| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাদাত রুয়েট
আমি খুবই সাধারণ।নিজের সম্পর্কে এটুকুই।
এখন শীতকাল। তাই তো চারদিকে পাখির আনাগোনা। এমনটা দেখতে খুবই ভালো লাগে ।এসময় অতিথি পাখির আগমন ঘটে। আর এদের এই আসা যাওয়া আমাদের পরিবেশের জন্য অনেক ভালো। অথচ এ সময় আমাদের দেশের কিছু লোক তাদেরকে শিকার করে বাজারে বিক্রি করে। গত বছর দেখেছি হোটেল গুলোতে অতিথি পাখির মাংস বিক্রি হচ্ছে। এসব নিয়ে বলতে গেলে তারা বলে আমরা তো আর মারি নি। আমরা কিনেছি। আর যারা মারতেছে তাদের বলতে গেলে তারা বলে টাকার জন্য মারছি। এরা তেমন পড়ালেখা জানে না বলে তাদের বুঝানো দায় হয়ে পড়ে। আর কিছু লোক আছে যারা পড়ালেখা জানে অথচ তা মানে না। আমাদের এলাকায় একবার এসেছিলো আমি তখন ছোট তাদের নিষেধ করলে তারা আরও বলে এতো আইন মেনে কি হবে। আগে তো অনেক পাখি মেরেছি তাহলে কি বাংলাদেশ ধ্বংশ হয়ে গেছে। তাদেরকে বুঝানো দায় হয় তাই তো আমি তাদের কাজে বাধা দিতাম। তারা যে পাখির দিকে লক্ষ্য নির্ধারণ করতো আমি উল্টো পাশ দিয়ে ঢিল ছুড়তাম। তাড়া এ ব্যাপারে কিছু বললে বলতাম আমিও পাখি শিকার করছি। পারলে আপনিও করেন। আমি ঢিল ছুড়ে আর আপনি বন্দুক দিয়ে ।দেখি কারটা পারে।
তিনি তো রেগেমেগে আগুন। আমার নিজস্ব এলাকা তাই কিছু বলতেও পারছে না। শেষে বলল, ভারি বেয়াদব ছেলে তো। বলুন তো আমি কি বেয়াদব?
সাপ্তাহিক-২০০০ এর মাধ্যমে জানতে পারলাম যে, এবার বেশ ভালো পাখি আসতে শুরু করেছে। যেমন বর্তমান সংখ্যায় ভোলার চরে অতিথি পাখি নিয়ে একটি প্রতিবেদন হয়েছে।
ভোলার চরে আসছে অতিথি পাখি
এছাড়া গত ডিসেম্বরের ৩ তারিখে প্রকাশিত সাপ্তাহিক-২০০০ এ একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিলো যার বিষয় ছিলো "পাখির কলতানমুখর সিলেটের হাওড়"।
পড়ে খুবই ভালো লেগেছিলো। অসাধারণ লেখা ।
আপনারা্ও পড়ে দেখতে পারেন।
পাখির কলতানমুখর সিলেটের হাওড়
আমি আপনাদের আহবান করছি যে, আমাদের আশেপাশে অবাধে পাখি নিধন বন্ধে ভূমিকা রাখি ।পরিবেশ কে রক্ষা করি। আর এসব পাখি দেখতে বেশ ভালো লাগে।
তাই নয় কি!
০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৪
শাহাদাত রুয়েট বলেছেন: তাহলে তো খুবই খারাপ কথা খোজ নিবো।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: এবার নাকি জা.বি তে ওরা আসেনি।