নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলদের চিকিৎসার কাজে নিয়োজিত (শুধু এই সাইটের) ০১৭১৭-৫২৩৮০৮

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: [email protected] এই আইডি তে..এড কইরেন...

সায়েন্স জোন

আমি দেখিনি, আমি জানিনি, আমি শুনিনি অনেক কিছু............. আমি চাইনি, আমি পাইনি, তবু ঘুরেছি.............................. তোমার পিছু।

সায়েন্স জোন › বিস্তারিত পোস্টঃ

:-B রংপুরিয়া ভাষা শিক্ষার আসর IRLTS সহ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫০

রংপুরিয়া ভাষা শিক্ষার আসর IRLTS সহ

প্রথমে বলে নিই IRLTS কি ?

IRLTS হলো IELTS এর বড় ভাই যার অর্থ :P

International Rangpuriya Language Testing System :P

যাই হোক কথা কম পড়াশুনা বেশী. . . . . . ...................



রংপুরের ইতিহাস, ঐতিহ্য এবং সাহিত্যকর্ম, ভাষা ও সংস্কৃতি সুপ্রাচীন ও বিভাসিত। প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্যের লীলা নিকেতন এই রংপুর। বলা যায় প্রকৃতির রহস্যময়তায় নান্দনিক সৌন্দর্যে প্রকৃতির আদরণীয় হিল্লোলে ও প্রাণময়তায় ভরপুর রংপুর। অর্থাৎ



‘‘রঙ্গঁরসে ভরপুর



এই রঙ্গঁপুর’’।





এই রঙ্গঁরস শিক্ষা-সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য বিশেষ করে লোকসংস্কৃতি মিলিয়ে অনবদ্য। রঙ্গঁপুরের পরিবর্তিত রূপ রংপুর।





বাংলাদেশের প্রাচীনতম অংশের নাম বরেন্দ্র বা রারেন্দ্রী। রংপুর (রঙ্গঁপুর) সমতল বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত। পরবর্তী সময়ে যে অঞ্চল গৌড় অঞ্চল বলে পরিচিতি লাভ করে।





প্রাচীন ইতিহাসের দিকে দৃষ্টি নিবন্ধ করলে দেখা যায়, রংপুর (রঙ্গঁপুর) এর ভূমি সম্প্রসারিত ছিল গৌহাটি কেন্দ্রিক রাজ্য প্রাগজ্যোতিষপুরের অন্তর্গত।





রংপুরের রঙ্গঁপুর নামটির নামকরণ এখনও চুড়ান্তভাবে বিতর্করহিত হয়নি। কেউ কেউ মনে করেন মহাভারতের সময়ে প্রাগজ্যোতিষপুরের রাজা ভগদত্তের রংমহল ছিল রংপুরের এবং সেই রংমহল হতে নাম হয়েছে রঙ্গঁপুর। কারো কারো মতে ভগদত্তের কন্যা পায়রাবতীর নামানুসারে নারীজাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভুমি পায়রাবন্দের নামকরণ হয়েছে।





কেউ কেউ মনে করেন রংপুরের বস্ত্ররঞ্জনী কারখানা (Dying Industry) ছিল। পাট নির্মিত বস্ত্রে বা চটে রং করা হতো বলে রংপুরকে রংরেজপুর বলা হতো এবং তার পরিবর্তনে হয়েছে রঙ্গঁপুর (রংপুর)।





তবে অনেক ঐতিহাসিক মনে করেন রংপুরের নামকরণের ক্ষেত্রে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজীর অবদান গ্রহণযোগ্য। রঙ্গঁপুর শব্দটির ফার্সী শব্দ আর তাই সঙ্গত কারণে বখতিয়ার শাসন আমলে রংপুরের নাম রঙ্গঁপুর হয়েছে।





রংপুর কালেক্টর ১৭৬৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করলেও ১৭৮১ খ্রিস্টাব্দে তা পূর্ণাঙ্গ রূপ লাভ করে। ১৭৯৩ খ্রিঃ রংপুর কালেক্টর হতে বিচার বিভাগ আলাদা হলে একজন বিচারক নিয়োগ দেয়া হয়।





