নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ

আমার ব্যক্তিগত ব্লগ

শাহানা

ইচ্ছে করে সব সময় খুব সুখে-আনন্দে থাকি

শাহানা › বিস্তারিত পোস্টঃ

খাবারে চুল

২৬ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:৪৮

স্কুলে এক ম্যাডামের কাছে প্রাইভেট পড়তাম। একদিন উনি কথায় কথায় বললেন, খাবারে চুল পরলে উনি আর সেটা খেতে পারেন না। আমি একটু অবাক হয়ে তাকাতে বললেন, যেমন কারো বাসায় গিয়েছি, চা দিল। চা য়ে চুল।আমি আর ঐ চা খেতে পারবো না। তখন ম্যাডামের কথা শুনে বেশ অবাক হয়েছিলাম। আমাদের বাসায় হরহামেশা খাবারে চুল পাওয়া যেত। কারন আমার মাথা থেকে প্রচুর চুল পরতো। কেন যেন সেটা আব্বার পাতেই চলে যেত। তারপর তো বুঝতেই পারছেন, আব্বা প্রায়ই চেচামেচি করতেন। আমি বুঝতাম না চুল কি দোষ করলো। ফেলে দিলেই হলো।



চাকরী জীবনে আমরা কয়েকজন মিলে এক সাথে চা খেতে যেতাম। একদিন কে একজন বলছিল তার চা ঠান্ডা হয়ে গেছে পাল্টানো দরকার। কিন্তু চা তো আর ফ্রি পাল্টাবে না। শুনে আমার এক কলিগ মাথা থেকে চুল ছিড়ে আমাকে দেখিয়ে বলল, এবার পাল্টাবে। এরপর সেটা চায়ে দিয়ে বয়কে দেকে বলল, চা পাল্টে দাও। চায়ে চুল।



আমি আগেই বলেছি, আমার মাথা থেকে আগে অনেক চুল পড়তো। বিয়ের পর সামহোয়্যার আউটকে দেখলাম, খাবারে চুল পেলে চুপচাপ ফেলে দেয়। কিছু বলে না। বেশ খুশি হলাম। আমার খাবার নিয়ে আর সমস্যায় পড়তে হবে না। ওর শান্ত থাকার কারন ওদের বাড়িতেও আমি খাবারে অনেক চুল পেয়েছি। ওর অভ্যাস আছে।



গতকাল ফাস্টফুডের রেস্তোরায় নিয়েছি ব্ল্যাক ক্র‌্যাসার। খেতে খারাপ না। কোলা এর সাথে লেবু, পুদিনা পাতা ইত্যাদি দেয়া। খাওয়া যখন প্রায় শেষ তখন দেখলাম গ্লাসে চুল। এক বয়কে ডেকে দেখালাম। ও নিয়ে গিয়ে আবার পাল্টে দিল। এখন আমি এতো খাই কিভাবে? ছেলে (২ বছর) আমার বিপদ দেখে এগিয়ে এলো। ঠান্ডাটাই অনেক খানি ধীরে ধীরে খেয়ে নিল। ফলাফল হলো এখন একটু একটু কাশছে।

মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১১ ভোর ৬:০৫

সরলতা বলেছেন: খাবারে চুল পেলে আমি সেদিন আর অনেকক্ষণ খেতেই পারিনা আপু। :(

২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৭

শাহানা বলেছেন: হমম, এটাই স্বাভাবিক।

২| ২৬ শে এপ্রিল, ২০১১ ভোর ৬:০৮

ডেজা-ভু বলেছেন: আমার আম্মা আপনার এই লেখা দেখলে আমাগো ভাই-বইনরে কান ধইরা দেখাইবো। B:-)
চুল যতই ভালো লাগুক, খাবারে অন্তত না! :-&

২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৮

শাহানা বলেছেন: হমম, এটা ঠিক। তবে ইচ্ছা করে কি আর ...

