| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============
একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর বেবুনের দল যখন সেই ক্ষেতে ভুট্টা খেতে আসতো, তখন একটা মানুষ 'হা, হা' করে তাদের পিছু ধাওয়া করে ক্ষেত থেকে তাড়িয়ে দিতো।
সেজন্যে, বাঁদর আর বেবুনরা সেই মানুষের উপর খুব ক্ষ্যাপা ছিলো। একদিন খবর আসলো, সেই বুড়ো মানুষটি মরা গিয়েছে। এই খবর শুনে সেই বাঁদর আর বেবুনের দল খুব খুশি হলো। তারা এক হয়ে আনন্দ করতে লাগলো।
পরের বছর, যখন ভুট্টা ফলনের সময় আসলো, তখন তারা জানতে পারলো, সেই মারা যাওয়া বুড়ো মানুষটি ছিলো ঐ ক্ষেতের একমাত্র কৃষক!
আমাদের সবার জীবনেই এরকম অনেক সময় গিয়েছে, যখন মনে হয়েছে- এই ব্যাটা আমাদের শত্রু! খালি আমাদের পিছু টানে। অথচ, সেই লোকটাই ছিলো আমাদের জীবনের আঁধার রাতের বাতি! ইস, সময় থাকতে যদি বুঝতে পারতাম!
শত্রুর সাথে বসবাস করা আমাদের শিখতে হবে। কারণ, সব শত্রুই আমাদের শত্রু নয়। তাঁদের কিছু আছেন যারা আপনার জীবনের ভিত্তির মতো। তাঁদের পাঠানো হয়, আপনার কাদা'র মতো নরম কাঠামো থেকে একটি আকৃতি বের করে আনার জন্যে।
এমন মানুষদের চিনতে শিখুন।
২|
০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেই বাঁদর আর বেবুনের দল খুব খুশি হলো।
তারা এক হয়ে আনন্দ করতে লাগলো।
.......................................................................
এইরকম ভাবনা চিন্তার সময় এখনও আসে নাই ।
সবাই ভয়ে ভয়ে থাকে না জানি আগামী মাসের বিল ৫ কোটি টাকা ধরায়ে দেয় ।
রাষ্ট্রযন্ত্র যখন এই ধরনের আচরন করে , তখন দার্শনিক চিন্তা বাদ দিয়ে
সু-রাষ্ট্র গঠনের পথে চলতে হবে, যেন আগামী দিনের শিশুরা একটু সু-বাতাশ
পেতে পারে ।
৩|
০৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪২
হুমায়রা হারুন বলেছেন: পুরাই দার্শনিক ভাব।
মহামানবদের মতো কথা।
চিন্তার বিষয় ।
৪|
০৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৮
হুমায়রা হারুন বলেছেন: অবশেষে গিটারকে আলাদা করা সুর খুঁজে পেয়েছি।
ধন্যবাদ।
লিংক আলো আনবো অন্ধকারে ব্যাকগ্রাউন্ড মিউজিক
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: দার্শনিক দার্শনিক ভাব।