| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
দেশের নামকরা শিল্পীদের চিত্রকর্ম সংগ্রহ করা আমার একটি হবি। যদিও, এই জগতে বেশি দিন আগে প্রবেশ করিনি! তবে, আমার বাসার একটি রুমকে ব্যাক্তিগত আর্ট গ্যালারি হিসেবে গড়ে তোলার প্ররিশ্রমটি যে বৃথা যায় নাই, তা আজ প্রমানিত হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি পুরনো চিত্রকর্ম আসল বলে রায় দিয়েছেন Artcon-এর আর্ক রিপন ভাই। এই রায়ে আমার শিল্পকর্মের মূল্য প্রায় ১০০ গুণ বেড়ে গিয়েছে!
পেইন্টিং অথেনটিক কি না তা কোন বিজ্ঞান সম্মত উপায়ে প্রমাণ করা আমাদের দেশে ১০ বছর আগেও সম্ভব ছিলো না। বিদেশ থেকে ফিরে Artcon প্রতিষ্ঠা করে সেটা সম্ভবপর করেছেন আর্টকনের রিপন ভাই। একটি আর্ট অথেনটিক কি না তা প্রমাণ করা কতটুকু জরুরী তা বাংলাদেশের শিল্প সমাজকে বুঝানোর কষ্টসাধ্য কাজটি আড়ালে থেকে করে যাচ্ছেন রিপন ভাই।
সেজন্যেই, আজকের দিনটা আমার জন্যে খুব আনন্দের দিন।
২|
০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:২০
সৈয়দ কুতুব বলেছেন: আপনি ভালো কাজে লেগে আছেন দেখে ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:১১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনি অনেকদিন পর আনন্দিত হয়েছেন জেনে ভালো লাগলো।
শুকরিয়া নিরন্তর।