৩| ২৬ শে এপ্রিল, ২০১১ ভোর ৬:২৩

উন্নত শিক্ষা বলেছেন: হুমম...লেখা ভালো হয়েছে।
আর খাবারে চুল একেবারে অপছন্দ। তবে চুল পেলে চেচামেচি না করে চুলের আশেপাশের কিছু ভাতসহ ফেলে দিই। তারপর চুপচাপ বাকি খাবার খেতে থাকি- যদিও আগের মতো ভক্তি থাকে না খাবারে।

২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:২০

শাহানা বলেছেন: সেটাই, কি আর করা।

৪| ২৬ শে এপ্রিল, ২০১১ ভোর ৬:২৬

অন্ধ দাঁড়কাক বলেছেন: এককালে খাবারে কোন কিছু থাকলে খাইতামনা, এখ সবি খাই

২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৪

শাহানা বলেছেন: হমম ঘরে মায়ের সাথে যত হইচই। বাইরে খাওয়া আরম্ভ করলে সব মেনে নিতে হয়।

৫| ২৬ শে এপ্রিল, ২০১১ ভোর ৬:৩৫

নিভৃত নয়ন বলেছেন: বাধ্য ছেলের মত খাবারের ঐ অংশ ফেলে দিয়ে খেয়ে ফেলতে হয়

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৬

শাহানা বলেছেন: খুব ভাল। আপনার মা কড়া শাসন করছেন তাহলে।

৬| ২৬ শে এপ্রিল, ২০১১ ভোর ৬:৪২

পৌষ বলেছেন: কি আর করা চুল যদি পেয়েই যাই তবে চুপিচুপি চুল ঐ চুল ফেলে দিয়ে বাকী অংশ খেয়ে ফেলি

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৭

শাহানা বলেছেন: গুড গুড এছাড়া আর উপায় কি?

৭| ২৬ শে এপ্রিল, ২০১১ ভোর ৬:৪৮

রিয়েল ডেমোন বলেছেন: চুল থাকলে প্রব কি?

আমি চুল ফেলে দিয়ে খেয়ে ফেলি।

খাবার নষ্ট করতে নেই :P :P :P :P

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৯

শাহানা বলেছেন: সেটাই।

৮| ২৬ শে এপ্রিল, ২০১১ ভোর ৬:৫৬

লাবিব ইত্তিহাদুল বলেছেন: আমার পোড়া কপাল, খাবারের চুল আমি ই পাই। :|
বাসায় কেউ না পাইলেও আমি পাই, B:-)
রেস্টুরেন্টে বন্ধুরা খাইতে গেছি, কেউ পায় না আমি পাই। :(
বিয়ার দাওয়াতে গেলেও পাই। :(

অইদিন এক দাওয়াতে গেছি, ১ বন্ধু কইতাছে, কিরে চুল পাইলি না আজকে? :) কইতে দেরী হইছে, পাইতে দেরী হয় নাই। X((

এই হইল আমার অবস্তা। :((

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২০

শাহানা বলেছেন: আপনার অবস্থা দেখি আমার আব্বা মতোন। কারো পাতে পাথর পরে না, আব্বার ভাত ছাড়া।

৯| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:০৩

রাইসুল জুহালা বলেছেন: চাকরী জীবনে আমরা কয়েকজন মিলে এক সাথে চা খেতে যেতাম। একদিন কে একজন বলছিল তার চা ঠান্ডা হয়ে গেছে পাল্টানো দরকার। কিন্তু চা তো আর ফ্রি পাল্টাবে না। শুনে আমার এক কলিগ মাথা থেকে চুল ছিড়ে আমাকে দেখিয়ে বলল, এবার পাল্টাবে। এরপর সেটা চায়ে দিয়ে বয়কে দেকে বলল, চা পাল্টে দাও। চায়ে চুল।

মাশাল্লাহ! :D এই বুদ্ধি আমার মাথায় কোনদিন আসত না।

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২২

শাহানা বলেছেন: এই মেয়ের মাথায় আসলেই অনেক বুদ্ধি।

১০| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:০৯

আশীষ কুমার বলেছেন: চুল পেলে ফেলে দিই। তারপর আর সমস্যা হয় না। খাবার নষ্ট করতে একদম ভালেঅ লাগে না।

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৩

শাহানা বলেছেন: খুব ভাল চিন্তা ভাবনা। কথা হলো ঘরে চুল পেলে বুঝি ঘরের লোকেরই, তাই খারাপ লাগে না। বাইরে..

