নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের আয়নায় মানুষের মুখ

সাহিত্যের আয়নায় ধরা দিক সত্য সুন্দর সমাজ দূরে রেখে রেষারেষি, হিংসা আর বিদ্বেষপ্রবীণের ছায়ায় বেড়ে উঠুক নবীনের প্রতীতী অধূনা উচ্ছাস।

সাহিত্য বাজার

সাহিত্য বাজার একটি অনিয়মিত সাহিত্য সংস্কৃতি ও রাজনিতীর পত্রিকা। এটি অনলাইনে নিয়মিত প্রকাশ হচ্ছে। আমি এটি চালাচ্ছি। আরিফ আহমেদ।

সাহিত্য বাজার › বিস্তারিত পোস্টঃ

আরিফ আহমেদ এর কবিতা : সবই শুণ্যতা

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৪

আরিফ আহমেদ এর কবিতা : সবই শুণ্যতা

শুণ্যতায় বিষন্ন সংসার।

ছোঁয়া ছোঁয়া স্বপ্নের নাচন

অসীম আকাশে; কালো মেঘ

যেন... ফানুস ওড়ানো মানুষ আর

জীবনের কথা বলে।



এখানে জীবন বন্দী

যানজট আর লালবাতীর খেলায়,

মনজটের অংক বন্দী

স্যাটেলাইটের তীব্র আলোকছটায়।



মানবতা! এখানে এখন শুধু আনত...

ঈশ্বর প্রেমিকের মাথা; যার ঘাঢ়ে চেপে

উদাসী মন্ত্র জঁপে...

হায় মানবতা!



সময়ের নীল খাম চিঠিতে

চাঁপা পরে যায় বিবেক বোধের দেয়াল

প্রতিটি জীবন এখানে এখন

বুদ হয়ে আছে জীবন যন্ত্রণায়।

অনাদিকাল...

এখানে অভূক্ত সয়ং ঈশ্বর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.