নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ বিন ওয়ালিদ

শান্তি বাহিনী

শান্তি বাহিনী › বিস্তারিত পোস্টঃ

আহমদী মুসলমান ও অ-আহমদী মুসলমানের বিশ্বাসে দ্বন্দ্ব-১

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১



১) আল্লাহর অস্তিত্বের বড় প্রমাণ হল, তিনি কথা বলেন অর্থাৎ ওহী করেন । পবিত্র কোরআন বলে, আল্লাতালা মানু্ষের ডাকে সাড়া দেন (বাকারা) এবং ফেরেস্তার মাধ্যমে নেক বান্দাদেরকে সুসংবাদ প্রদান করেন (হামিম সেজদা) । আল্লাহ কথা বলেন না বললে পাথরের মূর্তির সাথে পার্থক্য থাকে না । মূর্তিও কথা বলে না মোল্লাদের মতে আল্লাও কথা বলে না । আল্লাহ যাদের প্রতি অসন্তুষ্ট তাদের সাথে কথা বলে না, নেক বান্দাদের সাথে তিনি ওহী , ইলহামের মাধ্যমে কথা বলেন । আল্লাহর কথা না বলা অসম্ভব । আহমদীরা বলে আল্লাহ পূর্বে যেমন কথা বলতেন তেমনি এখনও বলেন । তার সব গুণ চিরস্থায়ী ।



২) পবিত্র কোরআন বলে আল্লাহতালা আদমকে (আঃ) এই পৃথিবীতে সৃষ্টি করেছেন (বাকারা)। মৌলবাদীরা বলে, আদমকে বেহেস্তে সৃষ্টি করা হয়েছিল । পরে বেহেস্ত থেকে পৃথিবীতে ফেলে দেয়া হয় । অথচ কোরান বলে, বেহেস্ত থেকে কাউকে বের করে দেয়া হয় না (১৪:১৫) । আল্লাহ বলেন, পৃথিবীতে, মোল্লা বলেন,বেহেস্তে । আল্লাহ বলেন , বেহেস্ত থেকে কাউকে বের করে দেয়া হয় না । মোল্লা বলেন, আদম হাওয়াকে বেহেস্ত থেকে ফেলে দেয়া হয়েছিল । এক কথায় আল্লাহ ও মোল্লার কথা ভিন্ন । একটি অপরটির উল্টো । অতএব, আল্লাহ ধর্ম ও মোল্লার ধর্ম কখনও এক হতে পারে না । আহমদীরা আল্লার কথা মানে ।



৩) কোরআন বলে, ইবলিস জিন ছিল (১৮:৫৬) মোল্লা বলেন, ইবলিস ফিরিস্তা ছিল । বাঘের ঔরসে মেষের গর্ভে ইবলিসের জন্ম । সাধনা করে সে মোকর্রম (সম্মানীত) ফেরেস্তা হয়ে যায় । অথচ এসব কথার পক্ষে তারা কোন দলিল পেশ করতে পারে না । ফিরিস্তা আল্লাহর হুকুমের অবাধ্য হতে পারে না । ৬৬:৭) । মোল্লা বলেন, শয়তান নাকি আদমকে দিয়ে পাপ করিয়েছিল নিষিদ্ধ ফল খাইয়ে । অথচ কোরান বলে আদম (আঃ) পাপ করেননি , ভুল করেছিলেন (২০:১১৬) । এহেন দুই প্রকার বিশ্বাস এক ইসলাম হতে পারেনা । আহমদীরা মোল্লাদের কথা বিশ্বাস করে না ।



৪) ইসলাম বলে কোরআনের শরীয়ত জিন ও ইনস এর উপর প্রযোজ্য । কোরআনী বিধান যারা পালন করবে তাদের দেহ থাকা জরুরী । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কর্মই দে্‌হ ছাড়া সম্ভব নয় । ইসলামী বিধান মতে বিয়ে হলে নর ও নারীর দৈহিক সম্পর্কের জন্য দেহ দরকার । সন্তান ধারণ, প্রসব, আকিকা, খতনা ইত্যাদির জন্যও দেহ দরকার। অজু , গোসল, পাক, নাপাকী, কেশ, দাড়ি রাখা ইত্যাদির জন্যও দেহদারী হওয়া প্রয়োজন । অতএব, ইসলামের মতে একেই প্রকার দেহদারী জিন ও ইনস প্রকৃতির জীবের জন্য কোরআনের আইন কানুন । কিন্তু মোল্লা সাহেবরা বলেন জিনের দেহ নেই, ওরা নিরাকার । ওরা জঙ্গলে, কবর স্থানে, গাছে, অনাবাদ পরিত্যক্ত পুরাতন বাড়ি ঘরে বাস করে । সুযোগ পেলেই গ্রামের অশিতা মেয়ে মানুষকে ধরে কষ্ট দেয় । মোল্লারা সেই ভূত ছাড়িয়ে টু পাইস রোজগার করে । এদের স্ত্রীদেরকে বলে পরী । অথচ পরী অর্থ যার পর বা পাখা আছে । পাখী মাত্রই পরী । এই জ্বিন পরীরা ইচ্ছা মত অস্থা্য়ী আকার ধারণ করতে পারে । উল্লেখ্য যে যারা জিন পরীতে বিশ্বাস করে না তাদেরকে ধরে না । যারা বিশ্বাস করে, মান্য করে তাদেরকেই ধরে কষ্ট দেয় । বিজ্ঞানীরা বলেন জ্বিনে ধরা বলে কিছু নেই । এসব হল হিষ্টিরিয়া রোগ । মোল্লারা সাধারণ বি্শেষ করে অজ্ঞ মানুষকে জ্বিন ভূতের ভয় দেখিয়ে তাদের উপর রাজত্ব করে, ব্যবসা করে । প্রকৃত ইসলাম তা সমর্থন করে না । আহমদীরা আল্লাহর কথা মানে, মোল্লার নয় ।