তিস্তা, ধরলা, যমুনেশ্বরী, ঘাঘট, আখিরা, বিধৌত রংপুরের ইতিহাস-ঐতিহ্য এবং প্রাচীনত্ব ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও প্রযোজ্য।





ভাষা মানুষের আবেগ, অনুভূতি, অভিব্যক্তি, চিন্তা, চেতনা সবকিছু প্রকাশের বাহন। তাইতো বলা হয়েছে ‘‘মানুষের কণ্ঠোচ্চারিত অর্থযুক্ত ধ্বনি সমস্টিই ভাষা’’। আর এ ভাষা পৃথিবীর বিভিন্ন জনপদের ভিন্ন ভিন্ন। যেমন বাঙালি জাতির ভাষা বাংলা। এই বাংলা ভাষা ভারতীয় কথ্য ভাষার প্রাচীন প্রাকৃত (খৃ.পূ.৫০০) হতে গৌড়ীয় প্রাকৃতের মধ্য দিয়ে বাংলার জন্ম হয়েছে।





বাংলা ভাষার যেমন আছে পরিশীলিত রূপ তেমনি অঞ্চল ভিত্তিক গ্রামীণ জনপদে প্রচলিত রয়েছে আঞ্চলিক ভাষা বা উপভাষা।





ভৌগোলিক কারণে হোক বা শারীরিক গঠনের জন্য হোক রংপুরের শিক্ষিতজনেরা বাংলাদেশের অনেক জেলার অপেক্ষা পরিশীলিত ভাষায় কথা বলতে পারেন। তাদের উচ্চারণে কোন বিকৃতি নেই, নেই অস্পষ্টতা। তারা অনায়াসে আঞ্চলিকতা সম্পন্ন ভাষা বা উচ্চারণ পরিহার করতে পারেন।





ম্যাকসমূলার বলেছেন ‘‘The real and natural life of language is in its dialects’’. ভাষার প্রকৃত ও স্বাভাবিক জীবন তার উপভাষাগুলিতে। উল্লেখ্য বাংলাভাষাও তার ব্যতিক্রম নয়। রংপুরেও পরিশীলিত ও মার্জিত ভাষার সমান্তরাল রংপুরের প্রামাঞ্চলে প্রচলিত রয়েছে।





আঞ্চলিক ভাষা, যখন এ গ্রামাঞ্চলের জনপদে উদ্ভব হয়েছে নিঃসন্দেহে সে সময় হতে গ্রামীণ জনপদ আঞ্চলিক ভাষায় কথা বলে আসছে। এ ভাষার উচ্চারণগত সহজবোধ্যতা, সাবলীলতা ও শ্রুতিমাধুর্য অসামান্য। আর এ আঞ্চলিক ভাষায় রচিত হয়েছে সাহিত্য-সঙ্গীত, প্রবাদ-প্রবচন, ছড়া, গীত ইত্যাদি যা মানুষের আনন্দের উপকরণ। রংপুরের আঞ্চলিক ভাষায় রচিত সমৃদ্ধ সাহিত্যকর্মের মাত্র কটির নাম করা হলো, ষোড়শ শতকের কবি মুহম্মদ কালার নেজাম পাগলার কেচ্ছা , অষ্টাদশ শতকের কবি হেয়াত মামুদের রচনায় রংপুরের আঞ্চলিক ভাষার অনেক শব্দ রয়েছে ।বেগম রোকেয়ার রচনায় রংপুরের আঞ্চলিক ভাষার শব্দাবলীও আছে । পরবর্তী সময়ে নাট্যকার তুলসী লাহিড়ীর ছেঁড়াতার, সৈয়দ শামসুল হক এর নুরলদীনের সারাজীবন, নূরুল ইসলাম কাব্যবিনোদের হামার অমপুর, আবুল কাশেমের হামার দ্যাশ হারাগাছ, সিরাজুল ইসলাম সিরাজের মরা মানুষের মিছিল, আনিসুল হক এর নাল পিরান, মকসুদুল হক এর শঙ্খামারীর ঘাট, সাখাওয়াত হোসেনের বাহে নিধূয়া পাথার, নাসিমুজ্জমান পান্নার নাকফুল এবং মতিউর রহমান বসনীয়া রংপুরের ভাষার অভিধান ও অনেক কবিতা লিখেছেন এ ভাষায় । তাছাড়াও অনেকে রংপুরের ভাষা ব্যবহার করেছেন রচনায় এবং মুহষমদ আলীম উদ্দিন তাঁর রংপুর সংবর্তিকা গ্রন্থে রংপুরের ভাষা শিরোনামে প্রবন্ধ রচনা করেছেন ।