১১| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:০৪

একলা চাঁদ বলেছেন: লেখার স্টাইলটা এক্কেবারে । আমি তো চুল পাইলে কিছু মনে না কইরা খাওয়া চালায়া যাই , চুলে কি আসে যায় ;)

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৪

শাহানা বলেছেন: হমম, আমিও তো তাই বলি।

১২| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৭

মুক্ত মণ বলেছেন: চুলে খাবার একদমই সহ্য হয় না। :-)

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৫

শাহানা বলেছেন: এটাই স্বাভাবিক।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৯

চা সিগারেট বলেছেন: আমি আবার খাবারে চুল, মশা, মাছি, ইঁদুর, ব্যাঙ যাই পড়ুক কেয়ার করি না। =p~ =p~ :-/

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৬

শাহানা বলেছেন: আপনাকে খাইয়ে শান্তি আছে।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৫৬

শায়েরী বলেছেন: আমার তখন খেতে একটু খারাপ লাগে কিন্তু খেয়ে নেই

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৮

শাহানা বলেছেন: হমম। আমারও।

১৫| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৫৭

হক মাহবুব বলেছেন:
কে যেন বলেছিল, খাবারে চুল থাকা কোন সমস্যা না কারন এটি হচ্ছে রাঁধুনীর পার্ট অব বিউটি।

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৯

শাহানা বলেছেন: আরে বাহ। তাহলে, তো আমার রান্নায় বিউটির অভাব নেই। :)

১৬| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:১৭

লাল চাঁন বলেছেন: চুল ভাগ্য খুবই ভালো আমার! পুরো খাবারে একটা চুল থাকলে সেটা আমার প্লেটেই পড়বে! এ নিয়ে ছোটবেলা আম্মার সাথে অনেক হয়েছে। চুল প্লেটে পড়লেই প্লেট চেঞ্জ।আম্মাকে বলতাম চুল পড়বে কেনো? তিনি বলত বিয়ে যখন করবি বউয়ের সাথেও কি এমন করবি? আমি বলতাম প্রয়োজনে আমার বউয়ের মাথা ন্যাড়া করে রাখবো!মনে পড়লেই হাসি পায়।

২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩১

শাহানা বলেছেন: আগে বলুন আপনার এই কথা আপনার বউ জানে কিনা।

১৭| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:১৯

লবঙ্গলতিকা বলেছেন:
খাবারে চুল পাইলে কিছু মনে হয় না :|

২৮ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৩৬

শাহানা বলেছেন: হমম। হ

১৮| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:২৮

ম.শরীফ বলেছেন: আ শী ষ বলেছেন: চুল পেলে ফেলে দিই। তারপর আর সমস্যা হয় না। খাবার নষ্ট করতে একদম ভালেঅ লাগে না।

০২ রা মে, ২০১১ রাত ৮:৪১

শাহানা বলেছেন: হমম।

১৯| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৪০

খুশবু বলেছেন: আমার জন্য কোন ব্যাপারই না

০২ রা মে, ২০১১ রাত ৮:৪২

শাহানা বলেছেন: কোন মেয়ের মুখে এই প্রথম শুনলাম। ভাল। কোন সমস্যা না হওয়াই ভাল।

২০| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৫১

সিপন বলেছেন: বাজারের জে দাম আর কয়েক দিন পর চুল ছিরে খেতে হবে।তাই চচা করেন।

০২ রা মে, ২০১১ রাত ৯:১১

শাহানা বলেছেন: তা যা বলেছেন। দাম এতো বেশি যে আমি কোন বাজেট করে কুলাতে পারছিনা।

২১| ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৬

জগাই মাধব বলেছেন: চুল হোক আর যাই হোক, খাবার ফেলা আমার খুবই খারাপ লাগে। আর আমার খাবারে ভক্তি নিয়ে কোন সমস্যা নাই। প্রচন্ড জ্বর, ভাতে কাঁকর, চুল, হোটেলের ভাতে পাওয়া পোকা, কিছুই খাবারে অভক্তি আনেনা। :)

