| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামিও শীশ
আমি বিশ্বাস করি শান্তিই শক্তি। আনন্দের স্বপ্নকে সৃষ্টি করতে চাই।
আজ সকালে সন্তানকে কোলে নিয়ে শাহবাগ প্রজন্ম চত্বর পেরিয়ে বকুল তলাতে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আজকের আন্দোলনের যারা তরুণ কর্মী তাদের কেউ কেউ হয়তো আজ থেকে দু’দশক আগে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালতের আন্দোলনে তাদের বাবা মায়ের কোলে ছিল। আজ তারা নেতৃত্ব দিচ্ছে, শ্লোগান দিচ্ছে। আজ থেকে দু ‘দশক পরে আজকের কোলের শিশুগুলো আন্দোলনে নেতুত্ব দেবে, শ্লোগান দেবে। তারও দু’দশক পরে তারা কোলে করে তাদের সন্তানকে নিয়ে যাবে আন্দেোলনের চত্বরে। ভাবতে ভাবতে চোখের কোণা একটু ভিজে যাচ্ছিল, বয়স বাড়ার লক্ষণ বোধহয়। কালের ধুলায় ব্যক্তি আমরা মিলিয়ে যাব কিন্তু সাম্য, সত্য, শুভ, সুন্দরকে সৃজনের স্বপ্নটুকু চিরন্তন, তাই স্বাধীনতার সংগ্রামও নিরন্তর।
আমাদের মুক্তি সংগ্রামের মাইলফলক দিনগুলো ২১শে ফেব্রুয়ারি, ৭ই মার্চ, ২৬শে মার্চ সবগুলো হয়েছে বসন্তকালে। আজ শাহবাগ প্রজন্ম চত্বরের তরুণ সংগ্রামী বন্ধুদের বসন্তের সংগ্রামী অভিবাদন।
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: +++
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: নব বসন্ত জাগ্রত দ্বারে
শুনি তার আগমনি বার্তা
নব ছন্দে নব নব আয়োজনে
ধরণী বরণীয়া ফুটবে কুসুম লতা
নব বসন্তের
জাগ্রত শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: শাহবাগের প্রজন্ম চত্বরের বন্ধুদের বসন্তের শুভেচ্ছা