নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যে চুমু আমাদের প্রাপ্যের খাতায় অপেক্ষায়

২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১৪



বর্ণিল এই জীবনে মাঝে মাঝে এমন হয় যে একটা চুমু পাওয়ার জন্যে কিংবা একটা আত্মার ছোঁয়া পাওয়ার তাগিদে পুরো জীবনটা দিয়ে দিতে পারি! সমুদ্রের পানি কি ঝিনুককে তার অমূল্য রত্ন বের করে দিতে বলবে না! লিলি ফুলটার দিকে তাকিয়েই দেখো না! কিছু বন্য প্রিয়েকে কাছে পাওয়ার জন্যে তার সে কি আকুতি!

রাত্রিবেলা, আমি দরজা বন্ধ করে জানালা খুলে চাঁদকে বলি- ''এসো হে প্রিয়, তোমার মুখটা আমার গালে চেপে ধরো! তোমার সুগন্ধি ভরা মুখ থেকে আমাকে নিঃশ্বাস নিতে দাও!''

যবে থেকে বুঝেছি যে চাঁদ জানালা দিয়েই ঘরে প্রবেশ করে, দরজা দিয়ে নয়, সেদিন থেকে আমি শব্দের দরজা বন্ধ করে ভালোবাসার জানালাগুলো খুলে দিয়েছি।

হে বন্ধু, একত্বতার অন্তহীন পথে নিজেকে আমার সাথে জড়িয়ে রাখো। বিচ্ছিন্ন হয়ে ঘুমের অতল গহ্বরে নিজের স্বত্বাকে ঠেলে দিয়ো না। 'আমরা সদা জেগে থাকবো'- এই শর্তই কি আমাদের বন্ধুত্বের ভিত্তি নয়!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:




সদা জাগ্রত থাকব , বন্ধত্বের জন্য এর ছেয়ে ভাল ভিত্তি আর কী হতে পারে ।

শুভেচ।চা রইর ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
আজ ফুরিয়ে যাক সব দূরত্ব, মুছে যাক সব লাজ,
তোমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে হারাবো আমি আজ।
একটি চুমুর পরশে দাও জুড়িয়ে আমার এ মন,
তুমিও না হয় আমায় আপন করে নাও এই ক্ষণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.