| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে আধাঁর,
তবু কেমন আলো,
আসমানে চাঁদ নেই,।
অসীম শূন্যতা শুধু,
নীল আর নীল!
পূবালী বাতাসে আজ এ বাগানে
উদাসী মনে নৃত্য করে।
দেহে শিহরণ জাগে।
উপরে সুপারিতে ছাওয়া
বিশাল এক থালা,
মিটিমিটি কিছু আলোকবিন্দু।
চোখ আটকে থাকে
একটা আলোর চিমটিতে।
স্থির্, নিশ্চল, একই স্থানে,
নিভে আর জলে।
যেন আকাশের জোনাকি!
নিমেষহীন পলকে চেয়ে থাকা,
এক মুখ মুগ্ধতা!
অচেনা সুখ!! 
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪
বিজন রয় বলেছেন: আঁধারের আলো।
+++