রংপুরের ভাষা উদীচ্য বা বরেন্দ্র উপভাষার গোত্রভূক্ত ।



এ ভাষার বৈশিষ্ট্যঃ



1) আনুনাসিক বর্ণ রক্ষিত,



2) শ্বাসাঘাতের নির্দিষ্ট সহান নেই,



3) শব্দের আদিকে ‘ র ’ এর আগয় লোপ,



যথাঃ রস= অস, রামবাবু= আমবাবু, রংপুর= অমপুর, রক্ত = অক্ত,



‘‘ আমবাবুর রামবাগানে অনেক রাম পেকেছে ’’।





4) অধিকরণ কারকে ‘‘ ত ’’ বিভক্তির প্রয়োগ ।



‘‘ বাবা বাড়িত নাই’’।



5) অপিনিহিতর ব্যবহারঃ অদ্য>অহিজ, কাল্য>কাইল



6) শব্দের মধ্যবর্তী ব্যঞ্জনবর্ণ লোপ ঃ কহিল>কইল,



7) ‘‘ ছ’’ এর ব্যবহার ‘ চ ’ রূপেঃ মাছ>মাচ



8) শব্দের মধ্যবর্তী সহানে অতিরিক্ত স্বরবর্ণের ব্যবহার যেমনঃ গেলে>গেইলে, বোন>বইন,



9) ‘ল’ এর সহলে ‘ন’ এর আগম ঃ লাট>নাট, লাগে>নাগে





কতিপয় শব্দঃ



অকে, অমপুর, অক্ত, আঙা, আন্দন, উদিনকা, আইগন্যা, ক্যাংকা, ফ্যাদলা, এইংকা, উন্দাও, বাইগন, বাহে, সুন্দরী, তাংকু, দলান, ঢ্যানা, বাড়ুন, গাবরু, কাপাট, কইনা, এইকনা, ছাওয়া ইত্যাদি ।





রংপুরের সাহিত্যকর্মঃ





অনেক বাংলা সাহিত্যের গবেষক ও ঐতিহাসিক বলেছেন যে বাংলা সাহিত্যের আদিনীড় রংপুর । রংপুরের ভাষার যেমন প্রাচীনত্ব আছে তেমনি বাংলা সাহিত্যের প্রাচীনত্বে্র রংপুরের অংশীদারিত্ব আছে । বাংলা ভাষা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ অর্থাৎ প্রাচীন বাংলায় রচিত ৫১টি পদ অখন্ডিত ৪৭ পদই বাংলা ভাষার আদি নিদর্শন, রচয়িতা ২৪ জন কবি । ডঃ মুহষমদ শহীদুল্লাহর মতে যা রচিত হয়েছে ৭ম শতাব্দী হতে ১০ শতাব্দীর মধ্যে । আর এই পান্ডলিপিটি ১৯০৭ সালে আবিস্কৃত হয়েছে নেপাল রাজদরবারের গ্রন্থাগার হতে । আবিস্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ।





অনেকে মনে করেন চর্যাপদের কবিদের অনেকের পদচারনা হয়তো ঘটেছিল রংপুরে । ফলে চর্যাপদের ভাষা’. অনেক রংপুরের আঞ্চলিক ভাষার শব্দও বিশেষতব দেখতে পাওয়া যায় যেমন. টলিত মোর ঘর/নাহি পরবেসী হাড়িত ভাত নাই নিতি আবেসী





