নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

৬৬৬ - শয়তানের সংখ্যা

১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪৪


বিশ্বখ্যাত হরর বা পিশাচ কাহিনী দ্যা ওমেন এর বাংলা অনুবাদ করে কাজী মাহবুব হোসেন তার নাম দেন অশুভ সংকেত। বাংলাদেশের সর্ব শ্রেষ্ঠ -সেবা প্রকাশনী; ৮০'র দশকে সে বইটি ২ খন্ডে প্রকাশ করে। অনেক লম্বা গল্প। তবে আমেরিকান রবার্ট থর্ণের ঔরষে জন্ম নেয়া ডেমিয়েন নামে সুন্দর, নিরোগ ও শক্তিশালী এক শিশু ; কিশোর বয়সে যখন শয়তানের প্রকৃত স্বীকৃতি পায়- তার অন্য সঙ্গীদের মতো তার মাথার চুলের নীচেও চামড়া ভেদ করে ৬৬৬ সংখ্যাটি ফুটে ওঠে। খ্রিষ্টান ধর্মের অনেক রেফারেন্স বইতে এ সম্পর্কে পড়ে এবং তার বাবা বাস্তবে তা দেখতে পেয়ে মানবরূপী সেই শয়তান শিশুকে নিজ হাতে হত্যা করতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় ! পরে সেই শয়তান শিশু, ওর বাবাকেও হত্যা করে.....!!!
২০২৪ এ সরকার পক্ষে তুলে নেয়া মামলা পুনরায় রিভিউ করে বিচারিক আদালত ড. ইউনুছ -কে ৬৬৬ কোটি টাকা পরিষোধের নির্দেশ দিয়েছে !!!! হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ..... মাক্ষি গিরা গরম তেলমে !!
যে যখন ক্ষমতায় থাকে, সে তখন নিস্পাপ শিশু বনে যায় !!! তার নামে কোনও অতীত মামলা থাকবে; তাই কী হয় ???? আর ক্ষমতা থেকে বিদায় নিলেই সাবেক দলের লোকদের বিরুদ্ধে ক্ষমতাসীনদের মামলা, হামলা, হেনস্তা.... এক রেওয়াজে পরিনত হয়েছে। রাস্ট্রীয় প্রতিষ্ঠান গুলোয় কাজ করা প্রজাতন্ত্রের চাকরেরাও যেনো শালা ক্ষমতাসীনদের কলের পুতুল !! অনৈতিক হাজারো কাজ করে- পরিবার কিংবা সমাজের কাছে ওরা লজ্জা পায় না !!
হৃদরোগ, সোহরাওয়ার্দী, কিডনী হাসপাতালে রোগীর সাথে আসা অনেক অনেক আত্মীয়, পুরুষ-মহিলা এটেনডেন্ট খুব ভোরে অনুরাগ হোটেল এবং এ হোটেলের আশেপাশের ৩/৪টি হোটেলে সকাল ৭ টা থেকেই নাস্তা খেতে, রোগীর জন্য স্যূপ ইত্যাদি পথ্য কেনার জন্য ভীর করে। বিগত ৩০ বছর ধরেই তা চলছে। প্রতিদিনের মতো আজ সকাল ৭:১০ এ নাস্তা করতে এসে দেখি হোটেল বন্ধ, ৮ টায় খুলবে !!! ভ্যাট অফিস নির্দেশ দিয়েছে, সকাল ৮ টা'র আগে কোনও হোটেল খোলা যাবে না !!! এ কেমন কথা !!?? জাতি কি পাগলের পাল্লায় পরেছে ??? ভ্যাট অফিসের কর্মকর্তাদের কি অবাস্তব, অমানবিক, উদ্ভট চিন্তা !!!!
অশুভ সংকেত কাল্পনিক গল্প হলেও ইচ্ছে করে প্রজাতন্ত্রের সব স-ব চাকর গুলোর মাথার চুল চেছে দেখি - ওখানে ৬৬৬ সংখ্যা গুলো আছে কিনা !!!
মানুষকে যত ভাবে কষ্ট দেয়া যায়; সব-ই যেন সরকারের প্লান !!
ইসলাম ধর্মের বিরুদ্ধে সমগ্র পৃথিবীতে যত যত বিষোদগার- কিছু মিডিয়া তা সবচেয়ে দ্রুত অনলাইনে ছড়িয়ে দিয়ে নিজের মনগড়া কথা বলে দেয় !!! কুখ্যাত (৬৬৬ মার্কার সঙ্গী) ডেইলি স্টার তেমনটিই করলো !! এক হিপ্পিকে ধরে এনে বলাচ্ছে, বাংলাদেশের বিরোধী দল নাকি সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা করছে !! যে দেশে শতকরা ৯৫ ভাগ মুসলিম সেখানে শুধু বিরোধী দলের কথা বলে এ মিডিয়া এক নোংরা খেলায় মেতেছে !!! এরা অভিশপ্ত !!! অপপ্রচার ও মিথ্যার বেসাতীর জন্য- কিছুকাল পর বিশ্বের অনেক নামিদামী পত্রিকার মতো অন লাইনে বিজ্ঞাপন দিয়ে, এদেরও চান্দা-ডোনেশন তুলে খেতে হবে !!!
কোরআন-হাদিসের কোনও একটি অক্ষরও যদি কেউ অস্বীকার করে, মেনে না নেয়; সে আর মুসলমান থাকে না !! বিরোধী দল, দু-একটি দলের বিরোধীতা মানেই কি মুসলমানেরা এদেশে ৫/১০% ?? আর সংসদে ৭০ টা আসন পাওয়া জামাতে ইসলামী কি একেবারেই জনসমর্থনহীন ??? আর সাধারন জনগনের পালস কোনও সরকারই বুঝে না। তাই পিটা খাওয়ার আগ পর্যন্ত টের পায়না কি ঘটলো !! জামাত ছাড়াও এদেশে এমন মুসলমানের সংখ্যা কম নয়; যারা মহান আল্লাহ'র আইন লঙ্ঘনকারীদরে সমর্থন করবে !!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

শায়মা বলেছেন: বাপরে!! এই ৬৬৬ নাম্বারের ঘটনা মাথার পিছে লুকিয়ে থাকে এটা তো জানতাম না!!

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেবের কর ফাঁকির পরিমাণও দেখি ৬৬৬ কোটি । ইহা কি কাকতালীয় নাকি বুঝলাম না । :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.