| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা নতুন কোন কিছু শিখতে গেলে মাঝে মাঝেই ঝামেলায় পড়ে যাই তা সেটা অরিগ্যামি হতে পিএইচপি, পাইথন অথবা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যাই হোক না কেন। বিশেষত যদি আপনি নিজে নিজেই এসব আয়ত্ত্বে আনতে চান। যদিও সব কিছুই বই এ পাওয়া যায়, বেশীরভাগ সময়েই সঠিক দিক নির্দেশনার অভাবে বেশী দূর এগিয়ে যাওয়া হয় না।
কিন্তু আইসিটি এবং ওয়েব ভিত্তিক লার্নিং প্ল্যাটফর্ম এর উন্নয়নের সাথে সাথে জ্ঞানার্জন এখন অনেকটাই সহজ। আপনার প্রয়োজনীয় সব কোর্স এখন শুধুমাত্র একটি ক্লিক দূরে।ইন্টারনেটে শেখার উপকরণের কোন অভাব নেই। আপনি যদি নতুন কোন কিছু শিখতে চান, নিম্নলিখিত অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সমূহে খুঁজে দেখতে পারেন ।
www.coursera.org
৪৫০ টিরও বেশী অনলাইন কোর্স এবং ৫০ লক্ষ নিয়মিত ব্যবহারকারীদের নিয়ে Coursera এই মূহুর্তে বিশ্বের এক নম্বর অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। পৃথিবীর প্রায় সব সেরা বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশীপ এবং পরামর্শদাতা রয়েছেন Coursera তে। মেডিসিন থেকে ব্যবসা, গণিত, আইন, মার্কেটিং এবং অন্যান্য অনেক বিষয়ে বিনামূল্যে কোর্স পড়ানো হয়। বর্তমানে নিম্নলিখিত ভাষাগুলিতে অনলাইন কোর্স পড়ানো হয় : আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান, এবং স্প্যানিশ । এখানকার সকল কোর্স বিনামূল্যে পড়া যায় এবং কোর্সের সাথে আলোচনার জন্য ইন্টারেক্টিভ ফোরামও রয়েছে।
www.alison.com
Mike Feerick দ্বারা ২০০৫ সালে প্রতিষ্ঠিত Alison.com এ রয়েছে ৬০০ এর বেশী কোর্স এবং তিন মিলিয়নেরও বেশি মানুষ নিয়মিত এর সাহায্যে ফ্রি কোর্স করে। এই প্ল্যাটফর্মে বিশেষজ্ঞ ও শিক্ষকরা কোর্স পড়ান। সামাজিক উন্নয়ন, কম্পিউটার বিজ্ঞান, অর্থনীতি, মানবিক, ভাষা, গণিত, সঙ্গীত, মনোবিদ্যা, বিজ্ঞান, সফটওয়্যার শিক্ষা ইত্যাদি বিষয় সমূহ আপনি খুজে পাবেন Alison.com এ। ১০ টি ভিন্ন ভাষায় কোর্স রয়েছে এবং আপনার প্রয়োজনমত গুগল, ফেসবুক বা ইয়াহু ব্যবহার করে লগ ইন করে যেকোন কোর্সে ভর্তি হতে পারবেন।
www.khanacademy.org
প্রোগ্রামিং থেকে অর্থনীতি, প্রায় ৪৫০০ এর বেশী ভিডিও এর সাথে বিনামূল্যে সকল প্রকারের অনলাইন কোর্সের জন্য খান একাডেমী একটি চমৎকার জায়গা । একজন বাংলাদেশী, সালমান খান দ্বারা প্রতিষ্ঠিত, খান একাডেমী বিশ্বের সেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম বলে বিবেচনা করা হয় । আপনি প্রোগ্রামিং শিখতে চান ? খান একাডেমীতে একটি ভিডিও টিউটোরিয়ালের সঙ্গে আজ ই শিখতে শুরু করুন।
www.udacity.com
Udacity টেক উত্সাহীদের বা ওয়েব ডেভেলপমেন্ট সম্প্রদায়ের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম। এটাতে ব্যবসা, গণিত এবং বিজ্ঞানের অন্যান্য কোর্সও রয়েছে কিন্তু এটি কম্পিউটার বিজ্ঞান, প্রোগ্রামিং কোর্সের জন্য সেরা অনলাইন প্লাটফর্ম বলে গণ্য করা হয়। জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সান জোসে স্টেট ইউনিভার্সিটি , গুগল, এনভিডিয়া , ফেসবুকের মত পার্টনারদের সাথে পার্টনারশীপের মাধ্যমে Udacity নতুন নতুন কোর্স অফার করে থাকে।
www.bcsbankjob.com
এতগুলো বিদেশী প্ল্যাটফর্ম এর পর এইবার একটি দেশী প্ল্যাটফর্ম – bcsbankjob.com। আপনি যদি বিসিএস অথবা ব্যাংকিং এ ক্যারিয়ার গড়তে চান এই প্ল্যাটফর্মটি হতে পারে আপনার প্রস্তুতির জন্য একটি চমৎকার সহায়ক। ১০,০০০ এর বেশী প্র্যাকটিস প্রশ্ন উত্তর, পুর্ববর্তী বিসিএস প্রিলিমিনারী এবং ব্যাংকের লিখিত পরীক্ষার সকল প্রশ্ন, মডেল টেস্ট সহ আরো অনেক ফিচার রয়েছে এই প্ল্যাটফর্ম এ। বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর ছাড়াও এই প্ল্যাটফর্ম এ প্রস্তুতির জন্য রয়েছে সার্বিক দিকনির্দেশনা । এছাড়াও ওয়েবসাইটের ব্লগে পাচ্ছেন নিয়মিত আপডেট এবং নিত্যনতুন তথ্য।
www.shikkhok.com
বাংলা ভাষায় সবচেয়ে বড় অনলাইন টিউটোরিয়াল প্ল্যাটফর্ম শিক্ষক.com এর নাম শুনেন নি এমন মানুষ খুজে পাওয়া ভার। সহজ গণিত টিউটোরিয়াল থেকে IELTS প্রায় সবকিছুই খুজে পাবেন এই সাইটে। তবে শিক্ষক প্ল্যাটফর্মটির সবচেয়ে ভালো দিকটি হল আপনি এখানে খুজে পাবেন অসংখ্য বিস্তারিত বাংলা প্রোগ্রামিং কোর্স যেটা অন্য কোথাও আপনি খুজে পাবেন না।
তো কি ঠিক করলেন ? শুরু করে দিন আপনার পছন্দের ফ্রি কোর্সটি আজই।
©somewhere in net ltd.