| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমাদ অব্দুল্লাহ
রাবি থেকে মাস্টার্স শেষ করে এখন জীবনের পরবতী গন্তবের সন্ধানে....
আমি দেশে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি। এমতবস্থায় দেশের বাইরে এমএস করার একটি সুযোগ এসেছে। থিসিস জমা দেয়ার জন্য আরো প্রায় ৩ বছর মেয়াদ আছে। মর্ধবর্তী ২ বছরে এমএস করে আসতে চাই। এখন সমস্যা হল, পরবর্তীতে চাকুরীর আবেদনের ক্ষেত্রে উভয় ডিগ্রি একইসাথে উপস্থাপনে আইনগত কোন বাধা থাকবে কি? কেউ জানালে উপকৃত হতাম। ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
আহমাদ অব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই... এমএস করার সাথে সাথে মেয়াদের মধ্যেই পিএইচডি সমাপ্ত করতে পারব- এ আত্মবিশ্বাস আমার আছে। সুপারভাইজারেরও অনুমতি আছে। এখন থাকল আইনগত বাধা। রেজিস্টার অফিসের লোকজন একেকজন একেক কথা বলে। এ নিয়ে খুব কনফিউজড হয়ে পড়েছি...
২|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬
মনে নাই বলেছেন: আইন জানিনা, তবে আপনার থিসিস সুপারভাইসর রাজি থাকলে কোন সমস্যা হওয়ার কথা না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
আহমাদ অব্দুল্লাহ বলেছেন: সুপার ভাইজার তো পুরাই রাজি.....
৩|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯
মনে নাই বলেছেন: @কপোতাক্ষের তীরে এক অসামাজিক: ১ নাম্বার কমেন্ট কি দেশের প্রচলিত আইন নাকি আপনার নিজের বক্তব্য, কাইন্ডলি একটু বলবেন?
৪|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২
প্রভাব বলেছেন: একই সাথে দুই জায়গায় অবস্থান কে কিভাবে জাস্টিফাই করবেন? আপনার বিশ্ববিদ্যালয় দূর প্রশিক্ষন সাপোর্ট করে কিনা? সুপারভাইজারের সাথে আলাপ করেন।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
আহমাদ অব্দুল্লাহ বলেছেন: হুম..ঠিকই বলেছেন, এটাই চিন্তা করছি....সুপারভাইজার ব্যক্তিগতভাবে রাজী, তবে আইনগত বাধা নিয়ে উনিও কনফিউজড...![]()
৫|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬
নীড় ~ বলেছেন: সুপারভাইসর রাজি থাকলে কোন সমস্যা হওয়ার কথা না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
আহমাদ অব্দুল্লাহ বলেছেন: রেজিস্টার অফিস থেকেও আমাকে এমনটাই বলা হয়েছে....
৬|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯
সরোজ রিক্ত বলেছেন: সমস্যা থাকার কথা না। আমেরিকাতে দেখা গেছে, মাস্টার্স আর পিএইচডি'র মধ্যে সময়ের পার্থক্য মাত্র ৬ মাস।
তবুও ভাল করে জেনে নিন, আমাদের মন্তব্যের কোন আইনগত ভিত্তি নেই।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আহমাদ অব্দুল্লাহ বলেছেন: আপনার মন্তব্যটি নিশ্চিত হতে পারলে কি যে সুখী হতাম...!!! ![]()
৭|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
তাইলেকি বলেছেন: আলাদা আলাদা Institution এ একই সেশন এ ACTIVE STUDENT হলে বেআইনী হবে । সব খাইতে চান কেন
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
আহমাদ অব্দুল্লাহ বলেছেন: ভাই সেশন ভিন্ন ভিন্ন। পিএইচডি ২০১০-১১, আর এমএস ২০১৩-২০১৪। থিসিস সাবমিট করতে চাই ২০১৫ তে দেশে ফিরে... এই আইনগত বাধার বিষয়টিই সব গুলিয়ে দিল।
বিদেশে নাকি অনেকে একইসাথে এমবিএ আর পিএইচডি করে। তাদের বিষয়টি কি বলবেন..??