‘তে’ বিভক্তির স্থলে ‘ত’ বিভক্তির প্রয়োগ রংপুরের ভাষার বৈশিষ্ট্য। তেমনি নঞক অব্যয়ের ব্যবহার ব্যবহার ক্রিয়াপদের আগে, যেমন, গাছের তেস্তুল কুম্ভীরে নক্ষত্র, রংপুরের উদাহরণ।





না যাও, না খাও।





শব্দ মোর, তোর, সুতি, পোহাই, ঘিন, খাল, ইত্যাদি শব্দ রংপুরেও ব্যবহৃত হয়।





রংপুর হতে স্যার জর্জ গ্রীয়ার্সন আবিষ্কার করেছেন নাথ গীতিকা, মধ্যযুগের অনেক বিশিষ্ট্য কবি কাব্য রচনা করেছেন রংপুরে। তাঁরা হলেন কমললোচন, হরিশচন্দ্র বসু, হেয়াত মামুদ, শাকের খাদম, মুহম্মদ কালা, দ্বিজহরি, ধুরহানুল্লাহ, শরিয়তুল্লাহ।









আধুনিক যুগের অনেক কবি সাহিত্যিক বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন আর তারা হলেন, পন্ডিত যাদবেশ্বর, তর্করত্ন, জামাল উদ্দিন, রামনারায়ণ তর্করত্ন যিনি বাংলা মৌলিক নাটক ‘কুলিনকুল সর্বস্ব’ রচনা করেন এবং কুন্ডির জমিদার প্রদত্ত ৫০/- টাকা পুরস্কার লাভ করেন। হরগোপাল রায়, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, অতুল গুপ্ত, অতুল প্রসাদ সেন, শেখ ফজলুল করিম, খেরাজ আলী, রবীন্দ্র নাথ মৈত্র, তুলসী লাহিড়ী, নুরুল ইসলাম কাব্য বিনোদ, সৈয়দ শামসুল হক, আশুতোষ দত্ত, মোতাহার হোসেন সুফী, মতিউর রহমান বসনীয়া, মহফিল হক, মোনাজাত উদ্দীন, মুহম্মদ আলীম উদ্দীন, মঞ্জু সরকার, আনিসুল হক, আব্দুল হাই সিকদার, সৈকত আসগার সহ আরো অনেক সাহিত্যিক বাংলা সাহিত্যে অবদান রেখেছেন এবং এখনও অনেকে সাহিত্যকর্মে সচল আছেন।

- *ইহার তথ্যসূএ ইন্টারনেট থেকে (রংপুর জেলা তথ্য বাতায়ন)

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫৪

নকীব ভাই বলেছেন: চালিয়ে যান সাথেই আছি। আমার প্রিয় শহর রংপুর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:০৩

সায়েন্স জোন বলেছেন: ধন্যবাদ ভাই, রংপুর আপনার হোম টাউন নাকি ? আমি কিন্তু রংপুরিয়া।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১২

সাইফ হিমু বেস্ট বলেছেন: আসসালুমু আলাইকুম হামা গরীব মানসের ছইল বাহে।।।

মুই কিন্তুক রংপুরিয়া নাহায় রে বাউ।।। মুর বাড়ি ঠাকুরগাঁতততত।।।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৬

সায়েন্স জোন বলেছেন: ওয়ালাইকুম আসসালাম :) তোমরা তো হামার বিভাগেরে মানুষ বাহে

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১২

তামজীদ বলেছেন: ও বাহে, এত্ত লিখা ক্যাংকা পারিনু?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৭

সায়েন্স জোন বলেছেন: ন্যাকা পড়া শুরু করেন বাহে শেশ হইবো এ্যালা

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৪

এম এস জুলহাস বলেছেন:
ভীষণ ভালো লাগলো। স্টাডি করতে হবে।



"ফ্যাতলা পারা" শব্দটি এখনোও আমার ঠোঁটের আগায় ঘুরে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৯

