| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

পৃথিবীর এ উদ্দ্যেশ্যহীন জীবনে আমরা বেঁচে থাকার স্বার্থকতা অনুধাবন করতে অনেক গবেষণা করি।
কেবলমাত্র আমরা ও গুটিকয়েক মানুষ জীবনের প্রকৃত রহস্য অনুধাবন করতে পেরেছি। এই পৃথিবীতে আমরা যে কেবল একেকটা প্রাণি বৈ কিছুই নয় সেটা ৯৯.৯% মানুষই জানে না। খামোকা খামোকা খালি ইশ্বর শক্তির পূজা, অর্চনা, নামাজ, প্রার্থনা করে। কতো বোকা যে মানুষ সেটা কেউই বুঝতে চায় না।
ইশ্বর বলতে কিছু একটা যে নেই সেটায়ও কাকতালীয়ভাবে আমরা একমত না। হ্যাঁ ইশ্বর বা যেকোন একটা ফাংশনের কারণেই পৃথিবীর এ দশা লাভ করা সম্ভব হয়েছে। তবে আদতে পূজা অর্চনা করবার মতো কোন ইশ্বর থাকবার কোনই দরকার নেই। কারণ আল্লাহর জন্য এগুলোর কোনই দরকার নাই। ভগবান বলেন আর যাই বলেন তিনি আছেন।
তবে তিনি অবশ্যই আমাদের দিকে দৃষ্টি দেবার দরকার নেই। এমনকি আমরা রক্তারক্তি করে সিস্টেমেটিকলি মরে গেলেও তিনি সেগুলো জানার প্রশ্নই ওঠে না। ইশ্বর প্রতিনিয়ত ব্যস্ত আছেন সামগ্রিক মহাবিশ্বের বিশাল বিশাল বলয়, ব্লাকহোল, গ্যালাক্সির প্রতিপালনে। উনার কোনই অনুভূতি নেই তাই কোন শিশু যদি কেবল গরীব হওয়ার কারণে প্রচণ্ড শীতের রাতে রাস্তায় রাত কাটায় তাতেও উনার কোন সমস্যা হয় না।
ঠিক তেমনি ইশ্বর কোনই অনুভূতি পান না যখন কোন কোটিপতি হাজার হাজার মানুষকে পথে বসিয়ে শোষণের টাকায় ১০ তলা উপরে বসে বসে রবীন্দ্র সংগীত শুনে আর আনন্দানুভূতি গ্রহণ করে।
ইশ্বরের কোনই দরকার নেই মানুষের আইন ও শাসনব্যবস্থা নিয়ে নিজেকে প্রশ্নবিদ্ধ করার। ইশ্বর কখনোই কোন চেঙিস বা হিটলারকে সাহায্য বা ধ্বংস করেন না। ইশ্বর শেখ মুজিবকে ক্ষমতায় বসান নাই আবার তিনিও উনাকে মারেন নাই।
সব হচ্ছে সিস্টেমে। হয়তো ইশ্বর নিজেও নিজের বানানো সিস্টেমের কাছে বন্দি। আপনার কি মনে হয়?
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
নিমগ্ন বলেছেন: ধইন্যবাদ!
২|
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
কমরেড ওমর ফারুক বলেছেন: সহমত হতে পারলাম না।।।
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
নিমগ্ন বলেছেন: কেন ব্রাদার? কোন জায়গায় পারলেন না? আর বিপরীতে কোন যুক্তি দেখাতে পারবেন?
৩|
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
রাউত গালিব বলেছেন: সব কিছুই যদি সিস্টেম হয়,তাহলে আমাদের কে সব কাজের জন্য যে জবাব দিহিতা করতে হবে এটাও একটা সিস্টেম...।
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
নিমগ্ন বলেছেন: ইশ্বরের খেয়েদেয়ে কাজ নেই তিনি সবাইকে আবার ধরে ধরে জিগাইবেন- কেন তুই ঐ কাজ করছস?
আদতে এটা থাকার সম্ভাবনা ১০%। আসলে এইরকম সিস্টেম ধর্মীয় বেত্তারা সৃষ্টি করেছেন মানুষকে শৃংখলায় রাখার জন্য। এটা ভাল। এটার জন্য সমাজে শান্তি থাকে। বিশেষত যারা শিক্ষাদীক্ষার ধার ধারেনা তাদের ভয়ের মধ্যে রাখলে ভাল।
৪|
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
আলেক্সান্ডার বলেছেন: ইশ্বর কখনোই কোন চেঙিস বা হিটলারকে সাহায্য বা ধ্বংস করেন না। ইশ্বর শেখ মুজিবকে ক্ষমতায় বসান নাই আবার তিনিও উনাকে মারেন নাই।
কি প্রমান আছে আপনার কথার ??
