| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্য বাজার
সাহিত্য বাজার একটি অনিয়মিত সাহিত্য সংস্কৃতি ও রাজনিতীর পত্রিকা। এটি অনলাইনে নিয়মিত প্রকাশ হচ্ছে। আমি এটি চালাচ্ছি। আরিফ আহমেদ।
আমাদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসুন।
সেরা লেখক সম্মাননা পাচ্ছেন আতা সরকার, নাসরীন জাহান ও মীর বরকতসহ ৮ জন।
সাহিত্য বাজার এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আগামি ১৪ এপ্রিল। অর্থাৎ পহেলা বৈশাখ ১৪১৪ বঙ্গাব্দে (১৪ এপ্রিল ২০০৭ ইং সালে) পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল, আনুষ্ঠানিক পত্রিকার প্রকাশনা নিয়মিত হয়েছিল ২০০৮ সালের ১৫ই জুন। টানা দুটিবছর ১০টি সংখ্যার নিয়মিত প্রকাশনার পর আবারো অনিয়মিত হয়ে যায় পত্রিকাটির প্রকাশনা। এরপর কালেভদ্রে দু-একটি প্রকাশনার মাদ্যমে টিকে আছি আমরা। ২০১২ সালে পত্রিকাটির পঞ্চমবর্ষে পদার্পন উৎসবে করি ঢাকার শাহবাগের কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরীর আঙ্গিনায়। ৫দিনের সাহিত্য সম্মেলন ও বইমেলা দিয়ে আমাদের প্রথম সাহিত্য উৎসব সাজানো হয়েছিল পাঁচ জেলার ৫টি প্রবন্ধ নিয়ে আলোচনার মাধ্যমে। দেশের বিশিষ্ট কবি সাহিত্যিক এতে অংশগ্রহণ করেন। এ উৎসবে আমরা ঘোষণা দিয়েছিলাম আগামি ২০১৪ সালে পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও সম্মেলন হবে ঢাকার বাইরে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ে। এই কথা রাখার চেষ্টায় স্বপ্ন ব্যাকুল আমরা, বিশেষ করে আমি পত্রিকাটির সম্পাদক হিসেবে একবুক স্বপ্ন লালন করছি। এবারের উৎসবে আমার লেখকদের, যাদের আমি কোনো সম্মানী দিতে পারি না। তাদের কিছুটা হলেও সম্মান দেখাব। ছুটে গেলাম উপদেষ্টা পরিষদের কাছে। পত্রিকাটির উপদেষ্টা কবি আসাদ চৌধুরী, আতা সরকার, সারা যাকের এবং আমীরুল ইসলামের পরামর্শে এবারই প্রথম সাহিত্য বাজার সাহিত্য পদক প্রদানের স্বপ্ন তৈরি করে পদকটি নামকরণ করলাম সাহিত্য বাজার- এ এম জহুর স্মৃতি সাহিত্য পদক। এ পদক ঘোষণা করেছেন উপদেষ্টা সারা যাকের ও কবি আসাদ চৌধুরী। ানেকেই হয়ত প্রশ্ন করবেন কে এই এ এম জহুর?
মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ অভিনেত্রী নিদের্শক সারা যাকের - এর বড় ভাই এ এম জহুর চিঙ্কুর -এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাহিত্য বাজার –এর প্রথম পদক এ এম জহুর স্মৃতিপদক (মূল্যমান নগদ ৩০ হাজার টাকা, স্পন্সর প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল) প্রদানের আহ্বান করা হয়েছে এবং প্রথম এই পদক গ্রহণের জন্য বিনীত অনুরোধ জাননো হয়েছে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক’কে।
একই সাথে সাহিত্য বাজারের নিয়মিত লেখকদের মধ্যে সাহিত্য সন্মাননা (মূল্যমান নগদ ১০ হাজার টাকা, স্পন্সর প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল) প্রাপ্তদের নাম ঘোষণা করেন কথা সাহিত্যিক আতা সরকার ও ছড়াকার আমীরুল ইসলাম। এতে গত ২০০৮ এর জুন থেকে বর্তমান ২০১৪ পর্যন্ত সাহিত্য বাজারে ম্যাগাজিন ও অনলাইন পত্রিকায় প্রকাশিত কবিতা, গল্প, প্রবন্ধ ও সাহিত্য সমালোচনাগুলোর মান ও পাঠক ক্লিকের বিবেচনায় সেরা লেখক মনোনয়ন হয়েছেন গল্পে আতা সরকার ও নাসরীন জাহান, কবিতায় ময়মনসিংহের কবি শামসুল ফয়েজ ও কবি ওমর কায়সার, শিশুসাহিত্যে বরিশালের ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী ও ছোটকাকু সিরিজের লেখক ফরিদুর রেজা সাগর এবং সাহিত্য সমালোচনায় আশীক চৌধুরী ও আবৃত্তিকথনে মীর বরকত ।
সাহিত্য বাজার সপ্তমবর্ষপূর্তী উৎসব ও সাহিত্য সম্মেলন আগামি ২৪ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৬ এপ্রিল শনিবার পর্যন্ত ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ে বৈশাখী মঞ্চ অথবা জিমনেশিয়ামের প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ উৎসবে তিনদিনের বইমেলা ও সাহিত্য সম্মেলনে আবৃত্তি গুরু তারিক সালাউদ্দিন মাহমুদ ও অধ্যাপক যতীন সরকারের উপস্থিতিতে এই পদক ও সম্মাননা তুলে দেবেন দেশের সাংস্কৃতি ও সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা।
তিন দিনের চারটি আলোচ্য বিষয়সমূহ :
১ম দিন ২৪ শে এপ্রিল (বৃহস্পতিবার): বাংলাদেশের সাহিত্যচর্চায় সাহিত্য পত্রিকার ভূমিকা
প্রবন্ধ : রহমত রাজু, রাজশাহী বিশ্ববিদ্যালয়, উপস্থাপক : স্বাধীন চৌধুরী
২য় দিন ২৫ শে এপ্রিল (শুক্রবার) : কবিতার আধুনিকায়নের দুর্বোধ্যতায় কমে যাচ্ছে পাঠক
প্রবন্ধ : খসরু পারভেজ, যশোর, উপস্থাপক : কবি শাহাদাত হোসেন নীপু, ঢাকা।
৩য় দিন ২৬ শে এপ্রিল (শনিবার, সকালে) : বাংলাদেশের শিশু সাহিত্য
প্রবন্ধ ও উপস্থাপক : ফারুক নওয়াজ
৩য় দিন ২৬ শে এপ্রিল (শনিবার বিকালে) : পালে লাগবে হাওয়া
প্রবন্ধ উপস্থাপক : তারিক সালাউদ্দিন মাহমুদ
আলোচনা পর্বের সম্ভাব্য অতিথিবৃন্দ হচ্ছেন – ঢাকা থেকে কবি আসলাম সানী, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি ফারুক নওয়াজ, কবি আনজীর লিটন, কবি ও আবৃত্তিশিল্পী ফয়জুল আলম পাপ্পু, আবৃত্তিশিল্পী শাহদাত হোসেন নিপু প্রমূখ।
অন্যদিকে বরিশালের তপঙ্কর চক্রবর্তী, হেনরী স্বপন, সানাউল্লাহ সাগরসহ কয়েকজন। চট্টগ্রামের কবি ওমর কায়সার এর নেতৃত্বে কয়েকজন এবং ময়মনসিংহের প্রদীপ কুমার বিশ্বাস, নজরুল হায়াত, প্রদীপ চন্দ্র কর, মাহমুদ আল মামুন, মোমাররফ করিম, ফরিদ আহমেদ দুলাল, আশরাফ মীর, সোহরাব পাশা, সাজাহান সিরাজী, হরিদাস ঠাকুর, আসাদ উল্লাহ, হাসানাত লোকমান, ইয়াজদানী কোরায়শী, আলী ইউসুফ, সলিম হাসান, সরকার আজিজ, কামাল মুহম্মদ, সাব্বির রেজা, আলী ইদ্রিস, আফজাল রহমান, সুমিতা নাহার, গোলাম সোবহান কোরায়শী, স্বপন ধর, ভাস্কও সেন গুপ্ত, মামুন মাহমুজ, প্রফেসর রোকেয়া আক্তার খানম, আমিনুল হাসান, ড: মঞ্জুরুল আলম চম্পক প্রমূখ।
২|
২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনাদের যাত্রা অব্যহত থাকুক।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৪
এস এস মারজান বলেছেন: অনেক ভালো লাগলো ।