইব্রেরী, নিউ মার্কেট, কৃষ্টি সাহিত্য সংসদ, মিশু প্রকাশন।

ISBN 978-984-503-024-3



লেখক পরিচিতি

মোঃ সালেহ মজুমদার, জন্ম: ১ সেপ্টেম্বর ১৯৮৫, পিতা: মোঃ মুরাদ মজুমদার, মাতা: মরহুম নাজমা মজুমদার, শিক্ষা: জান-এ আলম সরকার উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালে এসএসসি, উত্তরা মডেল কলেজ থেকে ২০০২ সালে এইচএসসি পাস করেন। Diploma-কম্পিউটার বিজ্ঞান ২০০৩, B.S.C -ইনফরমেশন টেকনোলজি ২০০৭, ইউনিভার্সিটি অব গ্রিনিচ। পেশা: Master Trading International, Post: Commercial Manager from 2008 to 2011, Mazumder Trading International Position: Proprietor from 2011 and continues, মোবাইল এবং ইলেক্ট্রনিক্স পণ্য আমদানিকারক, পরিচালক মজুমদার ট্রেডিং ইন্টারন্যাশনাল



ভালবাসার কিছু অসাধারণ কবিতা গুচ্ছ নিয়ে প্রকাশিত হল বসন্তের অনুরণন। বইটি পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে এটাই লেখকের প্রত্যাশা।





আশা করি বইটি সংগ্রহ করবেন। এই পোষ্টটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ ।





প্রকাশিত লেখক

সালেহ মজুমদার।

[email protected]



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মেঝদা৬১ বলেছেন: ভালই লেগেছে গদ্য কবিতা গুলো। ধন্যবাদ কবিকে।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

সালেহ মজুমদার বলেছেন: ধন্যবাদ মেঝদা৬১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.