০২ রা মে, ২০১১ রাত ৯:১৮

শাহানা বলেছেন: এদেশে হোটেলে খেতে হলে এমনই হতে হবে।

২২| ২৬ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২১

Observer বলেছেন: খাবারে চুল পেলে আম্মাকে বলি 'চুল মশলা হিসেবে ব্যবহার শুরু হল কবে থেকে?' :) চুল ফেলে দিয়ে খেয়ে নিই। অনিচ্ছাকৃত ব্যাপারে রাগ করি না।

০২ রা মে, ২০১১ রাত ৯:২২

শাহানা বলেছেন: এখন তো এটুকু বলছেন। বউয়ের রান্না খাবার সময় সেটাও বলবেন না। চুপচাপ চুল ফেলে খেয়ে নিবেন।

২৩| ২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩০

মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: আমার এক বড় ভাই বন্ধুদের নিয়ে হোটেলে খেতে খেতে গিয়েছেন।তো উনি দেখলেন কি ,পুরীতে চূল।উনি হোটেল বয়কে দেখিয়ে চেন্জ করে দিতে বল্লেন।তো চেন্জ করার পরও একই অবস্থা আবার চুল।তারপর তিনি খুব কড়া ধমক দিয়ে আবার চেন্ঝ করতে বল্লেন কিন্ত আবারও একই অবস্থা :D ।যতবারই উনি চেনজ করিয়ে আনেন ততবারই চুল পাওযা যায়।তো শেষে উনি রাগে দেখতে গেলেন কে পুরি বানায়।গিয়ে দেখলেন: যে লোকটা পুরী বানায় এক হাত নাই।উনি বগলে দিয়ে ময়দা গোল করেন ;) পুরি বানানোর জন্য :-P ।এটা দেখে উনারা তাড়াতাড়ি হোটেল ছেড়ে চলে আসেন। :D

০২ রা মে, ২০১১ রাত ৯:২৩

শাহানা বলেছেন: কৌতুকটা পুরানো। আমার খুব প্রিয় খাবার পুরি। দয়া করে সেই পছন্দের বারোটা বাজাবেন না।

২৪| ২৮ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪১

অনন্যমানুষ বলেছেন: চুলের ধরন দেখে খারাপ/ভাল লাগে।

যদি সিল্কি চুল হয় তাহলে ভালই লাগে, খাবার অরুচি হয়না :)

যদি কোকরানো চুল হয় তবে একটু কেমন কেমন জানি লাগে :(

যদি ছোট সাইজের ছেলেদের চুল হয়, তাহলে বিরক্ত লাগে X(

যদি মাঝারি সাইজের ববকাট চুল হয়, তাহলে মনটা উদাস হয়ে যায় /:)

যদি পাকা চুল হয়, তখন খাওয়ার রুচি একদম চলে যায় :-P

০২ রা মে, ২০১১ রাত ৯:২৪

শাহানা বলেছেন: হা হা হা

২৫| ০২ রা মে, ২০১১ রাত ৮:৫৩

সুরঞ্জনা বলেছেন: খাবারে কেউ ইচ্ছে করে চুল দেয়না। কিন্তু আমার বড় পুত্র( দেবর) খাবারে চুল পেলে আর ওটা খাবেইনা। মেজাজ খুব খারাপ হয়। আমি বা আমার স্বামী চুল পেলে আস্তে করে চুলটা ফেলে খেয়ে নি। চুল পেয়েছি এটাও অন্যকে বুঝতে দেইনা।

০২ রা মে, ২০১১ রাত ৯:২৫

শাহানা বলেছেন: আপনার দেবরানী এখনও আসেনি হয়তো। সে এলে সব ঠিক হয়ে যাবে। চুপচাপ চুল ফেলে দিবে, যাতে আপনারা তার বউয়ের ভুল ধরতে না পারেন :)

২৬| ০২ রা মে, ২০১১ রাত ১০:০৩

সুরঞ্জনা বলেছেন: তিন বছর হলো দেবরানী এসেছে, নিয়ম বদল দেখিনি। অবশ্য তখনও বউ রান্না করেন নি। :)
জানুয়ারী থেকে আলাদা সংসার সাজিয়ে দিয়েছি। এখন বোধহয় সোনামুখ করে খেয়ে নিবে। :P

০৩ রা মে, ২০১১ ভোর ৫:৩৫

শাহানা বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.