| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাফি সমুদ্র
আমি প্রতিনিয়ত নিজেকে সংস্করণে বিশ্বাসী। ভয়াবহ আত্মবিশ্বাস লালন করে থাকি। আমার বিশ্বাস আমাকেই প্রতিনিয়ত প্রভাবিত করে। আর আমিও প্রভাবিত হই বিশ্বসের কাছে। বৃক্ষের মত অবনত হই পকিত্র পৃথিবীর কাছে আর প্রার্থনা করি.....
অবিরাম দুঃখ। বিরামহীন কষ্ট। অসহ্য যন্ত্রনা আর শোকগাঁথার ভিতরে বেঁচে আছি আমরা। আমাদের প্রয়োজনই ক্রমাগত মৃত্যুর দিকেই ঠেলে দেয়, আর মৃত্যুও খুব সহজে আলিঙ্গন করে নেয় তার বুকে। একদিকে রাজনীতির চোখ রাঙানি, অন্যদিকে জীবনকে হাতের মুঠোয় নিয়ে শ্রমজীবি মানুষের খাদ্যান্বেষন এ ছুটে চলা। আমরাও উদ্ভট উটের পীঠে চলছি। তাতে কার কি আসে যায়? চলছে হরতাল, চলছে মুনাফালোভীদের ব্যবসা, চলছে বড়বড় টক শো। আর চাকার নিচে থেতলে যাচ্ছে জীবন, ইটের পাঁজর রঙিন হচ্ছে রক্তে। তবুও মুনাফাদানবদের চরিত্র বদলায়নি, বদলায়না। একেকটি মৃত্যুর মিছিল শুধু আমাদের হৃৎপিণ্ড কাঁপিয়ে তোলে, হৃৎপিণ্ড কেঁপে ওঠে।
ধর্মের অযুহাতে আস্তিক আর নাস্তিক বিভেদ রচনা করে বড়বড় মিছিল সমাবেশ হত্যা টাকা ভাগাভাগি সবই চলতে পারে। অথচ তাদের মুখে নুন্যতম বিবৃতিও নাই। যদিও বিবৃতির গুষ্ঠি ঠেঙ্গাই। আর নাস্তিক উপাধিপ্রাপ্তি তরুণেরাই কেবল নিজের রক্ত ঢেলে আরেকজনকে বাঁচিয়ে তোলে, তোলবার চেষ্টা করে। এভাবেই যুগে যুগে তরুনেরা সঙ্কটময় মুহূর্তকে মোকাবেলা করে। আর ধর্মান্ধরা তো সবকিছুতেই অন্ধ। ধিক এই অন্ধত্বের।
আস্তিক নাস্তিক বুঝিনা। বুঝি জীবন। বুঝি মৃত্যু। বুঝি কান্না। বুঝি আর্তনাদ। তবুও বুঝলনা পুঁজিবাদিরা।
©somewhere in net ltd.