নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গহন স্বপন সঞ্চারিণী

শাহরিনা আফরিন সিদ্দীক

কবিতা ভাবে, কবিতা ভালোবাসায়...

শাহরিনা আফরিন সিদ্দীক › বিস্তারিত পোস্টঃ

কবিতার যত কাজ

০৯ ই জুন, ২০২১ বিকাল ৩:১৭

কবিতা হাসায়, কবিতা কাঁদায়,
কবিতা মারে, কবিতা বাঁধে মায়ায়;
কবিতা তাঁর নখের আঁচড়ে দুঃখ আঁকায়,
কবিতা সে নদীর জলে গোলাপ ফোঁটায়;
কখনো হাঁকে, কখনো ডাকে—
হাত ধরে টেনে আনে,
আগলে ধরে পথে—
পায়ের গোড়ায় শেকল পরিয়ে হাঁটায়;
ধুলো ছুঁড়ে বুকে মুখে
মুক্ত আকাশ চেনায়;
কবিতা হাসায়, কবিতা কাঁদায়,
কবিতা ভাবে, কবিতা ভালোবাসায়।

"কবিতার যত কাজ"
~ শাহরিনা আফরিন সিদ্দীক (শায়লা)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.