৫) মহানবী (সাঃ) জীবনে কখনো তাবিজ কবচ দেননি । পানিতে ফুঁক দিয়ে কাউকে পানি পান করতেও দেননি । তিনি বলেছন , রোগ মাত্রেরই ঔষধ আছে, (বোখারী, মুসলিম, আবু দাউদ)। শ্বাস ফেলে পানি পান করতেও নিষেধ করেছেন (আবু দাউদ, ইবনে মাজা) অপর দিকে মোল্লা সাহেবান তাবিজকে চিকিৎসার একটি প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে চলেছেন । মহানবী (সাঃ) যা করেননি মোল্লারা তাই করেছেন । ফলে মানুষের ক্ষতি সাধিত হচ্ছে । মানুষ চিকিৎসা না করিয়ে আরোগ্যের আশায় কবচ ধারণ করে মৃত্যুর দিকে এগিয়ে চলছে । মহানবী (সাঃ) তন্ত্র মন্ত্র ব্যবহার করতে নিষেধ করেছেন (আহমদ,তিরমিজি,ইবনে মাজা) । তাবিজ কবচকে নবী করীম সাঃ শির্ক বলেছেন (আহমদ, আবু দাউদ) এই হল ইসলামের শিক্ষা, নবীর সুন্নত । অপরদিকে ইসলামের নাম ব্যবহারকারী মোল্লা মৌলবীরা এই শির্ককে রুজির পথ হিসেবে বেছে নিয়ে নানা রংয়ে নানা ঢংগে অজ্ঞ মানুসকে তাবিজ দিয়ে যাচ্ছে । মোল্লাদের এই পন্থা কখনো ইসলাম সমর্থন করে না আহমদীরাও করেনা । (চলবে)



আহমদীদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য ক্লিক করুন

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

মুদ্‌দাকির বলেছেন: কত মিথ্যা যে বলবেন ??? !!!

রাব্বি আয়ুযুবিকা মিন হামাযাতিসসাইয়াতিন। ওয়া আয়ুযুবিকা রাব্বি আন ইয়াহদুরুওনি

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

শান্তি বাহিনী বলেছেন: ভাই এখানে মিথ্যা কি বললাম ?

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

পথহারা নাবিক বলেছেন: তুমাদের তো অমুসলিম ঘোষণা করা হয়ে গেছে!! আর তাই তুমাদের সাথে কোনো তর্ক নাই!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

শান্তি বাহিনী বলেছেন: মহানবী (সা.) বলেছেন: ইমাম মাহ্‌দী আবির্ভূত হবার সংবাদ পাওয়া মাত্রই তাঁর হাতে বয়আত করিও, যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও যেতে হয়; কেননা নিশ্চয় তিনি আল্লাহ্‌র খলীফা আল-মাহ্‌দী। (সুনানে ইবনে মাজা-বাবু খুরূজুল মাহ্‌দী)

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: পথহারা নাবিক বলেছেন: তুমাদের তো অমুসলিম ঘোষণা করা হয়ে গেছে!! আর তাই তুমাদের সাথে কোনো তর্ক নাই!!


১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

শান্তি বাহিনী বলেছেন: মহানবী (সা.) বলেছেন: ইমাম মাহ্‌দী আবির্ভূত হবার সংবাদ পাওয়া মাত্রই তাঁর হাতে বয়আত করিও, যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও যেতে হয়; কেননা নিশ্চয় তিনি আল্লাহ্‌র খলীফা আল-মাহ্‌দী। (সুনানে ইবনে মাজা-বাবু খুরূজুল মাহ্‌দী)

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

পথহারা নাবিক বলেছেন: (সুনানে ইবনে মাজা-বাবু খুরূজুল মাহ্‌দী) এইটা আবার কেঠা!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪

শান্তি বাহিনী বলেছেন: বলেছেন: ভাইজান সহীহ সিত্তাহ এর নাম হয়তো শুনেছেন। একসময় মুখস্তও করেছিলেন। এখন হয়তো ভুলে গেছেন । আরো জানার জন্য গুগলে একটু গুতা মারেন( আপাতত বরফে হামাগুড়ি বন্ধ রাখেন)

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১১

পথহারা নাবিক বলেছেন: নাহ ভাই আমি গুগল না!! আপনার কাছ থেকে মানে একজন অমুসলিমের কাছ থেকে জানতে চাই!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৭

শান্তি বাহিনী বলেছেন: আমি বা অন্য কেউ যদি আপনাকে অমুসলিম বলি আপনি কি অমুসলিম হয়ে যাবেন?

