| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি বলব আসলে বুঝতে পারছি না। যখন সারাদেশ কুৎসিত নরপশুগুলোর বিচারের জন্য আন্দোলন করছে, তখন এই বিদেশ বিভুইয়ে বসে অশান্ত মনে একটু পর পর পড়াশোনার ফাঁকে খবর, ফেসবুক, এইসব দেখছি আর গর্বিত হচ্ছি আমাদের দেশ জেগে উঠছে এতদিনে।
জন্ম ১৯৯২ তে , বুঝার পর থেকেই জেনেছি দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশের জন্য ভালোবাসার জন্ম ওখান থেকেই মুলত। আমিও যুদ্ধ দেখিনি, কিন্তু দেখেছি ক্ষমতা লোভী হায়েনাদের দেশ শাসন করা। দেশের বাইরে বেরাতে গিয়ে যখন দেখতাম তাদের উন্নয়ন মনে মনে ভাবতাম আমাদের দেশের অবস্থা এমন কবে হবে।
সুন্দর করে কথা গুছিয়ে আমি লিখতে পারি না, কিন্তু তাও আজকে কিছু লেখার চেতনায় এই অ্যাকাউন্ট এর পেজ খুললাম। দেশের সংগ্রামী সাহসী মানুষ দের প্রতি অনুরোধ শুধু একটি ফাঁসীর দাবি নিয়ে নয়, গর্জে উঠুন সব রাজাকারদের ফাঁসীর দাবিতে।
গর্জে উঠুন নতুন রাজনীতির সূচনার জন্য, আওয়ামীলীগ এবং বিএনপির একনায়কতন্ত্র থেকে মুক্ত হয়ে গনতন্রের অগ্রগতির জন্য জেগে উঠুন। আর কত শোষণ করবে এরা? সাধারণ মানুষের কোন মূল্য যাদের কাছে নেই তারা দেশের ক্ষমতা সিন দলের মর্যাদা কিভাবে বহন করে?
দেশের উন্নয়ন , দেশের নিরাপত্তা , দেশের মর্যাদা র জন্য এদের অবসর গ্রহন করা উচিৎ ।
খুব ভাল লাগে যখন বিদেশিদের মুখে দেশের প্রশংসা শুনি। কিন্তু দুর্নীতি , এই একটি বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আটকে যাই।
সবশেষে বলতে পারি ...
সুন্দর একটি রাষ্ট্র চাই, নিরাপত্তা চাই নিজের ভুমিতে, দেশের সব মানুষের জন্য শিক্ষা চাই, অনেক সুন্দর আমাদের ভুমি একে উজ্জীবিত করতে চাই। আর কিছু আসছে না মনে। একটাই দাবি দুর্নীতিমুক্ত, দেশদ্রোহী মুক্ত, নিরাপদ বাংলাদেশ চাই।
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
আশিকুর রহমান টিংকু বলেছেন: কোথায় থাকেন আপনি ? দেশে আসলে যেকোন ভাবেই হোক জামাত সংলগ্ন পন্য ত্যাগ করবেন অবশ্যই । আর হ্যাঁ, শুধু জামাত শিবির না, আমরা এখন নতুন কিছুর আশায় । দেশের জন্য করার এর থেকে ভাল সময় আর হতে পারেনা ।
৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
শৈলী বিনতে বলেছেন: পড়াশুনার তাড়নায় মালয়েশিয়া আছি। হা সবার বিচার ই হবে, কেউ ই ছাড় পাবে না।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
জামাত শিবিরের প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link