| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবিশ্বাস্যহলেও এবার সত্যিই নিরাপত্তা ব্যবস্থায় নতুন সংস্করন আনতে কুকুরের জন্য চশমা বানাতে যাচ্ছে গুগল। বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে নিরাপত্তা ও অন্যান্য কাজে নিয়োজিত কুকুরগুলোর জন্যই বানানো হবে।
গুগল এর মতেঃ বোমা ও লাশ খুঁজে বের করায় নিয়োজিত কুকুরগুলো তাদের নিয়ন্ত্রণকারীদের সঙ্গে আরো ভালোভাবে যোগাযোগ করতে পারবে এ চশমার মাধ্যমে। এমনকি এর মাধ্যমে কুকুরের দৃষ্টিতে দুনিয়াকে দেখতে পারবে মানুষ।
এ পশুর উপযোগী পরিধানযোগ্য কম্পিউটার তৈরিতে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সহায়তা নেয় কোম্পানিটি – জানান নিউইয়র্ক পোস্ট।
সহযোগী অধ্যাপক মেলোডি জ্যাকসন জানান, বেশকিছু কুকুরের ওপর গবেষণা চালিয়েছেন তারা। এসব কুকুরের মাথায় বসানো সেনসরগুলো কীভাবে চালু করলে বেশি সুবিধা হয়, সেটিই পর্যবেক্ষন করা হচ্ছে। তবে অধিকাংশ কুকুরই জিহ্বা দিয়ে সেনসরগুলো চালু করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
অনলাইন প্রযুক্তি বিষয়ক সকল তথ্যের জন্যে প্রযুক্তিপ্রেমীরা সাথে থাকতে পারেন - অনলাইন বাংলাদেশ সাইটটির।
২|
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০০
ওয়েবমাস্টার শাকিল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনি ঠিক বলেছেন তবে গুগলের কোনো প্রজেক্টই এখন পর্যন্ত একেবারে বিফলে যায়নি। অ্যান্ড্রয়েড দেখুন পুরো দুনিয়া জুড়ে কি করলো। অথচ এই অ্যান্ড্রয়েড নিয়ে তারা কাজ শুরু করে সেই কত বছর আগে। তাই আশা করা যায় এটিও ফলপ্রসূ হবে। মানুষদের জন্য যেটা আছে সেটার ও কাজ চলছে। অনেক আপগ্রেড হবে খুব অল্প সময়ের মধ্যেই। তাই কুকুরের টাও ভালো কিছু হবে বলে আশা করা যায়।
শাকিল মাহমুদ
পরিচালক
অনলাইন বাংলাদেশ
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মানুষদের জন্য যেটা অটাই তো এখনও বানিজ্যিকভাবে চাঙ্গা না!