নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহেদ শামীম

শাহেদ শামীম › বিস্তারিত পোস্টঃ

ডায়রির পাতা থেকে

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৪



আশা নিরাশায় দোলায়িত দুটি মন

ক্ষণে কাছে এসে থামে, দূরে যায় সরে

জাগিয়ে রাখে রজনীর সুপ্ত প্রহরে

চারিচোখ; স্বপ্ন সেথা আরাধ্য বন্ধন

বেদনার্ত মনে আঁকা খুশির স্পন্ধন

মিলেমিশে হেসে উঠে ক্ষণিকের তরে

আবার ব্যর্থ মনোরথে বিষাদে ভরে

অশ্রুতে হারিয়ে ফেলে সাজানো জীবন।।



অন্ধ বসুন্ধরার অবাধ্য রীতি নীতি

রোধ করে আকাঙ্কিত জীবনের স্বাদ

লোকপ্রথার পাথার প্রমান প্রমাদ

বিসর্জনে বাধ্য করে চিরঞ্জীব প্রীতি।

অব্যাক্ত যন্ত্রণার সৃতিচিহ্ন রেখে যায়

মুখে, বালিশে, আর ডায়রির পাতায়।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.