| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
ইয়া রাসূলুল্লাহ (সাঃ),
আজ স্কুলে আপনাকে আঁকতে বললেন আমাদের শিক্ষিকা…
আমি আপনাকে আঁকতে চাইলাম...কিন্তু আমি তো কোন দিন আপনাকে দেখিনি!
আমি আপনাকে কীভাবে আঁকবো!
তাই, আমার চোখ দু’টো বন্ধ করলাম…
দেখতে পেলাম আপনার জীবনী পড়তে পড়তে আমার মায়ের দু’ চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু বিন্দু,
আমি দেখলাম আমার বা্বা’র সারা রাত ধরে প্রার্থনা।
আমি দেখতে পেলাম আমার বোনের হাসি, যদিও সে কয়েক মুহূর্ত আগে পাশের গলিতে লাঞ্ছিত হয়েছে।
আমি দেখলাম আমার প্রিয় বন্ধু-কে ক্ষমা চাইতে…… যদিও অপরাধটা আমারই ছিলো!
আমি এসব আঁকতে চাইলাম।
জানেন, ইয়া হাবিবাল্লাহ (সাঃ)!
এখানে, মানুষেরা সবকিছুই দেখতে চায়… পর্যবেক্ষণ করতে চায়!
কিন্তু, আমি চোখ বন্ধ করলে......
দেখি আপনি আমার দিকে এগিয়ে আসছেন...
আমি দেখতে পাই আপনি আমাদের দিকে আসছেন...
জগতের সবচেয়ে নিস্পাপ, নির্ভুল, জ্যোতির্ময় হাসি নিয়ে!
আমি জানি না কেমন করে এরকম জ্যোতির্ময় একটি হাসিকে আঁকা যায়!!!
আমার শিক্ষিকা আমাকে কথা বলতে দিলেন না যখন তাঁকে এই ব্যাপারটা বুঝাতে চাইলাম।
অবশ্য, এরজন্যে আমি তাঁকে কোন দোষ দেই না।
তিনি হয়তো কোনদিন শিখেন নাই কিভাবে কোন ব্যক্তিকে না দেখেই ভালবাসতে হয়।
কিন্তু……আমি?…… আমি ভালবাসি আপনাকে না দেখেই।
আমি হয়তো ভালো আঁকতে পারি না…… কিন্তু আমি লিখতে পছন্দ করি।
আমি আপনা্র কাছে লিখতে পছন্দ করি, ইয়া রাসূলুল্লাহ (সাঃ)!
আপনি যদি ফিরে আসতেন আমাদের কাছে… কয়েক ঘণ্টার জন্যে…… কয়টা সেকেন্ড…… কিংবা…… মুহূর্তের জন্যে…
তিনি (আমার শিক্ষিকা) হয়তো ব্যাপারটা বুঝতে পারতেন।
ইতি,
আপনারই এক খাদেম
=============================
অংকনের শিক্ষিকা এই চিঠি লেখা ৮ বছর বয়সী শিশুর পরীক্ষার খাতাটি বন্ধ করলেন।
=====================================================
মুলঃ Mokhtar Awards: Dessinez Le Prophete
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১১:২৭
সৈয়দ কুতুব বলেছেন: এরকম কিছু কখনো শুনি নাই ।