| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্য বাজার
সাহিত্য বাজার একটি অনিয়মিত সাহিত্য সংস্কৃতি ও রাজনিতীর পত্রিকা। এটি অনলাইনে নিয়মিত প্রকাশ হচ্ছে। আমি এটি চালাচ্ছি। আরিফ আহমেদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আগামি বাজেটে সাহিত্য বাজার ময়মনসিংহ ঘোষণার প্রতিফলণ প্রত্যাশা করছে দেশের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। আর এ লক্ষে আগামি ৩০/ ৩১মে শুক্রবার/শনিবার ঢাকাস্থ শাহবাগে ময়মনসিংহ ঘোষণা এবং আমাদের সাংস্কৃতিক চর্চা শীর্ষক আলোচনা সভার আযোজন করতে যাচ্ছে সাহিত্য, সংস্কৃতির পত্রিকা সাহিত্য বাজার।
পাবলিক লাইব্রেরী সেমিনার কক্ষে অথবা জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এই আলোচনা সভার সম্ভাব্য অতিথি এ্যামেরিটাস অধ্যাপক ড আনিসুজ্জামান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি ড আরেফীন সিদ্দিক, সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ছাড়াও দেশের সংগীত, নৃত্য ও আবৃত্তি অঙ্গনের সাথে সম্পৃক্ত সকল সাংস্কৃতিক কর্মীকে এতে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
গত ২৪, ২৫ ও ২৬ এপ্রিল ময়মনসিংহের শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনদিনের সাহিত্য সম্মেলন ও বইমেলার আযোজন করেছিল সাহিত্য বাজার পত্রিকা। উৎসবর সমাপনী দিনে ময়মনসিংহ ঘোষণা পাঠ হয়। ময়মনসিংহ ঘোষণার প্রধান দাবি ছিল -
রত্যেক জেলায় রাইটার্স বিল্ডিং নির্মাণ এবং টাউনহলগুলোকে আধুনিক নাট্যমঞ্চ করে কবি-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীদের মিলনস্থল হিসেবে গড়ে তুলতে হবে।
তৃণমূলে সাহিত্যের ও গবেষণার সংকলন, বা অন্যান্য প্রকাশনায় সরকারী পৃষ্ঠপোষকতা এবং প্রকাশনা শিল্পের জন্য উৎসাহ প্রদান প্রয়োজন।
দুস্থ-বঞ্চিত লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীদের প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান এবং সরকারী উদ্যোগে তাদের গ্রন্থ প্রকাশের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালকে দেশের একটি শীর্ষস্থানীয় কলা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ের তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে।
বাংলা সাহিত্যের অমর আধুনিক কবি জীবনানন্দ দাশ এবং কবি কামিনী রাযের এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশালে শিল্প-সংস্কৃতি কেন্দ্রিক একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতি রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা আবশ্যক।
রাষ্ট্রীয়ভাবে ময়মনসিংহকে শিল্প-সংস্কৃতির রাজধানী ঘোষণা করে ময়মনসিংহ কেন্দ্রিক শিল্প-সংস্কৃতির চর্চার নানা উদ্যোগ গ্রহণ করতে হবে। এই জনপদে জন্মগ্রহণকারী বাংলাকাব্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীসহ সাহিত্যের কালজয়ীদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে।
ময়মনসিংহ শহরের কাজী নজরুল ইসলাম সড়কটিকে সংস্কৃতিপল্লী হিসেবে গড়ে তুলতে হবে; এই সড়কে অবস্থিত ময়মনসিংহ সাহিত্য সংসদ ভবন ও জায়গার সংকট সমাধান করতে হবে।
ময়মনসিংহে একটি রবীন্দ্র জাদুঘর, লোককৃষ্টি গবেষণা ও ফোকলোর একাডেমী করতে হবে।
সাহিত্যের সাথে জীবনধারা সম্পৃক্ত, জীবনের সাথে প্রকৃতি। ময়মনসিংহের প্রকৃতিকে বাঁচাতে আশু পদপেক্ষ গ্রহণ করে ‘ব্রহ্মপুত্ ‘ নদটিকে বাঁচাবার উদ্যোগ নিতে হবে।
এ দাবিগুলোর সাথে সাহিত্য সংস্কৃতির প্রয়োজনে আরো কি কি করনীয় তার ই দিক নির্দেশনা পেতে এই আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে সাহিত্য বাজার। আপনারা সবাই আমন্ত্রিত।
©somewhere in net ltd.