নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।.....আর্যদের ধর্মগ্রন্থে এই বঙ্গভূমি সম্পর্কে অনেক খারাপ কথা বলা আছে। মনু সংহিতা থেকে একটি শ্লোক উল্লেখ করছি -

অঙ্গবঙ্গকলিঙ্গেষু সৌরাষ্ট্রমগধেষু চ।
তীর্থযাটড়াঞ বিনা গচ্ছন পুনঃ সংস্কারমর্হতি।

শ্লোকটির অর্থ হলো - "তীর্থ যাত্রা ছাড়া অন্য কোন কারণে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সৌরাষ্ট্র, মগধ প্রভৃতি দেশে ভ্রমণ করলে (তাকে) অবশ্যই সংস্কার (প্রায়শ্চিত্তের মাধ্যমে নিজেকে শুদ্ধ) করতে হবে।"

এখান থেকেই বুঝা যাচ্ছে যে, আর্যরা ভারতবর্ষে আসার সময়েও বঙ্গ জাতি'র অস্তিত্ব ছিলো। শুধু একটি ঐক্যবদ্ধ জাতি ছিলো না, এই জাতি প্রচণ্ড রকম সাহসী, সমৃদ্ধ ও যোদ্ধা জাতি ছিলো। এই বঙ্গ জাতিকে জয় করতে পারেন নাই বিশ্বজয়ী আলেকজান্ডার। ইতিহাসে লেখা আছে, ৩২৭ খ্রিস্ট পূর্বাব্দে বাঙ্গালি বা গঙ্গারিডদের যুদ্ধসম্ভারের পরিচয় পেয়ে আলেকজান্ডার আমাদের ভূমি জয়ের আশা ত্যাগ করে নিজ ভূমি অভিমুখে যাত্রা করেছিলেন। সিসিলির ঐতিহাসিক ডায়োডোরাস তাই তো বলেছিলেন -

"ভারতের সকল জাতির মধ্যে গঙ্গারিডরা শ্রেষ্ঠ। এদের চার হাজার বিরাট যুদ্ধহস্তী আছে। এবং গঙ্গারিডদের বিশাল হস্তিবাহিনীর কথা জানতে পেরেই বিশ্বত্রাস আলেকজান্ডার এদেশ জয়ের আশা ত্যাগ করেন।"

এখন প্রশ্ন হচ্ছে, যারা এরকম একটি সমৃদ্ধ জাতির কথা ভুলে গিয়ে, বাংলা ভাষাকে সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি হয়েছে বলে মনে করেন, তারা কারা?!!! নিজের জাতির ইতিহাস সম্পর্কে না জেনে মন্তব্য করা উচিৎ কি? এই মানুষরা জানেন কি আমাদের সমৃদ্ধ পূর্বপুরুষদের ইতিহাস কারা ধ্বংস করেছে? কিভাবে এরকম একটি সভ্য জাতির ইতিহাসকে ধ্বংস করে দেওয়া হয়েছে?

আপনাদের কাছে প্রশ্ন থাকলো।



মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:৫৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমি গর্বিত, আমি বাঙ্গালী।

০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমাদের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস আছে।
শুভেচ্ছা নিরন্তর।

২| ০৫ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:২৬

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম এবং বুঝলাম আপনি নানা বইষয়ে অনেক বেশী পারদর্শী ।

০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।
আমরা দেখিয়ে দিয়েছি এই দেশ তলাহীন ঝুড়ি নয়।

ভালো থাকুন নিরন্তর।

৩| ০৫ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০২

মোঃ মােজদুল ইসলাম বলেছেন: Thank for sharimg the history. Please try to publish it in newspeper with more referrence.

০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




পড়ার জন্যে আপনাকেও ধন্যবাদ।
আপনার আইডিয়াটা দারুণ। কোন পত্রিকায় পাঠানো যায় একটু সাজেস্ট করবেন, প্লিজ?

ভালো থাকুন নিরন্তর।

৪| ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাইছেন?

০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমার লেখা পড়ে কি বুঝেছেন, বলুন তো, প্লিজ?
আমার লেখা পড়ে বুঝা যায় না যে, আমরাই ভারতবর্ষের শ্রেষ্ঠ জাতি?

শুভেচ্ছা।

৫| ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩০

অধীতি বলেছেন: কিন্তু তৎকালীন গঙ্গারিডদের ভাষার ধরণ কেমন ছিল? চর্যাপদ তো এক ধরণের ভাষা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.