নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

এর পরও কে রাজা ??!!

১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৯


খবরে খবরে বের হয়ে আসে বিষময় এক সমাজের চিত্র !! অপরাধ আর আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ রূপ !!
কত নিকৃষ্টতম এক সময়ে আমরা বাস করি !! কতই বড় জালিমদের যুগ !!! কত কত অমানবিক, নিষ্ঠুর ঘটনা এ দেশে ঘটে চলেছে !! এমন জঘন্য অপরাধ ?? এর পরও এ দেশে পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ, বিচারক, স্বরাস্ট্র মন্ত্রী, মন্ত্রী, আমলা- মায় প্রধানমন্ত্রী ; এদের কোনই প্রয়োজন আছে কী ???!!! এ কেমন নৃশংসতা, বর্বরতা !!! এর দায় কার কার ??
নাচগান করা বুড়া-বুড়ীদের নারী ও শিশু পরিষদ, একচোখা মানবধিকার সংগঠন গুলো কই ?? ওরা এসব দেখে না ?? কেন এসব ঘটছে ?? এর জবাবদিহীতা কার ???? এমন অপরাধীদের শরীরে কয়টা মাথা ?? ওই মাথা ওদের দেহে এখনও কি করে থাকে ???
যে দেশে ৭ মাসে ১৫০০ শিশু নিঁখোজ হয়ে যায়, পা কেটে শিশুকে ভিক্ষার জন্য বসিয়ে দেয়া হয়; সে দেশে ৭১,৭২,৭৪ এর সং বিধান আর এত এত যন্ত্রণালয় থুক্কু মন্ত্রলয় ধুয়ে পানি খাবে ??? এর পরও কি বলা যায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি !!! মন থেকে কোন্ শালা এ দেশকে ভালোবাসবে বা বাসে ??!! স্পিকারের কথা তো ১০০০০% সঠিক !!!
দেশে নতুন নতুন হাসপাতাল, জেলখানা বানানোর প্রতিযোগীতা চলছে !! মূর্খের দল রোগ-বালাই আর অপরাধ কমানোর ব্যবস্থা নেয় না !!! ডাক্তারের পাওয়া উপঢৌকন নীলক্ষেতে বিক্রি হয় !!! ঘরে ঘরে শিয়াল, কুত্তা, বিলাই পালার ধুমধাম প্রতিযোগীতা !!! এরাও নাকি মানুষ !!
অনন্য উপন্যাসিক সমরেশ মজুমদারের কালপুরুষ বইয়ের ৫ম অধ্যায়ে বিবৃত অর্ক মিত্র; ইঞ্জিনিয়ার বিলাস সোম নামের এক মদ্যপের গাড়ী ঠেলে তার গাড়ীতে লিফট নেয়। সে মদ্যপ জোড়ে গাড়ী ছুটিয়ে বকতে থাকে- স্পীড মোর স্পীড, আরও জোরে ছুটে যাও। ফাক দি টাইম, সময় ডিঙ্গিয়ে যাও !!!
ইঞ্জিনিয়ার বিলাস সোমে সাথে মুখ মিলিয়ে, সাথে এক-দু'টি শব্দ যোগ করে আমারও তেমনটি বলতে ইচ্ছে করে; স্পীড মোর স্পীড, আরও জোরে ছুটে যাও। ফাক দি টাইম, সময় ডিঙ্গিয়ে যাও; এ সময়টাকে ডিঙ্গিয়ে যাও !!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এ শুধু একটি সংবাদ নয়—এ আমাদের রাষ্ট্র, সমাজ ও বিবেকের আয়না। শিশু নিখোঁজ হয়, নির্যাতিত হয়, অপরাধীরা দুঃসাহস পায়; অথচ আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান ও জবাবদিহির কাঠামো বিদ্যমান থাকা স্বত্তেও যদি প্রশ্ন উঠে—ব্যর্থতা কোথায়, দায় কার?---কেউ জবাব দেবে না!

অপরাধের পর হাসপাতাল, কারাগার কিংবা তদন্ত নয়—প্রথম প্রয়োজন এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে অপরাধ সংঘটনের আগেই মানুষ নিরাপত্তা পায় এবং অপরাধী ক্ষমতা বা পরিচয় নির্বিশেষে আইনের মুখোমুখি হয়ে সঠিক শাস্তি কার্যকর করা হয়।

‘স্পীড মোর স্পীড—ফাক দি টাইম’ যেন আজকের বিবেকেরই আর্তনাদ— এই অমানবিক সময়টা দ্রুত পেরিয়ে যাক; ফিরে আসুক মানুষের প্রতি মানুষের আস্থা, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ।

-----একটি বেসরকারি সংস্থার হিসাবমতে থানায় জিডির তথ্যের ভিত্তিতে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৮৭ শতাংশের বেশি শিশু উদ্ধার হয়েছে। সংখ্যায় এটি ১৩ হাজার ৬৭৯ জন। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন, যা মোট নিখোঁজ শিশুর প্রায় ১৩ শতাংশ।

সুত্র
জিডি বিহীন মিসিং সংখ্যাতো আরো অবশ্যই রয়েছে!

১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১২

সামছুল আলম কচি বলেছেন: ভেরী রাইট, অনেক ধন্যবাদ !!! তবে মনে হয়না সহজে মুক্তি মিলবে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.