| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলায় একটা কবিতা পড়েছিলাম "খোকা ঘুমালো পাড়া জুড়ালো..."। কবিতার অর্থ এখন মর্ম দিয়ে বুঝি। শাফিন (আমার এক বছর এক মাস বয়সী ছেলে) একটু দুরন্ত। ১ সেকেন্ড কোথাও স্থির হয়ে বসে না। ওর ছোট খালা বলে "এক মিনিট চৈন নাই"(ঢাকাইয়া ভাষা)। ওকে নিয়ে কাজ করা খুব মুশকিল। এক মিনিট চোখের আড়াল হলে, কোন না কোন আকাম করে ফেলে। আমার কিছু কাজ ও ঘুমালে তারপর করি, যেমন ব্লগ লিখা। ও যখন ঘুমায় বাসার সবাই একটু শান্তিড়ে নি:স্বাস ফেলে। বিশেষ করে আমি। কবে যে শেষ শান্তি মতোন ভাত খেতে পেরেছি মনে নেই। তাই এখন এই কবিতা মর্ম দিয়ে বুঝি। হয়তো আরেকটু বড় হলে আমাদের পাড়ার সবাই মর্ম দিয়ে বুঝবে।
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২৩
শাহানা বলেছেন: ধন্যবাদ।
২|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৪
স্বপ্নকথক বলেছেন: আল্লা, বাবুটার সাথে বিড়াল কেন? বাবুটার যদি অসুখ হয়?
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩০
শাহানা বলেছেন: আমি শাফিনকে বলে দিয়েছি, বিড়াল ময়লা ধরে না। ও ধরেনি।
৩|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৭
সৈয়দ মুতনু বলেছেন: প্লাস
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩৪
শাহানা বলেছেন: ধন্যবাদ।
৪|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:১৩
ত্রিভুজ বলেছেন: বহুদিন পর দেখলাম, কেমন আছেন? আপনার বেড়ালগুলো কেমন আছে?
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩৬
শাহানা বলেছেন: ভাল।
৫|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:১৪
টোটাল ভালবাসা বলেছেন: আপনারে ছেলের জন্য শুভ কামনা।
পিচ্চিগুলা দুষ্টমি না করলে ঘরে শান্তি থাকে না।
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩৮
শাহানা বলেছেন: আব্বাও বলেন, বাচ্চা চন্চল না হলে ভাল লাগেনা, আবার নিজেই বলেন এতো দুরন্ত হলে কেমনে সামলানো যায়!
৬|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২০
মে ঘ দূ ত বলেছেন: আমার ভাগনের কথা মনে করিয়ে দিলেন।
তার ঘুমও আমাদের জন্য "খোকা ঘুমালো পাড়া জুড়ালো" টাইপ। ![]()
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪০
শাহানা বলেছেন: ![]()
৭|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৩
সামহোয়্যার আউট বলেছেন: মধু কিনি নাই, স্কাই পে তে নক কর।
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৬
শাহানা বলেছেন: নক করেছি।
৮|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৯
ওসমানজি২ বলেছেন: বাচ্চাদের দূরন্তপনা না থাকলে কি ভাল লাগে ?
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৮
শাহানা বলেছেন: আমার তো সব বাচ্চাকেই ভাললাগে।
৯|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৪
মমমম১২ বলেছেন: আমারো চৈন নাই
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:১১
শাহানা বলেছেন: ![]()
১০|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৯
সমুদ্র কন্যা বলেছেন: আপনার ছেলের জন্য শুভকামনা। বড় হোক, আরো চঞ্চল হোক, কাউকে এক শুহুর্তের জন্য চৈন না দিক।
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৪
শাহানা বলেছেন: বলেন কি?
১১|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৩
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমি এত বড় হয়ে গেছি। কই, আমার আম্মু তো এখনো শান্তিতে ভাত খেতে পারেন না! ![]()
১২|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২১
শাহানা বলেছেন:
১৩|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৪
নীল-দর্পণ বলেছেন: ওয়াও আপনার বাবু এবং বিড়াল দুটো ই কিউট। কিউট বাবুটার জন্য অননেএএএএএক আদর রইল। ![]()
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৮
শাহানা বলেছেন: ছবির কোনটাই আমার না, তবে কিউট ![]()
১৪|
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৯
মুহিব বলেছেন: পাড়ার নারীমহলে তার নাম ছড়িয়ে পড়ুক।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৯
শাহানা বলেছেন: বলেন কি?
১৫|
২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫
সামহোয়্যার আউট বলেছেন: মুহিব বলেছেন: পাড়ার নারীমহলে তার নাম ছড়িয়ে পড়ুক।
১৬|
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৪
মুহিব বলেছেন: সামহোয়্যার আউট কে মনে হয় বহুকাল পরে দেখলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০২
শাহানা বলেছেন: ব্লগে আসে তবে পোস্ট করে না।
১৭|
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৪
বড় বিলাই বলেছেন: "এই ঘুমকে কিনতে হল নওয়াব বাড়ির হাটে"![]()
১৮|
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪২
ত্রিশোনকু বলেছেন: আমার বড়টি যদি মেয়ে হ'ত/আমার মত বয়সে বিয়ে করতো তা'লে আমি এ্যাদ্দিনে নানা/দাদা হয়ে যেতাম। আমার মা কিন্তু এখনো আমার জ্বালানিতে তঠস্থ থাকেন।
আপনি আরও অর্ধ শতাব্দীর জন্যে তৈরি হয়ে যান।
১৯|
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৩
পুরাতন বলেছেন: চৈন মানে কিতা
২০|
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৯
বড় বিলাই বলেছেন: @পুরাতন, চৈন মানে শান্তি।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:০২
হিমাংশু বলেছেন: আপনার বিড়ালপ্রীতি বিস্ময়কর!
শুভকামনা রইলো আপনার পুত্রের জন্য।