নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের আয়নায় মানুষের মুখ

সাহিত্যের আয়নায় ধরা দিক সত্য সুন্দর সমাজ দূরে রেখে রেষারেষি, হিংসা আর বিদ্বেষপ্রবীণের ছায়ায় বেড়ে উঠুক নবীনের প্রতীতী অধূনা উচ্ছাস।

সাহিত্য বাজার

সাহিত্য বাজার একটি অনিয়মিত সাহিত্য সংস্কৃতি ও রাজনিতীর পত্রিকা। এটি অনলাইনে নিয়মিত প্রকাশ হচ্ছে। আমি এটি চালাচ্ছি। আরিফ আহমেদ।

সাহিত্য বাজার › বিস্তারিত পোস্টঃ

সাহিত্য বাজার সাহিত্য সম্মেলন : সোহরাওয়ার্দী উদ্যান-এ চায়ের নিমন্ত্রণ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪



বরাবর

বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক

জাতীয় দৈনিক সংবাদপত্র ও গণমাধ্যম (ইলেকট্রনিকস মিডিয়াসহ)

বাংলাদেশ



বিষয় : সাহিত্য বাজার সাহিত্য সম্মেলন ও বইমেলায় উপলক্ষে উৎসব উদযাপন পরিষদের বৈঠক ও সংবাদ সম্মেলন। (প্রতিনিধি না পাঠানোর অনুরোধ)



স্থান : সোহরাওয়ার্দী উদ্যান-এর ছবিরহাট সংলগ্ন আমীর-এর চা দোকান।

সময় : সন্ধ্যা ৭টা, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০১৪।





সম্মানীতজন,

শুভেচ্ছা গ্রহণ করুন। নিচের সংবাদটি আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা বা সংবাদ গণমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করলে আমরা খুবই উপকৃত এবং কৃতজ্ঞ হব।



সাহিত্য বাজার পত্রিকার উপদেষ্টামণ্ডলীর

কবি আসাদ চৌধুরী

কথাসাহিত্যিক আতা সরকার

নাট্যভিনেত্রী ও নির্দেশক সারা যাকের



চ্যানেল আইয়ের নির্বাহী প্রযোজক ছড়াকার আমীরুল ইসলাম ছাড়াও সাহিত্য সম্মেলন ও বইমেলাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উপদেষ্টা পর্ষদে যুক্ত হয়েছেন ময়মনসিংহের বিশিষ্ট ব্যক্তিত্ব

গীতিকার শহীদুল্লাহ ফরায়জী,

কবি এ.এফ. আকরাম হোসেন,

গল্পকার মোশাররফ করিম,

সাংবাদিক আমিনুল হাসান,

অধ্যাপক নজরুল হায়াত

এবং কবি ইয়াজদানী কোরায়শী।



উপদেষ্টা পর্ষদের পরামর্শক্রমে পরবর্তী করণীয় নির্ধারণ করতে ও যাবতীয় বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য উপদেষ্টা আমীরুল ইসলামের সভাপতিত্বে আগামি ২২ ফেব্রুয়ারি শনিবার ২০১৪, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আমীর হোসেন-এর চা দোকানে ঢাকা কেন্দ্রিক উৎসব কমিটির জরুরী বৈঠক আহ্বান করেছেন উৎসব আহ্বায়ক সালাম খোকন।

এতে সমন্বয়ক ময়মনসিংহের স্বাধীন চৌধুরী ও সহিদ আমিনী রুমি ছাড়াও উপদেষ্টা গীতিকার শহীদুল্লাহ ফরায়জী ও কবি এ.এফ. আকরাম হোসেন উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

তাই জরুরীভাবে উৎসব উদযাপন পরিষদের সদস্য ও বন্ধু চ্যানেল আই-এর প্রধান প্রতিবেদক আরেফিন ফয়সল, দি সান পত্রিকার প্রধান প্রতিবেদক সাংবাদিক দূর্জয় রায়, দৈনিক ভোরের কাগজের কিশোর কুমার, যুগান্তরের শফিউল আলম রাজা, সমকালের এসএম মুন্না, প্রথম আলোর মাসুম অপু, জনকণ্ঠের মনোয়ার হোসেন ও যায়যায়দিনের দীপন নন্দীসহ কবি সেলিম বালা, কবি মানস বিশ্বাস, মাছরাঙা টেলিভিশনের সিনিয়র প্রোযজক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, গাজী টেলিভিশনের সিনিয়র প্রোযজক উষ্ণিষ চক্রবর্তী ও গল্পকার সায়েম বিশ্বাস প্রমূখদের নিয়ে এক চা চক্রের আয়োজন করা হচ্ছে। এতে কমিটিতে উল্লেখিত প্রতিটি সদস্যকে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন সাহিত্য বাজার সম্পাদক আরিফ আহমেদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.