নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যর পথে নির্ভীক!

সালমান সাদ

আমি একজন ভাল মানুষ হতে চাই। সমাজটাকেও ভাল বানাতে চাই।

সালমান সাদ › বিস্তারিত পোস্টঃ

কালের ইমাম

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১

কালের ইমাম
মুসা আল হাফিজ
দুর্যোগের রণক্ষেত্রে তোমার উত্থান
মানবতার কালো অন্ধকারে তোমার উদ্ভাস
দুর্বিনীত নৈরাজ্যের ভারে ন্যুব্জ যে জীবন
বৈরি পাথর চেপে বসেছিল তার মাথার উপর,
সে জীবনকে তুমি সূর্যালোকের মোহনায়
নির্ভর মুক্তিতে উদ্ভাসিত করতে
ঘোষণা করেছিলে,
নারায়ে তাকবীর।
হতাশা বেদনাবোধের রুগাক্রান্ত সময়
অস্থিরতা বল্লম হাতে জীবনকে ঘিরে ফেলছে চারদিক থেকে
দুঃখ গ্লানি ক্লেদাক্ত প্রহরে
হুংকার ছুঁড়ে শংকা ও সন্ত্রাস
সেখানে কোন পথচারী
আশ্বাসের আজান হেঁকে ভোরের দরজা খুলে দেন
কে রচনা করেন বাতাসের গায়ে নতুন পংক্তিমালা
কে জীবনকে নির্মাণ করেন শ্বাশত অভিধায়
আগামীর কোলাহলে তারই প্রতিধ্বনি শুনতে পাই
সেখানে আপনি আছেন কালের ইমাম
শিহরিত অনুভবে বিজয় যাত্রায়।
(আল্লামা কাজী মু،তাসিম বিল্লাহ রাহঃ স্মরণে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

তাল পাখা বলেছেন: মাশাল্লাহ। সুন্দর লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.