নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২ মিনিট পর্যন্ত, ব্লগার রাজীব নূরের শেষ পোস্টসহ এই ১০০ ঘণ্টায় মোট পোস্ট এসেছে - ৪৮টি! সামুর পুরাতন, ডাকসাইটে অনেক ব্লগাররা দারুণ ভাবে ফিরে এসেছেন! একজন নতুন ব্লগারের এই পোস্টগুলো থেকে অনেক কিছুই শেখার আছে।

লেখক হিসেবে, একজন ব্লগার হিসেবে পাঠক সমাজে আপনার পোস্ট কতটুকু গ্রহণযোগ্য হলো, তা আপনার পোস্টের লাইক ও কমেন্ট দেখে বুঝা যায়, বিশেষ করে যখন ব্লগ বাজারে লাইক ও কমেন্টের আকাল দেখা দিয়েছে। আপনার লেখাকে এগুলো এগিয়ে নিয়ে যাবে অবশ্যই! লক্ষ্য করেই দেখুন না, কেমন করে পুরাতন ব্লগাররা সহব্লগারদের লাইক, কমেন্ট নিয়ে নিচ্ছেন! তাঁদের পোস্টে ভিউ-ও চোখে পড়ার মতো! এসব থেকে শেখার অনেক কিছু আছে যে!!!

এখন পর্যন্ত, পুরাতন ব্লগার আহমেদ জী এস তাঁর 'একদিন আমরা ক’জনা মিলে …' নামক পোস্টে ১০টি লাইক পেয়েছেন যেখানে তিনি পুরাতন ব্লগারদের সম্পর্কে লিখেছেন। তাঁর পোস্টের বেশিরভাগ অংশে পুরাতন ব্লগাদের নাম। আর, তাতেই ১০টি লাইক পড়েছে। এটাই গত আড়াই দিনে সর্বোচ্চ।

এবারে, আসা যাক, জনপ্রিয়, নন্দিত ব্লগার শায়মা'র পোস্টে। 'সে আমার এআইনোক্কিও' নামক পোস্টে তিনি আর্টীফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে তাঁর কথোপকথন তুলে ধরেছেন। সবচেয়ে চিত্তাকর্ষক ছিলো ছবিগুলো! এখন পর্যন্ত তাতে ৩৭টি কমেন্ট পড়েছে, যা সর্বোচ্চ।

এখন পর্যন্ত, চলুন, গত আড়াই দিনে সর্বোচ্চ ৩৯২ ভিউ পাওয়া ব্লগার সৈয়দ কুতুবের 'সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে?' নামক পোস্ট পর্যালোচনায়। তিনি একটি সমসাময়িক রাজনৈতিক পোস্ট দিয়েছেন বেশ সুন্দর করে, বরাবরের মতো! এতেই এতও ভিউ চলে এসেছে!

এসব থেকে, নতুন ব্লগাররা অনেক কিছু শিখতে পারেন। আমাদের বর্তমান ব্লগ কমিউনিটি যতোই ছোট হোক না কেন, আপনি একজন সম্মানিত ব্লগার, এটা মনে রাখতেই হবে যে!!!

শুভ ব্লগিং!


অফ টপিকঃ গত আড়াই দিনে ৪৮টি পোস্টে মোট মন্তব্য এসেছে- ৪১৯টি। এবং, লাইক পড়েছে - ১১৮টি।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫১

সৈয়দ কুতুব বলেছেন: আপনি দেখি আমার পিছু ছাড়ছেন না । রাজনৈতিক লেখা স্বভাবতই ভালো ভিউ পায় । সবচেয়ে কঠিন কাজ হলো এমন বিষয় নিয়ে লেখা যেটা জোর করে হলেও আপনি মনোযোগ দিতে বাধ্য হবেন । সেক্ষেত্রে শায়মা আপু সবার চেয়ে এগিয়ে আছেন ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লেখা এগিয়ে চলুক
সঙ্গে থাকুক , তর্ক, বিতর্ক ও রম্য কথা
কবিয়াল বাকযুদ্ধ হলে তো আমি আছি

.........................................................
চলতে থাকুক আনন্দ ধারা সামুর পাতায় পাতায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.