নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের আয়নায় মানুষের মুখ

সাহিত্যের আয়নায় ধরা দিক সত্য সুন্দর সমাজ দূরে রেখে রেষারেষি, হিংসা আর বিদ্বেষপ্রবীণের ছায়ায় বেড়ে উঠুক নবীনের প্রতীতী অধূনা উচ্ছাস।

সাহিত্য বাজার

সাহিত্য বাজার একটি অনিয়মিত সাহিত্য সংস্কৃতি ও রাজনিতীর পত্রিকা। এটি অনলাইনে নিয়মিত প্রকাশ হচ্ছে। আমি এটি চালাচ্ছি। আরিফ আহমেদ।

সাহিত্য বাজার › বিস্তারিত পোস্টঃ

সাহিত্য বাজার সাহিত্য সম্মেলনে স্পন্সর পেতে সাহায্য চাই

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩০

সাহিত্য বাজার সাহিত্য সম্মেলনে স্পন্সর পেতে সাহায্য চাই। আগামি ২৪ থেকে ২৬ এপ্রিল ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গনে সাহিত্য বাজার সাহিত্য সম্মেলন ও তিন দিনের বইমেলা আযোজনের বিষয়টি এখন চুড়ান্ত হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর যদি দেশে থাকেন আর রাষ্ট্রিয় কোনো সমস্যা না থাকলে তিনি এই মেলার উদ্বোধন করবেন। কোনো কারণে তিনি যেতে না পারলে অধ্যাপক যতীন সরকার সাহিত্য সম্মেলন ও উৎসবের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন উৎসব সমন্বয়ক স্বাদীন চৌধুরী।

উৎসব তত্ত্বাবোধায়ক কবি ইয়াজদানী কোরায়শী জানিয়েছেন, বইমেলার উদ্বোধন বিষয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সম্মত হয়েছেন। তবে ময়মনসিংহের দুইজন গুনী ব্যক্তিত্ব অধ্যাপক যতীন সরকার ও তারিক সালাউদ্দিন মাহমুদের একান্ত প্রত্যাশা সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও চ্যানেল আই-এর বার্তা প্রধান হৃদয়ে মাটি ও মানুষ খ্যাত শাইখ সিরাজ তাদের হাতে সম্মাননা তুলে দেবেন।

এদিকে ঢাকায় উপদেষ্টা পরিষদ সাহিত্য বাজার এএম জহুর সাহিত্য পদক ২০১৪ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি। সাহিত্য বাজারের প্রথম এই পদকটি তাঁর হাতে তুলে দিয়ে নিজেদের ধন্য করতে চান পত্রিকা সংশ্লিষ্টরা।

পদক ছাড়াও রয়েছে সাহিত্য বাজারের নিয়মিত লেখকদের সম্মাননা প্রদান।

তিনদিনের উৎসবে চারটি বিষয়ে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠে অংশ নিচ্ছেন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহের প্রায় ৫০০ কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী।

রয়েছে শিশুতোষ নাটিকা, আবৃত্তি ও সংঙ্গীত আয়োজন।

এতসব আযোজন উৎসবের ব্যয় প্রায় ৫ লাখ টাকা। অথচ সম্পাদক আরিফ আহমেদ নিজেই খেতে পান না। একেই বলে ধার করে ঘি খাওয়া আর কি।

সম্পূর্ণ স্পন্সরের উপর নির্ভর হয়ে কি কখনো উৎসব হয় না হয়েছে কোথাও।

আমাদের দেশের স্পন্সরশীপ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কি এতো সহজে ছাড়া দেবে? মামা খালু নেতা নেত্রী থাকলে ভিন্ন কথা। আরিফ আহমেদ, আপনার কে আছে? যতদুর জানি বরিশালের অজপাড়া থেকে এসেছেন আপনি। সাংবাদিকতা করতেন, স্ত্রীর অসুস্থতার কারণে এখন বেকার। শুধু সাহিত্য বাজার নিয়ে পরে আছেন। তা আপনার খুটির জোড় না থাকলে কেউ কি স্পন্সর দেবে?

প্রশ্নগুলো অসংখ্যবার এসেছে। আজও করলেন প্রথম আলো ও ডেইলী স্টারে কর্মরত দুই সহকর্মী বন্ধু। ভোরের কাগজের কিশোরতো রীতিমত গালাগালই দিলেন। আর কালেরকণ্ঠের নওশাদতো মেইলই ব্লক করে রেখেছে যাতে যাতে সাহিত্য বাজার ঢুকতে না পারে।

উৎসব আমিরা করবোই বন্ধুরা। যদি পারেন, কেউ স্পন্সর পেতে সাহায্য করুন। আপনাদের একটা ছোট নিউজ হয়ত আমাদের স্পন্সরওয়ালাদের আগ্রহী করে তুলবে। কারণ আমরাতো ভণ্ডামী করছি না। সত্যিকারের সাহিত্য ও সাংস্কৃতির চর্চার চেষ্টায় যোগ্য লোকদের সম্মাননা ও সম্মান প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের বাছাই নিয়ে কি কেউ প্রশ্ন তুলতে পারেন?



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.