৮|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
তিতাস একটি নদীর নাম বলেছেন: দেশের প্রচলিত নিয়মে আপনি একই সাথে দু'টি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে পারবেন না। তবে আপনি যদি আপনার কোর্স থেকে ছুটি নেন নির্দিষ্ট সময়ের জন্য এবং সেই সময়ে অন্য কোন কোর্স করতে চান তাহলে করতে পারবেন। সেক্ষেত্রে চাকুরী করতে গেলে ছুটির কাগজপত্র দেখানো লাগতে পারে।
বিষয়টা আমি কোথাও পড়িনি। তবে আমার বিশ্ববিদ্যালয়ের এক স্যার বলেছিলেন (তিনি এখন একটি সরকারী বিশ্ববিদ্যালয়ের ভিসি)। আমার এক বন্ধু বাংলাদেশে মাস্টার্স করাকালীন বিদেশের একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের অফার পেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন তোমাকে বাংলাদেশের মাস্টার্স ছেড়ে যেতে হবে। তা না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাইলে তুমি পারবে না--বিষয়টা অনৈতিক হবে।
মজার ব্যাপার হলো আমার সেই বন্ধুটি বাংলাদেশের ওই একই বিশ্ববিদ্যালয়ের (যেখানে ভিসি স্যার আছেন) শিক্ষক বিদেশে থেকে মাস্টার্স/পিএইচডি করে যাবার পর। বন্ধুটি বাংলাদেশের মাস্টার্স ছেড়েছিল।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
আহমাদ অব্দুল্লাহ বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ। তবে ঐ ভাইয়ের মত আমি কিন্তু প্যারালাল ডিগ্রি করছি না। সো ডিফারেন্ট কোর্সে, ডিফারেন্ট সেশনে এটা কোন অপরাধ হিসাবে দেখা হবে কি না- এটাই কনফিউশনের কারণ....
৯|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
ধৈঞ্চা বলেছেন: আপনাকে যে কোন একটা ছাড়তে হবে। দেশের তথা বিশ্বের কোন আইনেই এটা সমর্থন কর না, এ ক্ষেত্রে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে (সত্য গোপন করতে হবে)। আপনি পিএউচডি করছেন এটা বিদেশের বিশ্ববিদ্যালয়ের কাছে এবং বাইরে এমএস করবেন এটা দেশের বিশ্ববিদ্যালয়ের কাছে গোপন করতে হবে।
তবে অনেক বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডির কম্বাইণ্ড প্রোগ্রাম আছে কিন্তু সেটাও একটা শেষ হওয়ার পর আরেকটা। আপনি উচ্চ শিক্ষা নিবেন আর এই নৈতিকতাটুকু আপনার থাকবেনা এটা একটা শিক্ষিত ব্যক্তির কাছে অপ্রত্যাশিত।
সর্বোপরি কোন শিক্ষক (সুপারভাইজার) এটাকে কখনোই নৈতিক সমর্থণ দেবে না বা পারমিশন করবে না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
আহমাদ অব্দুল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন....আমি মোটেই গোপন করতে আগ্রহী নই। আইনগত বৈধতা নিয়েই যেতে চাই। আমার সুপারভাইজার অবশ্য ভারবাল অনুমতি দিয়েছেন...।
১০|
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: মনে নাই, আপনার উত্তর কি পাইছেন, নাকি আবার দিতে হবে?
১১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
নীড় ~ বলেছেন: ধৈঞ্চা বলেছেন: আপনাকে যে কোন একটা ছাড়তে হবে। দেশের তথা বিশ্বের কোন আইনেই এটা সমর্থন করনা
হুট কইরা বিশ্বের কোথাও নাই টাইপ কথা বলা বাঙগালির বদঅভ্যাস
অস্ট্রেলিয়াতে একই সাথে মাস্টার্স + এমবিএ বা এমবিএ + পিএইচডি সম্ভব
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
আহমাদ অব্দুল্লাহ বলেছেন: উফ.... এ নিশ্চয়তা পেলে খুবই দুঃশ্চিন্তামুক্ত হতাম....![]()
১২|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
নীড় ~ বলেছেন: আপনার পিএইচডি টি দুরশিক্ষন প্রোগ্রাম (অফ ক্যাম্পাস) এ দেখাতে পারলে আইনগত কোনো সমস্যা ও হবার কথা না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
আহমাদ অব্দুল্লাহ বলেছেন: আর্টস ফ্যাকাল্টিতে পিএইচডি করছি বলে কোন ল্যাবরেটরীর কাজ নেই বা কোর্স ওয়ার্ক নেই। তাই অফ ক্যাম্পাস না হলেও অফ ক্যাম্পাসের মতই বিষয়টি। আর সুপারভাইজারেরও কোন আপত্তি নেই। মাঝে মাঝে কাজের অগ্রগতি দেখালেই চলবে।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এটা একটা প্রতারণা হিসাবে ধরা হবে। আপনি পিএইচডি করছেন, এর মাঝে এম এস করার সময় কিভাবে পাবেন?
দেশের পিএইচডি বাদ দিয়ে বিদেশে এমএস করেন, তারপর আবার পিএইচডি শুরু করেন।