নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকিল মাহতাব

সহজ সরল,অন্যায় ঘৃনা করি।

শাকিল মাহতাব › বিস্তারিত পোস্টঃ

ডিপ্লোমা প্রকৌশল শিক্ষা ব্যবস্থা ও বৈষম্য

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০

যখন ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা নিরসনে মিছেল, সমাবেশ, মানব প্রাচীর তৈরি করা হচ্ছে, তখন মনে নিশ্চই প্রশ্ন আসছে কেন, কি হলো? যারা একটু জানি তারা বলব বেতন বৈষম্য, পদন্নতি সমস্যা, উচ্চশিক্ষার সুযোগ ইত্যাদি ইত্যাদি। এই সমস্যা গুলোর পেছনে মূল কারণ কি আমরা উপলব্ধি করার চেষ্টা করেছি কখনো? আসলে শিক্ষা ব্যবস্থাতেই গলদ। কারিগরি শিক্ষাবোর্ড ডিপ্লোমা প্রকৌশল শিক্ষা ব্যবস্থার অবিভাবক, বোর্ড এই শিক্ষা ব্যবস্থার সফলতা ও ব্যার্থতা দুইএর জন্যই দায়ী। আমাদের সমাজে কাউকে মূল্যায়নের মানদন্ড হিসাবে শিক্ষাগত যোগ্যতা বিবেচিত হয়। বিটিইবি শুধু ছাত্র ভর্তি করেই দায়িত্ব শেষ বলে মনে করছেন। উন্নত বিশ্বের সকল দেশে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার পর ছাত্রদের পাথওয়ে কি হবে তা বোর্ড নির্ধরন করেন, ক্রেডিট যেন যথাযথ সমন্বয় হয় তার জন্য বিশ্ববিদ্যালয় গুলোর সাথে সমযতা করা বোর্ডের কাজ। যারা বহিরবিশ্বের সাথে যোগাযোগ রাখেন তারা হয়তো জানেন AICTE(India), BTEC(England) তাদের ডিপ্লোমা প্রকৌশলীদের কিভাবে কর্মপযোগী ও ক্রেডিট সমতা বিধন করেছে বিশ্ববিদ্যালয় গুলিতে BEng/B.Tech ডিগ্রির জন্য।বিটিইবির ব্যথ্যতার কারনে দেশে SSC পর চার বছর মেয়াদের ডিপ্লোমা প্রকৌশল কে দুই বছর মেয়াদের HSC-র সমান মুল্যায়ন করা হয় কারন BS ডিগ্রিতে ক্রেডিট যথাযথ সমন্বয় না হওয়াতে পুনরায় চার বছর মেয়াদের BS ডিগ্রি করতে হয়। একটি ছাত্রের দুই বছর নষ্ট করার অধিকার বোর্ড বা কোন শিক্ষা ব্যাবস্থার নেই। বোর্ড IEB, BUET ও DU এর সাথে সমযতার মাধ্যমে সিলেবাস প্রনয়োন করে বৈষম্য দূর করবে, এটাই সাম্যের সমাধান। শিক্ষা ব্যবস্থায় সাম্য আসলেই সমাজের ধারনা পরির্বতন হবে, কর্মক্ষেত্রে সাম্য আসবে। চার বছর মেয়াদের ডিপ্লোমা প্রকৌশল ২য় বর্ষ BS ডিগ্রির সমমান হবে অন্যদিকে দুই বছর মেয়াদের HSC-র সমান মুল্যায়ন হবে ডিপ্লোমা প্রকৌশল ২য় বর্ষ।একজন HSC ছাত্র ডিপ্লোমা প্রকৌশল ৩য় বর্ষে এবং ডিপ্লোমা প্রকৌশলী ৩য় বর্ষ BEng এ Top up/Progression/Advance Entry-র সুযোগ পাবে। ডিপ্লোমা প্রকৌশল ১ম ও ২য় বর্ষের কারিকুলাম, HSC-র
কারিকুলাম কাভার করবে অন্যদিকে BEng ১ম, ২য় বর্ষের কারিকুলাম ডিপ্লোমা প্রকৌশল ৩য়, ৪র্থ বর্ষে কাভার হবে যা সমন্বিত শিক্ষা ব্যবস্থা নামে পরিচিত। ভারতের প্রকৌশলী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য উদাহরন হতে পারে। US,UK তে একই ভাবে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা কে এক সুতায় সমতার ভিত্তিতে ঘাথা হয়েছে তবে বাংলাদেশে কেন না?

