নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২৬

গানের লিংক - Kemon Musolman Tumi, Kemon Musolman



রোজা এলে লেবু বিকায়
জোরসে হাকো দাম,
মুসলিম হয়ে এটা তোমার
কেমন তরো কাম, ওরে,
কেমন তরো কাম!

কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান,
ঝোপ বুঝে কোপ মারো,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান।

মরিচ লেগে হাতটা ঝালে,
যদিবা ঝাড়তে চাই,
বাজারে দাম ভীষণ চড়া
কেমনে সেখানে ধাই,
মুসল্লি, কেমনে সেখানে যাই?

কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান,
ঝোপ বুঝে কোপ মারো,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান।

ঈদ এলে গলা কাটো,
পাইলে কোন মওকা।
মুসলিম ভেবে একটু বলো,
হালাল হইলো টাকা,
কেমনে হালাল ঐ টাকা?

কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান,
ঝোপ বুঝে কোপ মারো,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.