নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

পশ্চিমা সমাজ থেকে যা শিখেছি

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



পশ্চিমের একটি দেশে বাস করা দুই সিনিয়র সিটিজেন পথ দিয়ে হেঁটে চলেছেন। অনুমান, প্রায় ১০০ ছুঁইছুঁই বয়স। আমি তাঁদের নাম জানি না। তাই মনে মনে দুটো নাম ঠিক করলাম দুই বয়স্ক পুরুষ ও মহিলা'র জন্যে - রিচার্ড এবং মার্গারেট। পশ্চিমে এরকমই নাম রাখা হতো এক সময়ে। যুগের আবহে কত কিছু বদলে গেছে! যেমন বদলে গেছে সমাজ নিয়ে চিন্তা করার মতো মানুষ।

মানুষ এখন সামাজিক বন্ধনকে নিয়ে তেমন কিছু চিন্তা করে না! তারা এপস্টিনের ফার্ম নিয়ে ব্যস্ত। পশ্চিমের দেশগুলোতে বিয়ে-বিচ্ছেদের হার মহাপ্লাবনের মতো আকাশ ছুঁয়েছে। সেই প্লাবনের ঢেউ এখন বাংলাদেশের মতো প্রাচ্যের দেশগুলোতে আঘাত করছে!

রিচার্ড আর মার্গারেটের দিকে পথচলা অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছেন। সেদিকে ভ্রুক্ষেপ নেই এই বয়স্ক দুই মানুষের। হেঁটেই চলেছেন তাঁরা। তাঁদের পড়নের টিশার্টের পিছনে লেখা......''সেই ১৯৫২ সাল থেকে - একসাথে"!

হাঁটতে হাঁটতে তাঁরা একসময়ে দৃষ্টিসীমার আড়ালে হারিয়ে গেলেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ই প্লাবনের ঢেউ এখন বাংলাদেশের মতো প্রাচ্যের দেশগুলোতে আঘাত করছে!
..................................................................................................................
সেই পাপাচারে আমরা ডুবে গিয়ে
উন্মাদের মতো উর্ধলম্ফ জম্ফ করছি !

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সঠিক বলেছেন। এমনকি গ্রামাঞ্চলে এই ঢেউ আঘাত করেছে।

এবারে গ্রামে অনেক দিন ছিলাম। পাঞ্চায়েতের কাছে এরকম অভিযোগ এসেছে।

সিলেট - ১ আসনের আব্দুল মুক্তাদির সাহেব বলেছেন শহরাঞ্চলে পঞ্চায়েতের ব্যবস্থা আবারও গড়ে তুলবেন বলে কথা দিয়েছেন। আমি আশাবাদী, তিনি কি করেন দেখার অপেক্ষায়।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.