নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নীরবতায় কইবো কথা

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

নীরবতায় কইবো কথা
নিউরনের জটিল ধাঁধা
মোরা দুজন যেন বাঁধা
অদৃশ্য যার নাটাই সুতা
অনেক দূরে তবু যেন অনেক কাছে
হৃদয় মাঝে তাই প্রণয় বাদ্য বাজে
মনে হয় এটাই আসল, জীবনের সরল রেখা
বাকি সবই যে ফাঁকি সত্যটাকে আড়ালে রাখা
বিড়ম্বনা। এই জীবন এই আগমন এই অনুভূতি
অদ্ভুত ঘুর লাগা ক্ষণ
কবিতা লেখার এই আয়োজন
মিথ্যে তো নয়।
এমন করে আর কেউ পারেনি কেউ ডাকেনি
কোন কালে স্রষ্টার আদেশ অনুমোদন ছাড়া
হতে পারে কী তা? এমন কিছু এই যাতনা এই বাসনা
মিথ্যে তো নয়, স্রস্টার এক অলঘনীয় আদেশ যেন
আদেশ পালনে ব্যর্থ হলে সমূহ ক্ষতি
কবিতার জন্ম হয় কবিতা পাঠের ক্ষণে চাপা ব্যথা
মিথ্যে নয় মিথ্যে নয়....


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতার জন্ম হয় কবিতা পাঠের ক্ষণে,
যখন কবির গোপন কান্না বাজে পাঠকের মনে।
বুকের ভেতর জমে থাকা সেই চাপা ব্যথা,
মিথ্যে নয় সে তো, নয় কোনো রূপকথা।
শব্দের খাঁচায় বন্দী থাকে যে তীব্র হাহাকার,
স্পর্শ করলেই খোলে তার অলৌকিক দুয়ার।
এক ফোঁটা অশ্রু আর এক চিমটে নিঃসঙ্গতা,
কাগজের বুকে জন্ম নেয় অমর এক কবিতা।
যারা বোঝে, তারা ঠিকই খুঁজে নেয় সুর,
মুহূর্তেই মুছে যায় হৃদয়ের সব দূরত্ব বহুদূর।

........................................................................

২| ২৫ শে মে, ২০২৬ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: অগ্রিম ঈদশুভেচ্ছা।৷
অসলেই হৃদয় দিয়ে লেখা কবিতা অসাধারণ উপলব্ধি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.