আপনিও আমাদের চেয়ে কোন অংশে কম অন্ধ নন মনে হচ্ছে, প্রমান ছাড়াই এগুলো গিলে বসে আছেন ![]()
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
নিমগ্ন বলেছেন: পিরমান? হাঃ হাঃ পঃ গেঃ
)
পিরমান হইলো ইশ্বর যদি এক্টিভ থাইকতো তাইলে হিটলাররে লাথি দিয়া ডাস্টবিনে ফালায়া দিতো। চক্ষুর পাতা খুলিয়া দেইখেন- ইশ্বরের কোনই হাত নাই আমাগো জীবনধারায়।
আপনাগো কি পিরমান আইছে? যে ইশ্বরের দ্বারাই এইগুলান সংঘটিত হইচে??
৫|
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
আলেক্সান্ডার বলেছেন: পিরমান যুক্তি দিয়ে মিসার হয় না, চোখের দেখায় মিসার হয়
ইশ্বর চেঙিস বা হিটলারকে সাহায্য বা ধ্বংস করেন না-বিষয়টা কি নিজের চুখেই দেখছেন ![]()
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
নিমগ্ন বলেছেন: অলমোস্ট!!
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
নিমগ্ন বলেছেন: আপনাগো কি পিরমান আইছে? যে ইশ্বরের দ্বারাই এইগুলান সংঘটিত হইচে??
৬|
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
আলেক্সান্ডার বলেছেন: বিজ্ঞানে অলমোস্ট, অলরেডি, মোস্টলি ইত্যাদির কোন জায়গা নাই, আগে ফুলমোস্ট প্রমান নিয়া আহেন তখন আপনের সাথে বসে চা পানি খাওয়া যাবে খন । আলবিদা ।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩০
নিমগ্ন বলেছেন: বিজ্ঞান কি সেইটা শিখানোর জন্য প্রশ্ন করি নাই ভায়া! এ কি কচ্চেন?
আমি যেইটা কইছি সেইটা হৈলো চেঙিস খান আর হিটলারের পেছনে ইশ্বরের কোন ভূমিকা কেউ দাবি করে নাই। আপনি ইতিহাস পড়ে দেখেন কোথাও এখানে ওমুক অবতার/নবী/ওলীর কোন কাহিনী পাইবেন না। অতএব আমার দাবিটা ফেলনা নয়, ভেবে দেখার মতই, অনুসন্ধান করিবার মতই কিছু।
ধর্মীয়ভাবে অন্ধগোষ্টীর ন্যায় না বুঝে হুট করে কথা বলে ফেলাটা নিজের মুর্খতারই পরিচায়ক। অতএব কথা কহিলে সাবধানে বুঝে শুনে মান ইজ্জত বজায় রাখিয়া কহিবেন।
পারলে, আপনার আর্গুমেন্ট দেন যে ইশ্বরের হাত আছে আমাদের জীবনযাত্রায়।
৭|
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জটিল চিন্তা ধারা ! দেখি কমেন্টে কিছু উঠে আসে কিনা । ![]()
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩১
নিমগ্ন বলেছেন: সিজন্যই তো এই পোস্টের অবতারণা ভ্রাতা!
