| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্য বাজার
সাহিত্য বাজার একটি অনিয়মিত সাহিত্য সংস্কৃতি ও রাজনিতীর পত্রিকা। এটি অনলাইনে নিয়মিত প্রকাশ হচ্ছে। আমি এটি চালাচ্ছি। আরিফ আহমেদ।
মাকে যে ভালবাসে তার জন্য মা দিবস লাগেনা,
তাই এই মা দিবসে আমি ক্ষমা চাই সবার কাছে।
সাহিত্য বাজার সাহিত্য সম্মেলন, সাহিত্য পদক ও সেরা লেখক সম্মননা প্রদন উৎসব গত ২৪ থেকে ২৬ এপ্রিল যথাক্রমে বৃহস্পতি, শুক্র ও শনিবার অত্যন্ত সফলতার সাথে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আর এটি সম্ভব হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ভিসি মোহিত উল আলম, ফরিদ আহমদ দুলাল রচিত অধ্যাপক আমীর আহম্মদ চৌধুরী রতন, কবি ইয়াজদানী কোরায়শী কাজল, অধ্যাপক আফজাল রহমান, আবৃত্তিশিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু , সজল কোরায়শী এবং উৎসব সমন্বয়ক কবি স্বাধীন চৌধুরীর আন্তরিক সহযোগিতায়।
কিন্তু এই উৎসবের ব্যয় নির্বাহে আমি সাহিত্য বাজার সম্পাদক আরিফ আহমেদ যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রাখতে না পারায় ময়মনসিংহের শ্রদ্ধেয়জন ও সাহিত্য বাজার সেরা লেখকদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আর কথা না রাখার শাস্তি হিসেবে নিজেই নিজের মাথা ন্যাড়া করলাম। আপনারা আমাকে ক্ষমা করুন।
উৎসব উপদেষ্টা চ্যানেল আইয়ের নির্বাহী প্রযোজক ছড়াকার আমীরুল ইসলাম এই উৎসবের যাবতীয় ব্যয় বহন করার যে আশ্বাস দিয়েছিলেন, তা তাঁর অসুস্থতা জনিত কারণে তিনি রাখতে ব্যর্থ হয়েছেন। তিনি চ্যানেল আইয়ের পক্ষে সাহিত্য বাজার উৎসব সংখ্যা ম্যাগাজিনে দুটি বিজ্ঞাপন দিয়েছিলেন, সে দুটির বিলও হয়ত আর আশা করতে পারছিনা। যদি তার দয়া হয় হয়ত ডেকে দেবেন। তবে আমরা কেউই আর এ বিল চাইতে যাবো না।
(ছবিতে সাহিত্য বাজার সম্মননা ও সৈয়দ হকের দানকৃত অর্থ গ্রহণ করছেন অসুস্থ আবৃত্তিকার তারিক সালা্হউদ্দিন মাহমুদ)
আমরা স্বপ্ন দেখেছিলাম এই উৎসবে আমাদের সেরা লেখকদের হাতে কিছু সম্মানী তুলে দেব, যা তারা আবৃত্তিগুরু তারিক সালাহউদ্দীন মাহমুদের চিকিৎসা সেবায় দান করবেন। যে কাজটি করে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আমাদের ঋনি করেছেন এবং ময়মনসিংহবাসীর কাছে হিরো হয়েছেন। আদর্শ লেখক হবার উদাহরণ স্থাপন করেছেন। একই কাজ করতে ইচ্চা পোষণ করেছিলেন আতা সরকার ও নাসরীন জাহানসহ সেরা লেখকদের প্রত্যেকে। সাহিত্য বাজার সাহিত্য পদক প্রাপ্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তাঁর মুল্যমান অর্থ দান করেছেন তারিক সারাউদ্দিন মাহমুদকে। এ জন্য আমাদের অসংখ্য কৃতজ্ঞতা সৈয়দ হক আপনার প্রতি।
২|
১১ ই মে, ২০১৪ দুপুর ১২:৩১
সাহিত্য বাজার বলেছেন: ধন্যবাদ মোশাররফ ভাই, মস্তবড় ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৪ দুপুর ১২:০৬
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: গত ২৪ থেকে ২৬ মে অত্যন্ত সফলতার সাথে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ???????