| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিনও ছিল দুপূর ,প্রতিদিন যেমন হয় আর কি
তুমি এসেছিলে ,পাশে বসেছিলে
ইন্ঞি দুয়েক দূরে রেখেছিলে হাত
ধরবার সাহস হয়নি বলে ধরা হয়নি হাত ।
পুরনো প্রেম জমা রেখে বুকপকেটে
নতুন প্রেমে চলে দিন রাত্রির খাওয়াদাওয়া ,
ভাবনারা চিন্তার অবসর পায় না
কাছে এসে বসেছিলে ,তবু আজ , কালের বাহানায় ধরা হয়নি হাত।
এলোমেলো দিন চলে গিয়ে আসে বিপ্লবী দিন
উন্মাতাল স্বদেশের রাজপথে এসে তোমার আমার অন্ত্যমিল,
কোথা থেকে যেন সুর আসে ,
স্লোগানের ভিড়ে ঘোর কাটে
কঙ্কনহীন উন্থিত তর্জনী তার ,
দেখে বোঝা ভার হাত নাকি হাতিয়ার ।
কর্মব্যস্ত কফিশপে চলে বিকেলের আড্ডা ,
পেপার কাটিং ,বায়োডাটা হাতে কেটে যায় দিন ।
রাত্রির নীরবতা স্বপ্নে নিয়ে আসে চুড়ি ভরা দুটি হাত
সকালের নাস্তায় খেয়ে ফেলি স্বপ্নে পাওয়া সেই হাত ।
আজও তাই ধরা হয়নি প্রেমিকার হাত ,
প্রতিদিন এভাবেই চলে ,থাকে ঘাত প্রতিঘাত ।
আজিমপুর থেকে মিরপুর
শাহবাগ থেকে শ্যামলী
কত লক্ষ হাত
আমি আজও খুজি ,লক্ষ হাতের ভীড়ে প্রেমিকার দুটি হাত . . .
©somewhere in net ltd.