| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্য বাজার
সাহিত্য বাজার একটি অনিয়মিত সাহিত্য সংস্কৃতি ও রাজনিতীর পত্রিকা। এটি অনলাইনে নিয়মিত প্রকাশ হচ্ছে। আমি এটি চালাচ্ছি। আরিফ আহমেদ।


আমার বাবা প্রায়শই একটি কথা বলতেন, “বাবা, ভয় পওনা বা হতাশায় ভেঙ্গে পরনা। তোমার নির্দিষ্ট গন্তব্য তৈরি হয়েই আছে, আজ নয়তো কাল, সোজা পথে অথবা ঘুরপথে তুমি সেই গন্তব্যে পৌঁছবেই।”
কথাটি আমি মনে প্রাণে বিশ্বাস করি বটে, তবে এখনো মাঝে মাঝে মিরপর ১১ নং বাংলাস্কুলের পাশের কবরস্থানটিতে যেয়ে মনে মনে বাবার উদ্দেশ্যে চিৎকার করে বলি - বাবা, আমি আর কবে আমার গন্তব্য খুঁজে পাব? বয়স যে একচল্লিশ পার হয়ে যাচ্ছে।
কেউ কোনো উত্তর দেয় না, না বাবা, না বাতাস, তবে মনের ভিতর থেকে কেউ একজন বলে ওঠে সবুর করো।

এই সবুর করা নিয়েই সাহিত্য বাজার চলছে। ঘরে বসে ডট কম চলছে। সাহিত্য বাজার পত্রিকাটি নিয়মিত করতে পুনরায় ম্যাগাজিনটার রেজিট্রেশনের কাজ চলছে। এবার আর কাগজ পত্রে ঘাটতি হবে না। প্রকাশক বন্ধু সালাম খোকনকে বানিয়ে দিয়েছি, যার একাডেমি, টিন সার্টিফিকেট সবই আছে।
তাই স্বপ্ন দেখছি, আবারো সাহিত্য বাজার ম্যাগাজিন হবে এবং সারা বাংলাদেশে এটির প্রকাশনা হবে।
বন্ধুরা লেখা, বইয়ের বিজ্ঞাপন নিয়ে আমাদের পাশে থাকুন। কথা দিলাম, ভালো কিছু করবো সবাই মিলে।
©somewhere in net ltd.