| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্য বাজার
সাহিত্য বাজার একটি অনিয়মিত সাহিত্য সংস্কৃতি ও রাজনিতীর পত্রিকা। এটি অনলাইনে নিয়মিত প্রকাশ হচ্ছে। আমি এটি চালাচ্ছি। আরিফ আহমেদ।
হাঁটি হাঁটি পা পা করে আগামি পহেলা বৈশাখ ১৪২১ বঙ্গাব্দে সাহিত্য বাজার সপ্তমবর্ষ অতিক্রম করবে। এ উপলক্ষে চলতি বছর ২৪ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৬ এপ্রিল শনিবার পর্যন্ত ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ে তিনদিনের বইমেলা ও সাহিত্য সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সাহিত্য বাজার। পত্রিকাটির বর্তমান উপদেষ্টামণ্ডলী -
কবি আসাদ চৌধুরী
কথাসাহিত্যিক আতা সরকার
নাট্যভিনেত্রী ও নির্দেশক সারা যাকের
ও
চ্যানেল আইয়ের নির্বাহী প্রযোজক ছড়াকার আমীরুল ইসলাম ছাড়াও সাহিত্য সম্মেলন ও বইমেলাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উপদেষ্টা পর্ষদে যুক্ত হয়েছেন ময়মনসিংহের বিশিষ্ট ব্যক্তিত্ব
গীতিকার শহীদুল্লাহ ফরায়জী,
কবি এ.এফ. আকরাম হোসেন,
গল্পকার মোশাররফ করিম,
সাংবাদিক আমিনুল হাসান,
অধ্যাপক নজরুল হায়াত
এবং কবি ইয়াজদানী কোরায়শী।
উপদেষ্টা পর্ষদের পরামর্শ এবং সর্বজন সম্মতিক্রমে আগামী ২৪ থেকে ২৬ এপ্রিল (স্পন্সর প্রতিষ্ঠানের অনুরোধে এটা বৃদ্ধি হতে পারে) বৃহস্পতি, শুক্র ও শনিবার ২০১৪ ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পার সংলগ্ন বৈশাখী মঞ্চ অথবা জিমনেশিয়াম প্রাঙ্গণে তিনদিনের বইমেলা ও সাহিত্য সম্মেলন করার বিষয়ে ঐক্যমত হয়েছেন উৎসব আয়োজক কমিটি।
গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০১৪ শুক্র ও শনিবারে ময়মনসিংহ শহরের ছোট বাজারস্থ গ্রিনলিফ এসোসিয়েট কর্পোরেট কার্যালয়ে ময়মনসিংহের সংস্কৃতি সংগঠন চন্দ্রাবর্তী সন্তানেরা এর আহবায়ক কবি ইয়াজদানী কোরায়শীর সভাপতিত্বে সাংগঠনিক আলোচনার সূত্রপাত করেন লিটনম্যাগ সাতাঁর সম্পাদক স্বাধীন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন গণসংঙ্গীত শিল্পী সহিদ আমিনী রুমি, আব্দুল কাদের চৌধুরী মুন্না, আনিছুর রহমান লিটন, কবি সজল কোরায়শী ও সাহিত্য বাজার সম্পাদক আরিফ আহমেদ।
বৈঠকে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী সাহিত্য সম্মেলন ও বইমেলাকে সফল করে তুলতে উপদেষ্টামণ্ডলীর সম্মতীক্রমে সাহিত্য বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সালাম খোকনকে আহবায়ক করা হয়েছে। ইয়াজদানী কোরায়শীর সার্বিক তত্বাবোধানে স্বাধীন চৌধুরীকে সমন্বয়ক এবং সজল কোরায়শী ও সহিদ আমিনী রুমিকে সহসমন্বয়ক দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনদিনের উৎসব ও সম্মেলনে ঢাকার তিনটি ও স্থানীয় ৭টি প্রকাশনী বইমেলায় অংশগ্রহণ করবে। ঢাকা থেকে সাহিত্য বাজার, শিল্পোষী ও ভাষামুখ বইমেলায় অংশগ্রহণ করবে। স্থানীয়ভাবে প্রাঙ্গণ প্রকাশনা, বদ্বীপ, আজাদ অঙ্গন, সংকলন, মতি ও শ্রাবস্তী নামের ৭টি প্রকাশনী বইমেলায় অংশনেবে বলে জানালেন সমন্বয়ক স্বাধীন চৌধুরী।
