| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্য বাজার
সাহিত্য বাজার একটি অনিয়মিত সাহিত্য সংস্কৃতি ও রাজনিতীর পত্রিকা। এটি অনলাইনে নিয়মিত প্রকাশ হচ্ছে। আমি এটি চালাচ্ছি। আরিফ আহমেদ।


আরিফ আহমেদ এর কবিতা
নারী তুমি চির স্বাধীন
ওহে নারী
আধুনিকতার নামে তুমি
করনা বারাবারি
স্বাধীনতা স্বাধীনতা বলে আর
করনা আাহাজারী।
আধুনিকতার লোভনীয় ফাঁদে
নারী স্বাধীনতা মুলো ঝুলিয়ে পাতে
জেগেছে যে শ্লোগান...
তোমাকে পথে নামাবার
কর্পোরেট বাজারীদের কাছে
এটা অতি উন্নত প্লান।
তোমার কাপড় দিনকে দিন
হচ্ছে ছোটো যত
ঘরে বাইরে সম্মানটাও
কমছে তোমার তত।
শুধু চড়া দামে বিকোয় এখন
তোমার বাড়ন্ত যৌবন।
চল্লিশ পেরোলেই দেখ
তোমাকে আর খোঁজেনা কেউ বোন।।
শোনো তবে বলি…
বাবাকে দেখেছি
মায়ের কথায় চলেছে সারাজীবন,
মায়ের স্নেহ-ছায়া ছাড়া
বড় হয়েছে কবে কোন সন্তান?
বোনের কাছে ভাই যে অতি বড় স্বজন
বউয়ের আদেশে চলে স্বামী হারায় আপনজন।
ওহে নারী
তারপরও কি তুমি বুঝবে না?
এ ধরায় তুমিই সব,
তোমাকে ঘীরেই পুরুষের যত আস্ফালন,
যত অহং।
পড়ে দেখ তবে ইতিহাস,
আদম হাওয়ার জীবন
তোমার জন্যই পৃথিবী
গড়েছেন বিধাতা সয়ং।।
©somewhere in net ltd.