নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের আয়নায় মানুষের মুখ

সাহিত্যের আয়নায় ধরা দিক সত্য সুন্দর সমাজ দূরে রেখে রেষারেষি, হিংসা আর বিদ্বেষপ্রবীণের ছায়ায় বেড়ে উঠুক নবীনের প্রতীতী অধূনা উচ্ছাস।

সাহিত্য বাজার

সাহিত্য বাজার একটি অনিয়মিত সাহিত্য সংস্কৃতি ও রাজনিতীর পত্রিকা। এটি অনলাইনে নিয়মিত প্রকাশ হচ্ছে। আমি এটি চালাচ্ছি। আরিফ আহমেদ।

সাহিত্য বাজার › বিস্তারিত পোস্টঃ

ও ভাই মুসলমান : আরিফ আহমেদ

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০২





শিয়া-সুন্নি মুসলমান !

আরিফ আহমেদ




হায় ইরাক, হায় ইরান

এ কোন ধারার ইসলাম

শিয়া-সুন্নি যুদ্ধ করে

মরে শুধু মুসলমান?



ইহুদীরা যেমন মারে ছোট্ট শিশু গাজাতে

তেমনি মরে; লড়াই করে স্বজাতে;

সুন্নি-শিয়া মুসলমান,

মরছে নিজে, মারছে শিশু ইরান আর ইরাকে।



চরমোনাই, শরছিনা আর আটরশী

দেওয়ানবাগী, সাঈদাবাদী আছে যত

পীরবাদী কবিরাজী...



কিসের জন্য ভেদাভেদ

কার জন্যে করো লড়াই



আদর্শ আর পীরের নামে হালুয়া রুটি

বাটতে যেয়ে ঝগড়া করো?

মুসলমান! কেমন তর মুসলমান?



আলাহ এক, রাসুলও এক

জাত-ধর্ম তাও এক, তবে

কিসের শিয়া কিসের সুন্নি

কে করল এই ভেদাভেদ?



কোন কেতাবে লেখা আছে

ভাইয়ে ভাইয়ে লড়াই কর, বড়াই কর

সুন্নি- শিয়া আর পীরবাদীতে?



আল কোরআন যদি মান

কেউ-ই যে নেই মুসলমান

শিয়া-সুন্নি, পীরের শিষ্য কোথায় পেলে

বলেছি কি তা আল কোরআন?





ও ভাই মুসলমান



সকাল থেকে সন্ধ্যা

অভুক্ত থাকা আর বিপদে দু’একবার

স্রষ্টাকে ডাকা-ই যদি রোজা থাকা হয়

তবে বাপু আমি আজন্ম রোজদার।

বিগত দু’টি বছর পেটপুড়ে

একবেলা জোটেনি আহার

তাই প্রতিদিন

প্রতি পদে পদে স্রষ্টাকে অবিরাম ডেকে যাই।



তোমার-ই প্রতিবেশী আমিি

ঐ যে, দালান ঘরটা দেখছো

ওটার পিছনের ঝোপড় পট্টিটায়

হাজার টাকার মাসোহারা দিয়ে

জুটেছে একটু আশ্রয়।



অচল মানুষ তাই

শরীরে শক্তি নাই

ভিক্ষা করতে তাও বিবেকে বাধে ভাই…



গত পাঁচটা বছর নতুন কাপড়

দেখেনি বউটা আমার

কতবার নিলামে দিয়েছি

একখানা ছিড়া কাপড়ে ঢাকা সম্ভ্রম তার।

ছেলেটা রিকশা চালায় আর

মেয়েটা প্রতিদিন চাকুরীর খোঁজে নিজেকে বেঁচে বউবাজার।



হিন্দু, বৌদ্ধ নাকি খ্রীস্টান

আমি কে? জানা নেই জাত পাত!

জন্মসূত্রে এ দেশেই করছি বাস।

শুধু জানি প্রতিদিন আমিও আছি উপবাস।



ও ভাই আমার গর্বিত মুসলমান

খুলে দেখ তোমার পবিত্র কোরআন …

প্রতিবেশী কেউ অভুক্ত থাকলে

থাকে কি তোমার কোনো ধর্ম, কোনো ঈমান?



বন্ধু

বন্ধু, কোনো এক অবসরে যদি পারো একবার

ভুলে সব অতীত কথন

একটু বসে পাশে; স্থির মন

কিছুটা সময় কর অবলোকন ।



চোখে রেখে চোখ, ভুলে সব হতাশার

যোগ বিয়োগ; বল শুধু একবার তুমি আছ কেমন?



বড় ব্যস্ত?

কাজ আর কাজ?



কাজ সেতো জীবীকার জন্য

জীবনের প্রয়োজন জীবন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.