নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আবর্জনা-বিশেষজ্ঞের কানাডীয় সেমিনার

১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫



আমার আগের পোস্টে কানাডা-প্রবাসী জনৈক ভিক্ষুক ব্লগার মন্তব্য ফরমাইয়াছে -
“ব্লগে এত ঘনঘন এত আবর্জনা প্রসব করে কি আনন্দ পান?

উহার প্রশ্নটি পড়ে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম!!!

উহা আমার লেখাকে আবর্জনা বলেছে - অথচ আশ্চর্যের বিষয়, আবর্জনার প্রতি তার আগ্রহ দেখে মনে হচ্ছে সে বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছে!

শোনা যায়, কানাডায় বসেও উক্ত ব্লগার বাংলাদেশের কিছু বিশেষ মহল্লার খবরাখবর রাখেন। বিশেষ করে কথিত 'বেগমপাড়া' নামটি শুনলেই তার স্মৃতির হার্ডডিস্ক নাকি অটোমেটিক অন হয়ে যায়।

তাই ভাবলাম, তার জন্য একটা চাকরির ব্যবস্থা করা যায়-
“আন্তর্জাতিক আবর্জনা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ব্যুরো”।
পদ: প্রধান আবর্জনা সমালোচক।

যোগ্যতা?

প্রথমত, প্রতিদিন ব্লগ খুলে আবর্জনা খুঁজে বের করতে হবে।
দ্বিতীয়ত, আবর্জনা দেখলেই মন্তব্য করতে হবে।
তৃতীয়ত, আবর্জনা যদি নিজের পছন্দের না হয়, সঙ্গে সঙ্গে ঘোষণা করতে হবে -
“এটা আবর্জনা!”

চতুর্থত, তার সেই মন্তব্যের নিচে আরেকজন ব্লগার মন্তব্য করলে সেটাকেও আবর্জনা ঘোষণা করতে হবে।

বেতন অবশ্য খুব বেশি নয়। মাস শেষে দেওয়া হবে একটি ঝাড়ু, একটি ডাস্টবিন এবং একটি সার্টিফিকেট -
“বিশ্বস্ত আবর্জনা শনাক্তকারী”।

তবে আমার একটা ভয় আছে!!! সে যদি একদিন সত্যিই আমার সব পোস্টকে আবর্জনা বলে ফেলে, তাহলে সামুর অবস্থা কী হবে? কারণ, তখন তো তাকে প্রতিদিন পোস্ট পড়তে হবে!

অর্থাৎ, আবর্জনা থেকে বাঁচতে গিয়ে তাকেই প্রতিদিন আবর্জনার কাছে হাজিরা দিতে হবে!

শেষে তাকে শুধু বলি -

ভাই, আমার লেখা আবর্জনা হলে সমস্যা নেই!
আপনি যেহেতু এত যত্ন করে প্রতিটি টুকরো পরীক্ষা করেন, সামুর ডাস্টবিনের নিরাপত্তা নিয়ে অন্তত আমরা নিশ্চিন্ত থাকতে পারি!


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.