নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোক না কিছু অচৈতন্য বাক

অব্যক্ত কাব্য

এই প্রকৃতি,এই যে আকাশ! আমার মুগ্ধতায় তার ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ

অব্যক্ত কাব্য › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ এবং কিছু কথা

০৪ ঠা জুলাই, ২০২৬ সকাল ১১:৪৫


কেপ ভার্দে আজকের ম্যাচের আগের ১৮ ম্যাচ হারে নাই।
দূর্দান্ত উদীয়মান ফুটবল শক্তি কেপ ভার্দে।
তাদের প্রশংসা করতেই হয়।

গত কিছুদিন কেপ ভার্দে বনাম আর্জেন্টিনা ম্যাচ নিয়ে চিন্তায় ছিলাম।
লাস্ট ১৮ ম্যাচ তারা হারে নাই।
আবার বলছি লাস্ট ১৮ ম্যাচ।

যার মধ্যে ছিলো স্পেনের সাথে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি।
সে ম্যাচে স্পেনের সাথে ০-০ গোলে ড্র হয়।
কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার একের পর এক সুপার সেভ, ব্যালেন্স একটি টিম, হার না মানা স্বভাব তাদেরকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
মূলত চিন্তার শুরু স্পেন ম্যাচ থেকে।
কারণ বার্সোলোনা, স্পেন আর আর্জেন্টিনার খেলার ধরন টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি প্রায় কাছাকাছি ধরনের।
যেহেতু স্পেনকে আটকে দিয়েছে তাই আর্জেন্টিনাকে আটকে দেয়া অসম্ভব কিছু ছিলোনা।
আর ড্রয়ের পর ট্রাইব্রেকারে কেপ ভার্দের জয়ের সম্ভাবনাই বেশি। কারণটা বোধ করি বুঝতেই পারছেন, ভোজিনহাই এর অন্যতম কারণ।
তারপরও মনের মধ্যে আশার আলো হয়েছিলো মেসি। দূর্দান্ত ফর্মে থাকা মেসির পা ঠিকই খোজে নিবে গোলবার।
হলোও তাই।
ম্যাচের শুরুর দিকেই মেসি নিজেই করলেন দূর্দান্ত গোল। কর্নার থেকে করিয়েছেন দুটো গোল।
আর কি লাগে!
একজন মেসি থাকলে হারাটাই দূর্ঘটনা।
তবে কেপ ভার্দে দারুন খেলেছে। জয়ের ক্ষুধা তাদেরকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানা স্বভাব এবং লড়াইয়ের মানসিকতা তাদেরকে ফুটবল জগতে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
আমার মন হচ্ছে এই বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ফ্রান্স ব্যতিত সবদলকে হারিয়ে দিতে পারতো কেপ ভার্দে।
বেস্ট অব লাক কেপ ভার্দে। লড়াই জারি রাখাই বীরদের কাজ।
শুভ কামনা প্রিয় আর্জেন্টিনা। অপ্রতিরোধ্য আর্জেন্টিনা এখন ফাইনাল ছাড়া অন্য কিছুই চিন্তা করতে পারেনা।
ভামোস আর্জেন্টিনা!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩

অর্ক বলেছেন: জ্ঞান হবার পর থেকে এই প্রথম বিশ্বকাপ ফুটবল দেখছি না। সেভাবে খবরও জানি না। আমার ক্যাবল লাইন নেই, গুগল টিভি।। ইউটিউব ব্রাউজার দিয়ে বহু চেস্টা করেও লাইভে খেলা দেখতে ব্যর্থ হয়েছি। হা হা হা। হাইলাইটস দেখি! আর্জেন্টাইনরা আসলে স্প্যানিশই। আর্জেন্টিনা বিরাট দেশ। জনসংখ্যা তুলনায় অল্প। যাই হোক কেপ ভার্দের খেলা দেখিনি। সবাই বলছে ভালো করছে তারা। অবশ্যই আমারও শুভকামনা। আমি নিজেও আর্জেন্টিনার সমর্থক। শুধু ফুটবল না, অন্যান্য খেলাতেও। খুবই, সভ্য, শান্তিপ্রিয় মানুষ। আমি চাই এবারও তারা শিরোপা পাক। ধন্যবাদ।

২| ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: কেপ ভার্দে আর্জেন্টিনাকে চাপে রেখেছে। কেপ ভার্দে এবার বিশ্ব কাপে সবচেয়ে ভালো খেলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.