৮|
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
আধার আমি বলেছেন: যদি আমাদের জবাবদিহীতা করা না লাগবে তাহলে কেনো এত ভদ্রতা সেজে ১২ মাস কষ্ট করে চলব। তাহলে আমি চুরি করব, ডাকাতি করব, সুখে জীবন কাটাব। কেন সামান্য সুখের আশায় একটা চাকরীর জন্য এত কষ্ট করে পড়া লেখা করব। বরং অবৈধভাবে আমি ইনকাম করে সুখি হব। তখন আমার মাঝে মানবদরদ রেখে লাভ নেই্।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৩
নিমগ্ন বলেছেন: তাহলে মানবজাতি ধ্বংস হইতে বেশিদিন লাগপো না। ![]()
৯|
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
প্রদীপ হালদার বলেছেন: ঈশ্বর আছে। তাকে দেখার ক্ষমতা সব মানুষের মধ্যে নেই। ঈশ্বর কোথায়? ঈশ্বর আমার ভাবনার মধ্যে। ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বরের ভাবনা এক এক মানুষের এক এক রকম। কেউ বলে আকার আছে,কেউ বলে নিরাকার। ঈশ্বর আছে বলেই মানুষ বেঁচে আছে। কিভাবে? ভাবুন, ঈশ্বরকে কেন্দ্র করেই অর্থনৈতিক সিস্টেম দাঁড়িয়ে আছে। ঈশ্বরকে বাদ দিলে অর্থনৈতিক সিস্টেম বন্ধ হয়ে যাবে। পূজার জন্য সব সামগ্রীর কেনাবেচা বন্ধ হয়ে যাবে। তখন খাবেন কি? এক সিস্টেম থেকে আর এক সিস্টেমে যেতে পারেন,কিন্তু সিস্টেমকে ধ্বংস করতে পারেন না।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৮
নিমগ্ন বলেছেন: আপনার ভাবনার মধ্যে আমার চিন্তার মিল পাইতেছি।
তবে ইশ্বরের পূজা, অর্চনার কোনই দরকার আছে মনে হয় না। কারণ তিনি তাঁর মতোই সিস্টেম নিয়া বিজি। আমাদের একটা সিস্টেম পরিণত মানুষ করেছে, বিকাশ হয়েছে মানবিক সত্তার। ডিএনএ তে পরিবর্তন হয়েছে কোটি বছর ধরে। এরপরই তো আমরা মানুষ।
তাই আমাদের জীবনকে গোছানোর, মানবজাতি কিরুপে পরিচালিত হইবে সেটা নিরুপণ আমাদেরই করতে হইপে। ইশ্বর তো আর আমাদের দিকে চোখ দিয়ে রাখছেন না যে আমরা উনার কোন ক্ষতি করছি কি না সেটা জানার সাথে সাথেই বিজলি ছুঁড়ে মারবেন।
আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে মানুষের ও পরিবেশের বিশ্লেষণ করতে পারছে। এতে উঠে আসছে যে সূচনাবিন্দু বলে একটা কিছু ছিল। যেটা থেকে ক্রমান্বয়ে দশা পরিবর্তন হতে হতে আজকের এ অবস্থায় আমরা বিদ্যমান।
১০|
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: "সব হচ্ছে সিস্টেমে । হয়তো ইশ্বর নিজেও নিজের বানানো সিস্টেমের কাছে বন্দি ।" মারাত্মক কথা বলেছেন । ভাল্লাগসে!
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩২
নিমগ্ন বলেছেন: তাই বলে যুক্তি ও বুদ্ধিচর্চা বন্ধ করে দেবেন?
১১|
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি ৭ নং কমেন্টের সাথে আছি।
০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
নিমগ্ন বলেছেন: ওকে ![]()
১২|
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০২
রক্তিম দিগন্ত বলেছেন: আমার আসলে সত্যিকার অর্থেই এইখানে কোন মন্তব্য করার নাই। যদি কন্টিনিউয়াস নোটিফিকেশন চালু থাকতো - তাহলে কে কী মন্তব্য করে সেইটা দেখতে পারতাম।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬
নিমগ্ন বলেছেন: দেখা যাক
১৩|
০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
৬৮৭ বলেছেন: ভাই কিছু মনে করবেন না।এইগুলো কাল্পনিক
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২
নিমগ্ন বলেছেন: কাল্পনিক না সত্য ও উজ্জল বাস্তবতা?
১৪|
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
৬৮৭ বলেছেন: ok sir u r right.i am false
১৫|
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৩
চাঁদগাজী বলেছেন:
লজিক্যালী ভেবে মানুষ এ সমস্যার সমাধান পেয়েছেন।
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩১
নিমগ্ন বলেছেন: কে কোথায় কি পেয়েছেন?
১৬|
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৮
সাহসী সন্তান বলেছেন: সত্য বললে যদি দোষ না হয় তাইলে কই?
পোস্ট পছন্দ হয়নি......!!
কি ক্রাশ খাইলেন? আরে ব্রাদার নো টেনশন! লিখতে থাকুন!!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫
নিমগ্ন বলেছেন: ধইন্যা.........।
১৭|
১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
রুদ্র জাহেদ বলেছেন: ভাববার বিষয়।মহামান্যের কাছেও একই প্রশ্ন
২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
নিমগ্ন বলেছেন: হুমম।
১৮|
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯
দর্পণ বলেছেন: নিমগ্নভাই। জটিল চিত্র।
২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
নিমগ্ন বলেছেন: ধইন্য বাড......... (তয় দিস ইজ ১% ফাঁকিবাজি মন্তব্য)
১৯|
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
প্রামানিক বলেছেন: বিশ্বাসে মিলায় রত্ন তর্কে বহুদূর ।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৬
নিমগ্ন বলেছেন: ও! ধইন্যেবাদ!!