তিনদিনের মোট তিনটি বিষয়ে আলোচনা পর্ব ধার্য হয়েছে। কবি আসাদ চৌধুরী, ছড়াকার আমীরুল ইসলাম ও নাসরীন জাহান আলোচনা পর্বের বিষয়ভিত্তিক সভাপতি হতে ইতোমধ্যে সম্মতি প্রদান করেছেন বলে জানান সাহিত্যবাজারের নির্বাহী সম্পাদক ও আহ্বায়ক সালাম খোকন। এ পর্বের প্রধান অতিথি থাকবেন যথাক্রমে দৈনিক সমকালের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী, সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক ও কবি নির্মলেন্দু গুন।
অনুষ্ঠান উদ্বোধন ও সমাপনীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর, ধর্মমন্ত্রী মতিয়ুর রহমান, চ্যানেল আইয়ের পরিচালক বার্তা শাইখ সিরাজ এবং ব্যবস্থাপক ফরিদুর রেজা সাগরকে ইতোমধ্যে লিখিত অনুরোধ জানানো হয়েছে বলে জানালেন সম্পাদক আরিফ আহমেদ। তিনি জানান, অর্থনৈতিক সংকট না হলে, এবারই প্রথম সাহিত্য বাজার ময়মনসিংহের দু’জন খ্যাতনামা প্রবীণ ব্যক্তিত্ব অধ্যাপক যতীন সরকার এবং প্রবীণ আবৃত্তিগুরু তারিক সালাউদ্দিন মাহমুদকে আনুষ্ঠানিক সম্মননা প্রদান করবে। এ ছাড়াও সাহিত্য সংস্কৃতির চর্চায় বিশেষ অবদানের জন্য পৃথক ছয়জন ব্যক্তিত্বকে সম্মাননা সেরা লেখক প্রদান করবে সাহিত্য বাজার।
কবিতা, গল্পচর্চার পাশাপাশি থাকবে নাটকের পরিবেশনায় স্থানীয় নাট্য সংগঠন অনসাম্বল, বহুরুপী ছাড়াও স্বরচিত কবিতা পাঠ এবং ঢাকার কণ্ঠশীলন, ময়মনসিংহের শব্দ, শীলন আবৃত্তি সংগঠনের সদস্যদের আবৃত্তি পরিবেশনা থাকবে এ উৎসবে।
তিন দিনের আলোচ্য বিষয়সমূহ
১ম দিন ২৪ শে এপ্রিল : বাংলাদেশের সাহিত্যচর্চায় সাহিত্য পত্রিকার ভূমিকা
প্রবন্ধ উপস্থাপক : রহমত রাজু, রাজশাহী বিশ্ববিদ্যালয়
২য় দিন ২৫ শে এপ্রিল : বাংলাদেশের কবিতার আধুনিকায়নের দুর্বোধ্যতায় কমে যাচ্ছে পাঠক
প্রবন্ধ উপস্থাপক : খসরু পারভেজ, যশোর
৩য় দিন ২৬ শে এপ্রিল : বাংলাদেশের শিশু সাহিত্য
প্রবন্ধ উপস্থাপক : ফারুক নওয়াজ
উল্লেখ্য : সাহিত্য বাজার -এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলনে (গত ২০১২ সালের ২০ থেকে ২৫ এপ্রিল বাংলা ৬ বৈশাখ থেকে ১১ বৈশাখ ১৪১৯ বঙ্গাব্দ) ৫ দিনের সাহিত্য সম্মেলন ও বইমেলার সমাপনীতে প্রদত্ত ঘোষণা অনুযায়ী প্রতি দু’বছর পর পর সাহিত্য সম্মেলন করার যে অঙ্গীকার আমরা করেছিলাম, চলতি বছর তা রক্ষা করার আপ্রাণ চেষ্টা চলছে।
©somewhere in net ltd.