নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট উপহার

৩০ শে মে, ২০২৬ বিকাল ৩:৫৪

এই লও তোমার তরে ছোট্ট উপহার
এর জন্য যে তুমিই যোগ্য
সমৃদ্ধ বাংলাদেশ কীর্তি তোমার
জয় করে এক বাঁধার পাহাড়
তোমার তরে তাই নিবেদিত কয়টি চরণ
আমার কবিতার।
অস্ত্র হাতে লড়েছিলে বজ্র কন্ঠে বলেছিলে
আজকে মোরা স্বাধীন
জীবন বাজি রেখে ছিলে দেশের তরে
সেই তুমি শহীদ হলে তোমার বুকের রক্ত ঝরে
এই অবণীর পরে সবার চোখে অশ্রু ঝরে
বীর চট্টলা ডুকরে কাঁদে তোমার কথা ভেবে ভেবে
কেমন করে শোধিব বলো তোমার রক্তঋণ।
হৃদপিণ্ডের হৃদস্পন্দন হে স্বদেশ মাতৃকার।
অগণিত মানুষের অশ্রু জলে সিক্ত এই দিন
কোন দিনও ম্লান হবে না কীর্তি তোমার স্বাধীন
স্বদেশ মানুষের মানসপটে তোমার সিংহাসন
আজও যে অমলিন। জিয়া উদ্যানে তাই মানুষের ঢল
নামে আজও, তোমায় স্মরণ করে তিরিশে মে
তোমার কবর ভরে ওঠে ফুলে ফুলে
তোমায় ভালোবাসে বাংলার আপামর জনতা
তুমি অজেয় অক্ষয় অমর মোদের ভালোবাসা বারতা।
লও লও সালাম বিনম্র শ্রদ্ধা জানাই তোমারে প্রতিদিন।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.