২০|
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৬
বাংলার ফেসবুক বলেছেন: এমন ভাবে সৃষ্টিকর্তাকে নিয়ে পোষ্ট করা ঠিক হয়নি। আপনি সৃষ্টি সম্পকে কি জানেন। আপনি সব ধর্মকেই নিয়ে হাসি তামশার পাত্র করেছেন। আপনি কোন ধর্মের। সব ধর্ম এক করে তো খিচরি পাকাইছেন।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪০
নিমগ্ন বলেছেন: আর আমারে ছাগু কইসেন। হাঃ হাঃ হাঃ
২১|
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩
রক্তিম দিগন্ত বলেছেন: ভ্রাতা আছেন কই??
মজা লিবেন নাকি???
জিনিস পাইছি একটা!!!
view this link
দেখেন গিয়া! ![]()
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
নিমগ্ন বলেছেন: পরথম কথা হইলো এইডি মাইয়া না।
ডিটিয় কথা হইলো এই পোলার বয়স কম।
আবগী, চঞ্চল। জগৎ ডেহে নাই এহনো। এর পিসে গুতাইতে মুঞ্ছায়না। ![]()
২২|
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪০
সুলতানা রহমান বলেছেন: মানুষ যখন অন্য কিছু পায়না তখনই স্রষ্টা নিয়ে টানাটানি করে। এটাতে খুব সহজেই বিতর্কিত হওয়া যায় এবং পরিচিত মুখ।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭
নিমগ্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
আপনার মন্তব্য বেশ মজার।
![]()
২৩|
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
গুলশান কিবরীয়া বলেছেন: ঐ সিস্টেমটাই সৃষ্টিকর্তা । সব কিছুই সিস্টেমের মধ্যে চলে -একটা ম্যাথম্যাটিকাল একুয়েশনের উপর দাঁড়িয়ে আছে এই সমগ্র বিশ্ব ভ্রমান্ড । এতোটুকু হেরফের হয় না , এতোটুকু হেরফেরে সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে which is observed by the theoretical physicist । তাই আমাদের জন্যও আছে সিস্টেম ,সিস্টেম ছাড়া আমারও ধ্বংস হয়ে যাবো , নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলবো । আর এই সিস্টেম আসে যেকোনো ধর্ম থেকে ।
এখন প্রশ্ন হোল , ধর্ম কোথা হতে আসে ? উত্তর ঃ মানুষের কাছ থেকে , আবার প্রশ্ন
মানুষের কাছে কিভাবে আসে ? উত্তর ঃ এমন কোন উৎস যে উৎসটা নিয়েই মূলত দ্বন্দ্ব।
আমি একটু দ্বন্দ্বটাকে ডিফাইন করতে চাই এভাবে - মানুষের আত্মাকে কেউ কখনো দেখেছে ? দেখেনি , তাই নয় কি ?
মানুষের আত্মাটাই সৃষ্টিকর্তা । এই আত্মার মাধ্যমেই আমরা সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করি । অন্য কোন প্রাণী কিন্তু করতে পারে না , শুধুমাত্র মানুষই পারে সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করতে । অতি উচ্চ মানের আত্মাই সম্পূর্ণ ভাবে কানেক্ট করতে পারেন এবং এভাবেই ধর্মীয় নেতাগন সুন্দর সুন্দর জীবন দর্শন নিয়ে এসেছেন , যাতে করে আমরা সকল মানব জাতি একটা সিস্টেমের মধ্যে থেকে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারি ।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪
নিমগ্ন বলেছেন: আপনার সাথে কথা বললে বেশ সুবিধের হবে। আপনি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে পারেন। এটা খুব ভাল।
এখন প্রশ্ন হোল , ধর্ম কোথা হতে আসে ? উত্তর ঃ মানুষের কাছ থেকে , আবার প্রশ্ন
মানুষের কাছে কিভাবে আসে ? উত্তর ঃ এমন কোন উৎস যে উৎসটা নিয়েই মূলত দ্বন্দ্ব।
ধর্ম যদি মানুষের কাছ থেকে আসে তবে তো স্বীকার করে নিলেন না, যে ধর্ম মানুষের আবিষ্কৃত। মানুষই খোদাকে সৃষ্টি করে তাঁর পুজো করছে?
আমি যদি বলি মানুষের কোন আত্মাই নেই। সে কিছু জেনেটিক বৈশিষ্ট্যের কারণেই চিন্তাগুলো বিনিময় করতে পারে তাই আমরা আত্মার ধারণা বের করে ফেলেছি। আমরা যা অনুভব করি তা স্নায়ুতন্ত্রের কারণেই করি। তাই না?