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

পথহারা নাবিক বলেছেন: আপনি যদি মানুষকে কুকুর বলেন তাহলে কি সে কুকুর হয়ে যাবে!! না কখনো না!! তেমনি আপনাকে মুসলমান বললেও আপনি মুসলমান হবেন না!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

শান্তি বাহিনী বলেছেন: কেন জানতে পারি?

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

পথহারা নাবিক বলেছেন: ধরেন আপনি একটা সাবান ফ্যাক্টরিতে কাজ করেন!! আমিও!! দুই জন একই কাজ করি কিন্তু ফ্যাক্টরি আলাদা!! মালিক আলাদা!! আমার মালিক কি আপনাকে টাকা দিবে !! কখনই না!! কারণ আপনি অন্য মালিকের ফ্যাক্ট্রিতে কাজ করেন!! আমার মালিক বলছে মহানবী হযরত মুহাম্মদ(সঃ) শেষ নবী!! এইটা বিশ্বাস করাই মুসলমানদের প্রথম আকিদা!! আকিদা সাফ নাই যার অথবা সত্য আকিদাকে যারা বিশ্বাস করে না তারাই অমুসলিম!! এখন বলেন আপনি কি মুসলমান!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

শান্তি বাহিনী বলেছেন: আপনাকে কে বলছে আমরা হযরত মুহাম্মদ সাঃ শেষ নবী বিশ্বাস করি না? আমরা হযরত মুহাম্মদ সাঃ কে আপনার থেকে ও হাজার গুণ বেশি বিশ্বাস করি যে তিনি সাঃ শেষ নবী। আপনি ও আপনার মৌলনারাই বরং প্রকৃত অর্থে হযরত মুহাম্মদ সাঃ শেষ নবী বিশ্বাস করে না।

কারণ আপনারাই বিশ্বাস করেন ঈসা নবী ( যিনি কুরানের ভিন্ন একটি শরীয়ত শিক্ষা দেয়ার জন্য এসেছিলেন ) আবার আসবেন। তাহলে হযরত মুহাম্মদ সাঃ কিভাবে শেষ নবী হয়( যদিও মুখে বলেন, ভন্ডামি করার জন্য বলেন নাকি না বুঝে বলেন আল্লাহ জানে)? সুতরাং আপনার আকীদা মতে আপনি কিভাবে মুসলিম ?

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫

পথহারা নাবিক বলেছেন: তুমাদের ব্যাপারে মক্কায় ফতোয়া জারি হয়েছে তুমরা মুসলমান না!! আর কিছু বলার নাই অথবা তুমাদের সাথে তর্কের দরকার নাই!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

শান্তি বাহিনী বলেছেন: হা হা ...............শুনেন ভাই ইমাম মাহদী আসবেন মুসলমানদের মধ্যে ভুল ভ্রান্তি দূর করার জন্য। আঙ্গুল চুষার জন্য আসবেন না। নবী করীম সাঃ বলেছেন মুসলমানরা ৭৩ ফেরকাই বিভক্ত হবে । (মুসলমানরা কি পরিমাণ ভুল ভ্রান্তির মধ্যে থাকবে চিন্তা করেন । তাদের মধ্যে একটা মাত্র দল ঠিক থাকবে। তাই ইসলামকে আবেগ দিয়ে নয় বুদ্ধি ও বিবেক দিয়ে যাচাই করুন ।
মুর্খের সারা রাত ইবাদতের চেয়ে জ্ঞানীর ঘুম উত্তম।
আর মক্কার মানুষ কতটুক ইসলাম মানে না মানে তা আপনিও ভাল জানেন আমিও জানি। তাই এরা ফতোয়া দিলে কেউ মুসলিম অমুসলিম হয় না(যাদের নিজেদের ইসলামই ঠিক নাই )

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

শান্তি বাহিনী বলেছেন: আর আমার প্রশ্নের উত্তর দেন নাই। আপনার আকীদা মতে আপনি মুসলিম আছেন কিনা ? কারণ আপনারাই বিশ্বাস করেন ঈসা নবী ( যিনি কুরানের ভিন্ন একটি শরীয়ত শিক্ষা দেয়ার জন্য এসেছিলেন ) আবার আসবেন। তাহলে হযরত মুহাম্মদ সাঃ কিভাবে শেষ নবী হয়( যদিও মুখে বলেন, ভন্ডামি করার জন্য বলেন নাকি না বুঝে বলেন আল্লাহ জানে)?

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

পথহারা নাবিক বলেছেন: আমি মূর্খের মতো তুমার মতো অমুস্লিমের সাথে কথা বলবো না!! ে নিয়ে একটু পরে তুমার সাথে কথা বলবো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.