সায়েন্স জোন বলেছেন: :) হহহহহহহ হামার অংপুর

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৭

পয়গম্বর বলেছেন: রংপুরে আয়োডিনের অভাবজনিত কারণে গলগণ্ড এবং মানুষের মস্তিষ্কে বুদ্ধির অভাব - এ বিষয়ক কোন গবেষণা হয়েছে কি? #:-S

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪০

সায়েন্স জোন বলেছেন: ভাই আপনে কোন দুনিয়ার পাবলিক ? আপনের মতন প্রতিবন্ধি আর দেহিনাইক্কা

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২০

সায়েম মুন বলেছেন: রংপুর সম্পর্কে অনেক কিছু জানা গেল। শেয়ারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪০

সায়েন্স জোন বলেছেন: IRLTS টা কইরেন মনে কইরা :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২০

সাইফ হিমু বেস্ট বলেছেন: পয়গম্বর াল বিহিন মানব সন্তান তুমি মিয়া এহনও পইগা রইছ ১৯৪৭-এ।।। এখনও আহো রংপুর পাবলিক তুমারে দশ বার বেইচ্চা এগার বার কিনবো নে।।।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪২

সায়েন্স জোন বলেছেন: সাইফিহমুেবষ্ট @ হমম ঠিকি কইছেন.
স্যাড বাট ট্রু :) সেই অংপুর আর অংপুর নাই রংপুর হইয়া গেছে।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪০

সোহানুর রহমান বলেছেন: পয়গম্বর বলেছেন: রংপুরে আয়োডিনের অভাবজনিত কারণে গলগণ্ড এবং মানুষের মস্তিষ্কে বুদ্ধির অভাব - এ বিষয়ক কোন গবেষণা হয়েছে কি?
-----------------------------------------------------------------------------

হ্যা পয়গম্বর গলগন্ড রোগটা আগে চোখে পড়তো। এখন নেই বললেই চলে। এই অঞ্চলের লোকগুলো বেশ সহজ সরল। কারো সাথেও নাই পাঁচেও নাই। তার মানে এই নয় যে মস্তিস্কে বুদ্ধির অভাব। অতিরিক্ত আয়োডিন খেয়ে কিভাবে আর দশজনের মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে হয় তা তারা জানেনা বা করেও না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪৪

সায়েন্স জোন বলেছেন: ধন্যবাদ ভাই অসাধারণ বলছেন। তবে সেই রংপুর আর নেই যেটা ওরা ভাবে। রংপুর এখন উত্তরাঞ্চলের সব থেকে উন্নত শহর।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪২

সোহানুর রহমান বলেছেন: পোষ্টদাতাকে অসংখ্য ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪৬

সায়েন্স জোন বলেছেন: ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিহাস ঘাটলেই দেখতে পাবো রংপুরের অবদান এবং অবস্থান সেই প্রাচীনকাল থেকেই রাজধানী ঢাকা, চট্রগ্রামের মত অনেক উপরে।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪৬

সাইফ হিমু বেস্ট বলেছেন: সোহানুর রহমান @হ্যা পয়গম্বর গলগন্ড রোগটা আগে চোখে পড়তো। এখন নেই বললেই চলে। এই অঞ্চলের লোকগুলো বেশ সহজ সরল। কারো সাথেও নাই পাঁচেও নাইতার মানে এই নয় যে মস্তিস্কে বুদ্ধির অভাবঅতিরিক্ত আয়োডিন খেয়ে কিভাবে আর দশজনের মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে হয় তা তারা জানেনা বা করেও না
অতিশয় সত্য কথা বলার জন্য জাঝা সহকারে প্লাস।

পয়গম্বর@ তোমাগো মত আয়োডিন খাইয়া মাইনষের পশ্চাৎদেশে লাথি দেয়ার অভ্যাস হয়ত রংপুরের মানুষের হয় নাই অথবা ছিল না।
যতটুকু পাব তত টুকুই খাব নীতি রংপুরের মানুষ অবিচল ছিল থাকবে।

পয়গম্বর@ নিজের মন মানসিকতা ঠিক করুন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪৯

সায়েন্স জোন বলেছেন: ঠিক তাই

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৪৯

এম এস জুলহাস বলেছেন:
টানা পুরো ১ বৎসর রংপুরে থেকে যা বুঝলাম- রংপুর হচ্ছে পুরো উত্তরাঞ্চলের রাজধানী।