যখন কোন অংগ অবশ করে দেওয়া হয় মানে স্নায়ুতন্ত্রের সাথে সংযোগ বিচ্ছিন্ন করা হয় তখন? তখন কি হয়? অনুভূতি থাকে??
থাকে না। কারণ বাস্তবিক কোন মাধ্যম আমাদের কেন্দ্রীয় স্নায়ূতন্ত্রের সাথে যোগাযোগ রাখতে সক্ষম নয়। আপনার মতামত জানাবেন সে আশা রাখলাম।
২৪|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
শক্র হতে চাই বলেছেন: সৃ্ষ্টিকর্তা থাকুক না থাকুক, সূচনাবিন্দু আছেই!! ভাই। আসলে আমি একজন মুসলমান হিসেবে আপনাকে প্রশ্ন করতে পারি (সৃ্ষ্টিকর্তা থাকুক না থাকুক, সূচনাবিন্দু আছেই!! ) আপনি কি নাস্তিক। আপনি কোন ধর্মকে বিশ্বাস করতে পারেন না কেন। আল্লাহ যে আছে একবার শিকার করেন আবার ৯৯ বার বলেন নাই। আপনি অন্তরে কোন ধর্মকে অনুসারণ করেন । আপনি সৃষ্টিকর্তাকে নিয়ে প্রশ্ন সেখানে কি বলবো। বলার কিছুই নাই। তবে ধর্মকে আঘাত করতে নাই। ধর্ম যার যার সেই সেই ভাবে সন্মান করে কেন আপনি এমন পোষ্ট দিলে পড়ে অনেকক্ষণ থ মেরে ছিলাম।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮
নিমগ্ন বলেছেন:
হাঃ হাঃ হাঃ আমি মহৎ ধর্ম অনুসরণ করি রে ভাই।
২৫|
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য নেই।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩
নিমগ্ন বলেছেন: কেন ভাই?
২৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: অস্তিত্বহীনের অস্তিত্ব খুঁজতে মাঝে মাঝেই মাথা গুলায় যায়।
ইশ্বর কখনোই কোন চেঙিস বা হিটলারকে সাহায্য বা ধ্বংস করেন না। ইশ্বর শেখ মুজিবকে ক্ষমতায় বসান নাই আবার তিনিও উনাকে মারেন নাই।
আমি মনে করি ঈশ্বর অর্থ শুভবোধ শুভচিন্তা।। যার অনুপস্থিতিতেই হিটলারের সৃষ্টি কিংবা উপস্থিতিতে শেখ মুজিব।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
নিমগ্ন বলেছেন: আপনার মন্তব্যের কি এটাই বোঝাতে চেয়েছেন? ইশ্বর কেবল চিন্তা বৈ কিছু নয়?
২৭|
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: হয়তো বা আমার মন্তব্য তাই বোঝাচ্ছে। কিন্তু আয়ার ভাবনাচিন্তা তা নয়। মন্তব্যটি আমার চিন্তার একটি দিক। অন্য দিকও আছে। যেখানে ঈশ্বর/আল্লাহ একটি ক্ষমতার নাম।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
নিমগ্ন বলেছেন: ইশ্বর নিয়ে আপনার চিন্তাটি বুঝলাম। তবে ব্যাপারটা নিয়ে বিস্তর চিন্তার অবকাশ রয়ে গেছে।
২৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
পলাশমিঞা বলেছেন: হয়তো ইশ্বর নিজেও নিজের বানানো সিস্টেমের কাছে বন্দি।
আপনিতো মারাত্মক মানুষ!
সত্যাসত্য জানতে পেরেছেন।
শেষবিচার হবে।
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫
নিমগ্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
২৯|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
কালনী নদী বলেছেন: ভাই প্রিয়তে তো রাখছিই, পারলে পোস্টার করে সমস্ত শহরে ছাপিয়ে দেই আহা যেনো আমার সকল প্রশ্নে জবাব, লা-জাবাব । আলহামদুলিল্লাহ ![]()
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৫
নিমগ্ন বলেছেন: অনলি য়ু আড় ড়িয়েল!
৩০|
২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৫
মহা সমন্বয় বলেছেন: ধর্মের এই অথর্ব ইশ্বরের পদত্যাগ চাই, সে মোটেও ঠিক ঠাক ভাবে দায়িত্ব পালন করছে না।

০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬
নিমগ্ন বলেছেন: পদত্যাগ চাইলেই কি পাওয়া যায়! ![]()
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
প্রামানিক বলেছেন: জটিল কথা বলেছেন ভাই। ধন্যবাদ