নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

স্বর্গে আরেকটি দিন

২০ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৪

মেয়েটি লোকটিরে কাছে ডেকে বলে-
“স্যার, যাবে কি চলে একা আমায় ফেলে? -
একটু সহায় হও না আমার।
কি যে বৃষ্টি, কোথায় যাবো এ রাতে-
নাও সেথা যেথা আমি পারবো ঘুমাতে-
বন্ধু তুমি এই অজানার।“

যেন সে মেয়েটির কথা শুনতে পায়নি-
রাস্তার ওপারে গিয়ে, ছুড়ে শীতল চাহনি-
এ যেন অযথা সময় ক্ষয়।
পিছু না ফিরে, লোকটি হেঁটে যায় চলে-
কেবা দেখতে চায়, নিজেরে অপমানিতের দলে-
মেয়েটি সেথা একলা পড়ে রয়।

ওহে পথিক, আরেকটিবার যদি ভাবো-
দু’জনে পরপারে একসাথে যবে যাবো-
ভুলেছিলে মানবতা আরেকটি দিনের তরে।
মেয়েটি লোকটিরে ফের পিছু ডাকে-
পানিতে ভাসা চোখে অনুনয় সে রাখে-
ফোস্কা পড়া পায়ে হাঁটতে পারেনা জোরে।

তুমি-আমি দু’জনার, এই দিনে কি হলো!
দু’জনার ভাগ্য, আঁধার কেন হয়ে গেলো-
তারা জ্বলা রাতে, বলো দেখি আমায়।
ওহ, খোদা! আমরা তা কি করে হতে দেই-
তাকে দেওয়ার মতো, কিছুই কি সাথে নেই-
আঁধারে সকল আশা কেন সুদূরে মিলায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২৫ রাত ১১:২২

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার ভাবের প্রকাশ ।

২| ২১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
ভাষা প্রানবন্ত ও শ্রুতিমধুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.