আমার তেনার বাড়ী রংপুর বলে নয়। হাছা কতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩

সায়েন্স জোন বলেছেন: হা হা হা ধন্যবাদ

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০২

শিপু ভাই বলেছেন: আমি কিছুদিন আগে রংপুর শহরে গিয়েছিলাম। আমি অবাক। এত স্টাইলিশ ছেলে পেলে দেখলাম যারা ঢাকার ছেলেদের সাথে টেক্কা দিতে পারে কিন্তু জীবনেও ঢাকা আসে নাই।
আসলে ওদের ঢাকা আসার প্রয়োজনই নাই। রংপুর প্রায় স্বয়ংসম্পূর্ন শহর- শুধু গ্যাস নাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৪

সায়েন্স জোন বলেছেন: ঘটনা সত্য

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৬

আমার নামে আরেকজন আছেন বলেছেন: অকে অকে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৪

সায়েন্স জোন বলেছেন: :) ঠিকাছে

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০২

দুরের মেঘ বলেছেন: হামাক তুমাদের কোচিংওত ভিত্ত কর‍্যা লিবেন বাহে? হামাক খুব ভাল লাগিচে লিখাটা। হামার বাড়ি কিন্তুক অংপুর লয় বাহে, নওগাঁত হামার বাড়ি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৫

সায়েন্স জোন বলেছেন: ঠিকাছে :) তোমাক ভতি করি নিনু

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০৩

দুরের মেঘ বলেছেন: হামাক তুমাদের কোচিংওত ভিত্ত কর‍্যা লিবেন বাহে? হামাক খুব ভাল লাগিচে লিখাটা। হামার বাড়ি কিন্তুক অংপুর লয় বাহে, নওগাঁত হামার বাড়ি।

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৯

পৃথিবীর আমি বলেছেন: মুই অংপুরের পোলা বাহে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৬

সায়েন্স জোন বলেছেন: থাকেন কোনটে বাহে

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৭

আসিফ মুভি পাগলা বলেছেন: ভাবসিলাম ফানপোস্ট । যতই পড়ি ততই সিরিয়াস হইতে থাকে ।
এ ক্যাংকা পুস্ট করিলা বাহে :-B :-B

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৭

সায়েন্স জোন বলেছেন: IRLTS পোস্ট বোজোন লাগবো :)

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২১

জুনায়েদ ফারুকী জিওনবেস্ট বলেছেন: ক্যা বাহে,তোমরাগুলা এগলা কী শুরু করনেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০৫

সায়েন্স জোন বলেছেন: IRLTS পোস্ট বোজোন লাগবো

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২২

জুনায়েদ ফারুকী জিওনবেস্ট বলেছেন: ক্যা বাহে,তোমরাগুলা এগলা কী শুরু করনেন?

০৮ ই জুন, ২০১১ দুপুর ২:৫৪

সায়েন্স জোন বলেছেন: ক্যান বাহে বুজবার পাওছেন না

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৩

জুনায়েদ ফারুকী জিওনবেস্ট বলেছেন: ক্যা বাহে,তোমরাগুলা এগলা কী শুরু করনেন?

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৫

ফাইরুজ বলেছেন: রংপুরের ভাষা আমার শুনতে খুব ভালো লাগে।

২২| ১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৮

জামিল আহমেদ জামি বলেছেন: গুপ্তপাড়া........... প্রেসক্লাব গলি....... হামার বাড়ি

০৮ ই জুন, ২০১১ বিকাল ৩:১২

সায়েন্স জোন বলেছেন: চেকপোষ্ট আর-কে রোড হামার

২৩| ১০ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৬

অসমাপ্ত কবিতা বলেছেন: মোর বাড়ি তোমারঠেই বাহে, তোমার পাশত সৈয়দপুরত , চিনিবার পাও?

০৮ ই জুন, ২০১১ বিকাল ৩:১৬

সায়েন্স জোন বলেছেন: :) চিনছি বাহে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.