নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরের খোলা খাতা

েশয়ারফান

এক ভবঘুরে

েশয়ারফান › বিস্তারিত পোস্টঃ

Result পূনঃমুল্যায়ন শেষ কথা নয়...... কোটা প্রথা বাতিলের দাবী এখন সবচেয়ে মূখ্য দাবী ।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৩

লেখাটি ফেসবুকে পেলাম। ভাল লাগল তাই শেয়ার করলাম।



Result পূনঃমুল্যায়ন শেষ কথা নয়...... কোটা প্রথা বাতিলের দাবী এখন সবচেয়ে মূখ্য দাবী । আজ এইচ টি ইমাম সাহেবের একটি স্বাক্ষাৎকার শুনলাম টেলিভিশনে । তিনি বললেন, যারা আজ শাহাবাগে জমায়েত হয়েছে তারা নাকি জামাত - বি এন পি এর ইশারায় এসেছে । মিস্টার ইমাম আপনি এখন বলুন আমি কী জামাতের লোক ...... সত্যি আপনি পারেনও বটে । ৩৩ তম বিসিএস এ আপনার মেকানিজম তো আর কারো অজানা নয় ।



এইচ টি ইমাম সাহেব আরো বললেন শুধু বাংলাদেশ নয় USA, CANADA, AUSTRALIA এমনকি ENGLAND সহ অনেক ভালো ভালো দেশে কোটা প্রথা চালু আছে । কিন্তু স্যার সেটা কী প্রথম শ্রেনীর কর্মকর্তাদের জন্য ? আর তা হলেও কী আমাদের দেশের মত ৫৫%...... স্যার পরিসংখ্যান আপনি একা জানেন এটা ভাবলে আপনি বোকার রাজ্যে বাস করছেন ।



আপনি বললেন আজ যারা শাহাবাগে এসেছিল তারা বিএনপি-জামাতের লোক । স্যার আপনি একথা বলার আগে কী এটাও ভাবলেননা যে এদের মধ্যে অনেকেই আছে যারা সুখে-দুঃখে আওয়ামীলীগের সাথী । তাদের কে কী হারিয়ে ফেললেননা এর মাধ্যমে ।



মুক্তিযোদ্ধারা দেশের কৃতি সন্তান, তাদের অসম্মান করার সাহস আমার নেই । তারা বীর, তাদের জন্যই আজ এই দেশটাকে পেয়েছি । কিন্তু তাদের সন্তাণেরা করুনা আর অবহেলা নিয়ে বেঁচে থাকবে এটা কেমন কথা । মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন নিজ যোগ্যতায়, কারো সাহায্যে নয় । আর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা স্বাধীন দেশে নিজের চেষ্টায় BCS Cadre হতে পারবেনা এটা কী হয়? যে শোষন মূক্ত সমাজের আশায় এই দেশটা স্বাধীন হয়েছিল, তা কী আমরা ৪২ বছরে দূর করতে পেরেছি । আপনারা বীরের সন্তানদেরকে কেন কাপুরুষ প্রমান করতে চান বলুন দেখি। বিসিএস ক্যাডার হওয়া কী মুক্তিযুদ্ধে জয়লাভের চেয়ে কঠিন ? তাহলে যেটা ওনাদের বাবা পেরেছেন সেটা কেন তিনি পারবেননা ।



আশাকরি কালকের মেধামঞ্চে সবার সরব উপস্থিতি থাকবে । কেননা আমাদের যে দেয়ালে পিঠ ঠেকে গেছে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২

মাহমুদুর রাহমান বলেছেন: এভাবেই এরা সবাইকে জামাত , বি এন পি র ব্যগে তুলে দিচ্ছে নিজেদের ধান্দা পুরন করতে গিয়ে।


সর্ব সাকুল্যে ১০% কোটা সহ্য করতে পারি এর বেশি না।


পোস্টে জাঝা

২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

েশয়ারফান বলেছেন: সর্ব সাকুল্যে ৩% কোটা সহ্য করতে পারি এর বেশি না।

৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

সারোয়ার মোর্শেদ বলেছেন: সহমত।

৪| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

অপরাজিতা হিমু বলেছেন: তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারো যুদ্ধে যেতে হবে............


এই যুদ্ধ অধিকার আদায়ের
কোটা প্রথার অভিশাপ থেকে মুক্তির যুদ্ধ

কোটা প্রথা নিপাত যাক................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................

৫| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩

মামুন,চৌ:হাট বলেছেন: কোটা প্রথা নিয়ে এত টানা -হেচ্যাড়া কেন?? কোটা প্রপ্তরা তো বুদ্ধি প্রতিবদ্ধি। আপনাদের মনে কি এ প্রতিবদ্ধিদের জন্য কোন মায়া দয়া নেই??

৬| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

ম্রিয়মাণ বলেছেন: আমি কোটার বিরুদ্ধে Click This Link

৭| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

হাসান কালবৈশাখী বলেছেন: দেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে!
মহিলা বিদ্দ্যেষি আন্দলোন কোনদিনই সফল হতে পারে না

মেধাবী দাবিদারদের বলছি -
আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?

মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?

মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরীর কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

৮| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৫

িভৃতচারী বলেছেন: কোটা বাতিল করতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.