নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

গীতিকবিতাঃ হারকিউলিসের ডাক

২১ শে মে, ২০২৬ রাত ৮:৪৪




কত শোকে আর মাতম করলে দেশটা হবে শুদ্ধ?
কতবার আর লড়তে হবে, কত করতে হবে যুদ্ধ!
হারকিউলিস, ঝাপিয়ে পড়ো যত নিপীড়ক খুনির বুকে।
দেখতে চাইনা আর কোন মা কাঁদছে ধুকে ধুকে।

দেখতে চাইনা বাবার কোলে মেয়ের নিথর দেহ,
আশ্বস্ত করো রাষ্ট্র এবার, দায়িত্ব নাও কেহ!
আমার বোনের বিকৃত দেহ থাকবে না আর পড়ে,
বাবার আদর, মায়ের আদর থাকবে নিরাপদে!

কথা দাও রাষ্ট্র, জ্বালাও বারুদ, উচ্চ করো শির!
এই জাতির মাঝে নিপীড়ক নয়, জন্ম নিবে বীর!
চারদিকে যত শুকুন শাবক হয়ে যাও সাবধান!
হারকিউলিস,
ঝাঁপিয়ে পড়ো, কেড়ে নাও খুনি-নিপীড়কের প্রাণ!

~~ কবিতাঃ রামিশা
✒️ এন এম শামীম

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৬ রাত ১০:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কথা দাও রাষ্ট্র, জ্বালাও বারুদ, উচ্চ করো শির!
এই জাতির মাঝে নিপীড়ক নয়, জন্ম নিবে বীর!
চারদিকে যত শুকুন শাবক হয়ে যাও সাবধান!

......................................................................
কথা দাও রাষ্ট্র!
জ্বালাও বারুদ, উচ্চ করো শির!
এই জাতির মাঝে নিপীড়ক নয়
জন্ম নিবে বীর!(কণ্ঠে হুমকির সুর)
চারদিকে যত শকুন শাবক,
হয়ে যাও সাবধান!
আজ বজ্রকণ্ঠে জেগেছে জনতা,
গাহিবে মুক্তির গান।
ভাঙো শৃঙ্খল!
ভাঙো ওই কালো প্রাচীর!
বুকে দাবানল, হাতে মশাল—
আমরাই সেই নির্ভীক বীর।
শকুনের ডানা ভেঙে দিয়ে
আজ গাও বিজয়ের গীত,
কেঁপে উঠুক ওই অত্যাচারীর ভিত!
নিপীড়ক নয়—
এই বাংলায়, হবে হবে বীরের জয়!

২১ শে মে, ২০২৬ রাত ১০:১৯

অব্যক্ত কাব্য বলেছেন: মিল রেখে দারুন লিখেছেন।
আমি মূলত তিন স্তবক লিখার ধৈর্য্যহীন হয়ে পড়ি।
ওখানেই তাই সমাপ্তি টানা

২| ২১ শে মে, ২০২৬ রাত ১০:৪৮

সাইফুলসাইফসাই বলেছেন: হুম

২১ শে মে, ২০২৬ রাত ১০:৫৩

অব্যক্ত কাব্য বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে মে, ২০২৬ রাত ১২:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: আমি এতকিছু বুঝি না ; যে রামিসার সাথে এমন করেছে তাকে এনকাউনটার করে দেয়া হউক । সরকারি টাকায় জেলে রাখাও লস ।

২২ শে মে, ২০২৬ সকাল ৮:৩৫

অব্যক্ত কাব্য বলেছেন: কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য, প্রকৃত দোষী নিশ্চিত হওয়ার জন্য হলেও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিৎ।
আমরা যা শুনি তার সবই কিন্তু সঠিক হয়না।

৪| ২২ শে মে, ২০২৬ ভোর ৪:৪৬

আলামিন১০৪ বলেছেন: নিস্পাপ শিশুটাকে যেভাবে খুন করেছে ঠিক সেভাবে ওকে শাস্তি দিতে হবে..

২২ শে মে, ২০২৬ সকাল ৮:৩৭

অব্যক্ত কাব্য বলেছেন: শাস্তি হোক দৃষ্টান্তমূলক। যেনো আর কোনো মায়ের বুক খালি হতে নানপারে। কোনো বাবার চোখে অশ্রু দেখতে না হয়।

৫| ২২ শে মে, ২০২৬ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: রামিসার ঘটনা আমাকে কষ্ট দিচ্ছে।

২৩ শে মে, ২০২৬ সকাল ৮:১২

অব্যক্ত কাব্য বলেছেন: এইদেশের মানুষের নীতি নৈতিকতা, মূল্যবোধ, চিন্তা চেতনা এতো তলানীতে নেমে গেছে ভাবতেই কষ্ট হয়! এই দূর্দিনের অবসান হোক।

৬| ২৩ শে মে, ২০২৬ রাত ১২:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা সব ঘটে চলেছে আমাদের চারপাশে। সত্যিই হারকিউলিসের আর্বিভাব অতীব প্রয়োজন। আপনার কবিতায় ভালোলাগা জানিয়ে যাচ্ছি। ধন্যবাদ।

২৩ শে মে, ২০২৬ সকাল ৮:১৪

অব্যক্ত কাব্য বলেছেন: এমন তলানীতে নামতে পারে চিন্তাভাবনা কেউ ভাবতেই পারেনি।
এসব থেকে উত্তরনে যাবতীয় সব করা দরকার।
ভালো লাগা জানিয়ে যাওয়ার জন্য হৃর্দিক শুভেচ্ছা।
শুভ কামনা সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.