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৩

আতা2010 বলেছেন: ডিপ্লোমা প্রকৌশলীরা আমাদের ভাত মারছে

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:১৪

শাকিল মাহতাব বলেছেন: ভাই সমস্যাটা ভাত নিয়া না....সাম্য ও সমান অধিকারের..আই ই বি তে গিয়েছিলাম.. প্রথম গেটে ঢুকতে চোখে পরল প্রকৌশলী ঐক্য পরিষদের একটি ব্যানার তাতে লিখা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের নামের আগে প্রকৌশলী লেখা বেআইনি এবং তাদেরকে সহকারী প্রকৌশলী পদোন্নতি থেকে বঞ্চিত করতে হবে। কেন এই বিভেদ.. স্নাতক প্রকৌশলীদের জায়গা কি ডিপ্লোমা প্রকৌশলী যোগ্যতা ছাড়া পদোন্নতি নিয়েছে ? ডিপ্লোমা প্রকৌশলীদের যা নায্য পাওনা তা দিতেই হবে । ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি সহকারী প্রকৌশলী পদোন্নতি না পায় তবে..সহকারী প্রকৌশলী দের ও তো আজীবন সহকারী প্রকৌশলীই থাকতে হবে...বোকার মত কথা আই ই বির

২| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩২

আমি ভাল আছি বলেছেন: ভাই Britten টা কোন দেশ?

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:০৪

শাকিল মাহতাব বলেছেন: England

৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

েশফােয়ত আহােমদ বলেছেন: একজন HSC ছাত্র ডিপ্লোমা প্রকৌশল ৩য় বর্ষে এবং ডিপ্লোমা প্রকৌশলী ৩য় বর্ষ BS এ Top up/Progression/Advance Entry-র সোযোগ পাবে।ডিপ্লোমা প্রকৌশল ১ম এ ২য় বর্ষের কারিকুলাম, HSC-র । তাই হওয়া উচিত।

৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৮

আহ্‌সান হাবীব আকন্দ বলেছেন: ০০

"আতা2010 বলেছেন: ডিপ্লোমা প্রকৌশলীরা আমাদের ভাত মারছে"


জনাব ভাত খেতে পারেনতো ????

কৌশল শিখার প্রয়োজন হলে আসবেন , যদিও আপনি প্রকৌশলী......


৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:২৫

আহ্‌সান হাবীব আকন্দ বলেছেন: দাবী গুলো যুক্তিযুক্ত। আর আমিই সবচেয়ে বেশি ভুগতেসি উচ্চ শিক্ষা নিয়া। বিদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে যোগাযোগের প্রথমেই তাদের বুঝাতে হয় আমাদের Education System, তারপর বুঝাতে হয় কি পড়েছি। শেষ মেশ তারা আকাশ থেকে পড়িয়া হাত পা ভাঙ্গিয়া সম্পূর্ন কোর্স খানাই ধরাইয়া দেয়.......

আমি এই হয়রানির নিরশন চাই...........


কতৃপক্ষঃ ১। কারিগরী শিক্ষা বোর্ড
২। কারিগরি শিক্ষা অধিদপ্তর
৩। শিক্ষা মন্ত্রনালয়
৪। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
৫। পররাষ্ট্র মন্ত্রনালয়

এই সকলের সমন্বয় সাধনের মাধ্যমেই সমস্যা গুলো থেকে উত্তরণ সম্ভব।

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:০৬

শাকিল মাহতাব বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.