নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

a 2b pencil and a dream can take you anywhere

নগর সংগীত

!!!

নগর সংগীত › বিস্তারিত পোস্টঃ

ইনফরমেটিক্স অলিম্পিয়াড ২০১৪: রেজিস্ট্রেশন চলছে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

স্কুল-কলেজের ছেলেমেয়েদের প্রোগ্রামিং কনটেস্ট ইনফরমেটিক্স অলিম্পিয়াড ২০১৪ এর ডিভিশনাল পর্যায়ের জন্য রেজিস্ট্রেশন চলছে। অলিম্পিয়াডের তারিখ ২৮ ফেব্রুয়ারি।



রেজিস্ট্রেশন লিংক এবং বিস্তারিত: http://www.progkriya.org/ioi/





ডিভিশনাল পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রোগ্রামিং জানা দরকার নেই
, এখানে লজিকাল সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হবে। সিনিয়র এবং জুনিয়র এই দুই বিভাগে প্রতিযোগীতা হবে।



জাতীয় পর্যায়ে কনটেস্ট মার্চে অনুষ্ঠিত হবে, সেই প্রতিযোগীতার জন্য সি/সি++ জানা আবশ্যক। সেখানে অ্যালগোরিদম ভিত্তিক কিছু সমস্যা সমাধান করতে দেয়া হবে।



জাতীয় পর্যায়ের বিজয়ী সর্বোচ্চ ৪জনকে তাইওয়ানে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে পাঠানো হবে।



স্কুল-কলেজ-এ/ও লেভেলের বা সমপর্যায়ের যেকোন ছাত্রছাত্রী অংশ নিতে পারবে। এজন্য শুধু উপরের লিংকে রেজিস্ট্রেশন করতে হবে। যেকোনো প্রশ্ন থাকলে লিংকে দেয়া ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করা যেতে পারে।



আপনার আশেপাশের স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়ে, ভাইবোনদের খবরটা জানিয়ে দিন, হয়তো তাদের মধ্যে থেকেই আমরা পাবো আন্তর্জাতিক পর্যায়ের গোল্ড মেডেলিস্ট!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.